রাজশাহী

পবায় আ. লীগ সমর্থকদের বাড়িতে কাফন কাপড়

পবায় আ. লীগ সমর্থকদের বাড়িতে কাফন কাপড়
ছবি: সংগৃহীত

পবায় আ. লীগ সমর্থকদের বাড়িতে কাফন কাপড়, এলাকায় আতঙ্ক

এবার আওয়ামী লীগ সমর্থকদের বাড়িতে ব্যাগে ভরে কাফনের টুকরো ও গোলাপজল রেখে গেছে দুর্বৃত্তরা। এর সঙ্গে একটি চিরকুট, তাতে লেখা রয়েছে আ, জ, আ, ম। আর কাফনের টুকরোতে লাল কালিতে ক্রস চিহ্ন দেওয়া রয়েছে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে ওই এলাকায়।

ঘটনাটি ঘটে রাজশাহীর পবা উপজেলার নওহাটা পৌর এলাকায়।

এর আগে ৫ আগস্ট সরকারের পতনের পর নওহাটা পৌরসভা কার্যালয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালানো হয়। ভাঙচুর করা হয় নওহাটা পৌর মেয়র হাফিজুর রহমানের কার্যালয়। আওয়ামী লীগ নেতা বাবুর ব্যক্তিগত কার্যালয় ও আরেক নেতার মার্কেটে ভাঙচুর করা হয়।

স্থানীয় বীর মুক্তিযোদ্ধা রকিবুল ইসলামের বাড়ি লুটপাট, পাটের গুদাম ও মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়। এ ছাড়া নওহাটায় ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়, বড়গাছি ও হুজরিপাড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয় ভাঙচুর করা হয়।

মঙ্গলবার গিয়ে দেখা গেছে, নওহাটা পৌর এলাকার পাইকপাড়া মহল্লার ইনতাজের মোড়ে আওয়ামী লীগের সমর্থক মিনারুল ইসলামের চায়ের দোকানের সামনে কাফনের কাপড় ও গোলাপজল রেখে যায় দুর্বৃত্তরা। এ ছাড়া বসন্তপুর এলাকার হাফিজ, পলাশ, রাব্বি এবং পিল্লাপাড়া এলাকার আওয়ামী লীগ নেতা রবিউলের বাসার সামনেও কাফনের কাপড় ও গোলাপজল পাওয়া যায়।

দোকানি মিনারুল ইসলাম বলেন, ‘সোমবার (১২ আগস্ট) দিবাগত রাতে কে বা কারা তার দোকানের সামনে গোলাপজল ও কাফনের কাপড় রেখে যায়। এতে এলাকাবাসী আতঙ্কে রয়েছে।’

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সালেহ মোহাম্মদ হাসনাত বলেন, ‘বিষয়টি আমাদের নজরে এসেছে। কে বা কারা কাফনের কাপড় দিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করছে তা উদ্ঘাটনে কাজ চলমান রয়েছে। এলাকাবাসীকে আতঙ্কিত না হয়ে ধৈর্য ধারণের অনুরোধ করা হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষায় উপজেলায় সেনাবাহিনীর টহল জোরদার করা হয়েছে।’

‘চুয়েটে না ফেরার শর্তে’ ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ ভিসিকে উদ্ধার

চুয়েট ‘চুয়েটে না ফেরার শর্তে’ ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ ভিসিকে উদ্ধার

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে প্রায় ৩০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর উদ্ধার করেছে স্থানীয় প্রশাসন।

শিক্ষা ও ক্যাম্পাস

১ ঘন্টা আগে

পবায় দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি বিষয়ক আলোচনা সভা

পবা পবায় দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি বিষয়ক আলোচনা সভা

রাজশাহীর পবা উপজেলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রাজশাহী

১ ঘন্টা আগে

ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

জনসচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিং এবং জুমার নামাজের খুতবায় সচেতনতামূলক বক্তব্য দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ডেঙ্গুর বিস্তার রোধে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দিয়েছেন তিনি।

জাতীয়

৫ ঘন্টা আগে

বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা গঠন প্রয়োজন: ডেপুটি স্পিকার

ছায়া মন্ত্রিসভা বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা গঠন প্রয়োজন: ডেপুটি স্পিকার

সরকারের কার্যক্রম তদারকি ও জবাবদিহি নিশ্চিত করতে বিরোধী দলকে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

জাতীয়

৫ ঘন্টা আগে