রাজশাহী

নওগাঁয় বিদ্যুতায়িত হয়ে শিক্ষার্থীর মৃত্যু, নেসকোর সামনে বিক্ষোভ এলাকাবাসীর

নওগাঁয় বিদ্যুতায়িত হয়ে শিক্ষার্থীর মৃত্যু, নেসকোর সামনে বিক্ষোভ এলাকাবাসীর
ছবি: সংগৃহীত

নওগাঁয় বিদ্যুতায়িত হয়ে শিক্ষার্থীর মৃত্যু, নেসকোর সামনে বিক্ষোভ এলাকাবাসীর

নওগাঁয় ধান খেতে মাছ ধরতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে সদর উপজেলার দোগাছী এলাকায় এই ঘটনা ঘটে। বিদ্যুৎ কর্মীদের অনিয়মে এ ঘটনা ঘটেছে এমন অভিযোগ করে নেসকোর সামনে বিক্ষোভ করেন এলাকাবাসী।

ওই শিক্ষার্থীর নাম তাওহিদ ইসলাম কাফি (১১)। কাফি দোগাছী গ্রামের রাসেল শেখের ছেলে। সে সান্তাহার এইচএম একাডেমিতে ৬ষ্ঠ শ্রেণিতে পড়ত।

নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, সড়কের পাশে একটি বৈদ্যুতিক তার ধান খেতে পানির সংস্পর্শে পড়ে ছিল। লাইন মেরামত করতে আসা বিদ্যুৎ কর্মীদের সেই তার স্থানীয়রা তুলে রাখতে বললেও টাকা দাবি করে সেই কাজ করেননি বিদ্যুৎ কর্মীরা। জেনে শুনেও অবহেলা করে সেখান থেকে চলে যায় তাঁরা।

এরপর ওই ধানখেতের পানি বিদ্যুতায়িত হয়ে জমিতে থাকা অনেকগুলো মাছ মরে ভেসে উঠে। আজ সকালে প্রাইভেট শিক্ষকের কাছে পড়ালেখা শেষে বাড়ি ফেরার সময় পথের ধারে মাছগুলো দেখতে পায় কাফি। এ সময় ওই শিক্ষার্থী মাছ গুলো পানি থেকে তুলতে গেলে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যায়। পরে স্থানীয়রা মরদেহ উদ্ধার করে তাঁর বাড়িতে নিয়ে যায়।

এদিকে কাফির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বেলা ১১টার দিকে বিক্ষুব্ধ এলাকাবাসী অবহেলার দায় তুলে নওগাঁ নেসকোর বিক্রয় ও বিতরণ বিভাগের কার্যালয়ের সামনে বিক্ষোভ করে। পরে স্থানীয় বাসিন্দা ও কাফির স্বজনদের সঙ্গে বৈঠক করে নেসকোর কর্মকর্তারা। এই ঘটনায় জড়িতদের বিচারের আশ্বাসে বিক্ষোভ সমাবেশ শেষ করে এলাকাবাসী।

এ বিষয়ে নেসকোর নির্বাহী প্রকৌশলী মো. তানজিমুল হক বলেন, বর্ষা মৌসুমে বৈদ্যুতিক তার অনেক সময় পানিতে পরে থাকে। এ কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী নেসকোর কার্যালয়ের সামনে বিক্ষোভ করলেও পরে সেটি স্থানীয় বাসিন্দা ও নিহতের স্বজনদের সঙ্গে আলোচনা করে সমাধান করা হয়েছে।

ইবির বায়োটেকনোলজি বিভাগে গবেষণাভিত্তিক পোস্টার প্রেজেন্টেশন

ইবি ইবির বায়োটেকনোলজি বিভাগে গবেষণাভিত্তিক পোস্টার প্রেজেন্টেশন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক সেমিনারের অংশ হিসেবে গবেষণাভিত্তিক প্রজেক্ট পোস্টার প্রেজেন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

শিক্ষা ও ক্যাম্পাস

৩ ঘন্টা আগে

রাজশাহীতে বাড়ি থেকে বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার

হত্যার সন্দেহ রাজশাহীতে বাড়ি থেকে বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার

রাজশাহী নগরের কেদুর মোড় এলাকায় একটি বাড়ি থেকে বেলী রানী (৭০) নামের এক বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহে আঘাতের চিহ্ন থাকায় প্রাথমিকভাবে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

রাজশাহী

৮ ঘন্টা আগে

রাজশাহীতে ৮৫ পূজামণ্ডপে ১৭ লাখ টাকা অনুদান দিলেন রাসিক প্রশাসক

প্রতিটি মণ্ডপ পাবে ২০ হাজার টাকা রাজশাহীতে ৮৫ পূজামণ্ডপে ১৭ লাখ টাকা অনুদান দিলেন রাসিক প্রশাসক

রাজশাহী মহানগরীর ৮৫টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১৭ লাখ টাকা আর্থিক অনুদান দিয়েছে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)। প্রতিটি পূজামণ্ডপে ২০ হাজার টাকা করে এ অনুদান দেওয়া হয়।

রাজশাহী

১১ ঘন্টা আগে

নাটোরে জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

ল্যাপটপ উদ্ধার নাটোরে জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

নাটোর রেলওয়ে স্টেশন থেকে চুরি হওয়া জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডারের ল্যাপটপ উদ্ধার করেছে পুলিশ।

রাজশাহী

১১ ঘন্টা আগে