রাজশাহী

মতবিনিময়কালে ড. কেরামত আলী

স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করতে হিন্দু ধর্মালম্বীদের উপর হামলা

স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করতে হিন্দু ধর্মালম্বীদের উপর হামলা
শিবগঞ্জে বিভিন্ন মন্দির পরিদর্শন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. কেরামত আলী।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী মহানগরী আমির চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক সফল চেয়ারম্যান মাওলানা ড. কেরামত আলী বলেন, দ্বিতীয় স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করতেই আওয়ামী-ছাত্রলীগের ক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী মহানগরী আমির চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক সফল চেয়ারম্যান মাওলানা ড. কেরামত আলী বলেন, দ্বিতীয় স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করতেই আওয়ামী-ছাত্রলীগের কুচক্রী মহল বরাবরের ন্যায় একই কায়দায় সারাদেশে সনাতন হিন্দু ধর্মালম্বীদের কিছু বাড়িঘরে হামলা চালিয়েছে।

এই সহিংসতা রুখতে ও সনাতন ধর্মালম্বীদের আতঙ্ক ও ভয়ভীতি দূরীকরণে রাজশাহীসহ চাঁপাইনবাবগঞ্জ জেলার প্রতিটি পাড়া-মহল্লায় গিয়ে হিন্দু সম্প্রদায়ের মন্দির পরিদর্শনসহ সচেতনতামূলক মতবিনিময় সভা করছে জামায়াত ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা। এমন কি তারা রাত জেগে প্রায় সকল মন্দিরসহ হিন্দু ভাইদের বাড়ি পাহরা দিচ্ছে। তিনি আরও বলেন, হিন্দু সম্প্রদায়ের মানুষজনদের নিয়ে কোনো ধরনের গুজবে কান দেবেন না। যেভাবে এতদিন আপনারা স্বাধীনভাবে চলাফেরাসহ জীবন নির্বাহ করেছেন, ঠিক একইভাবে আপনারা স্বাধীনভাবে চলাফেরা করবেন এবং পরিবার-পরিজন নিয়ে স্বাধীনভাবে বসবাস করবেন।

আজ শনিবার চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার রানীবাড়ী চাঁদপুর, চককীর্তি ইউনিয়ন ২ টি মন্দিরসহ সনাতনধর্মালম্বীদের বাড়ীঘর পরিদর্শন এবং শিবগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ডের আলীডাংগা মন্দির পরিদর্শন ও এক মতবিনিময় সমাবেশে তিনি এ কথা বলেন। এর আগে তিনি বাড়ি বাড়ি গিয়ে হিন্দু সম্প্রদায়ের লোকদের সাথে মতবিনিময় করেন। এসময় উপস্থিত ছিলেন, জেলা নায়েবে আমীর জাফর আলী, শিবগঞ্জ উপজেলা সেক্রেটারী অধ্যাপক আব্দুল মান্নান, শিবগঞ্জ পৌরসভার আমীর আব্দুল আজিজ মাহমদ, পৌর সেক্রেটারী আবদুর রউফসহ প্রমুখ নেতৃবৃন্দ।

ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জামায়াতের নিন্দা ও প্রতিবাদ

জামায়াত ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জামায়াতের নিন্দা ও প্রতিবাদ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

রাজনীতি

৫৪ মিনিট আগে

পাকিস্তানে ট্রেন লাইনচ্যুত, নিহত ৬, আহত ৩০

ট্রেন পাকিস্তানে ট্রেন লাইনচ্যুত, নিহত ৬, আহত ৩০

পাকিস্তানের মুলতানে যাত্রীবাহী ট্রেন রেহমান বাবা এক্সপ্রেসের ১৪টি বগি লাইনচ্যুত হয়ে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জন।

আন্তর্জাতিক

৫৭ মিনিট আগে

দুর্যোগের ক্ষতি কমাতে বাস্তবসম্মত নগর পরিকল্পনার তাগিদ রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি দুর্যোগের ক্ষতি কমাতে বাস্তবসম্মত নগর পরিকল্পনার তাগিদ রাষ্ট্রপতির

দুর্যোগে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি কমাতে আগাম প্রস্তুতি গ্রহণ এবং বাস্তবসম্মত নগর পরিকল্পনার ওপর গুরুত্ব দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জাতীয়

১ ঘন্টা আগে

ডেঙ্গু টিকায় হাসপাতালে ভর্তি ৯০ শতাংশ কমানোর সম্ভাবনা

স্বাস্থ্য ডেঙ্গু টিকায় হাসপাতালে ভর্তি ৯০ শতাংশ কমানোর সম্ভাবনা

চলতি মৌসুমে ডেঙ্গুর ভয়াবহ বিস্তারের মধ্যে রোগ প্রতিরোধে আশার আলো দেখাচ্ছে জাপানের তৈরি ‘কিউডেঙ্গা’ টিকা। গবেষকদের দাবি, টিকাটি ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমাতে পারে।

স্বাস্থ্য

১ ঘন্টা আগে

বাংলাদেশ আর্কসামিটে রুয়েটের শিক্ষার্থীদের দুই পুরস্কার

রুয়েট বাংলাদেশ আর্কসামিটে রুয়েটের শিক্ষার্থীদের দুই পুরস্কার

শিক্ষার্থীরা ‘বাংলাদেশ আর্কসামিট ২০২৬’-এ দুটি ইভেন্টে দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেছেন।

শিক্ষা ও ক্যাম্পাস

১ ঘন্টা আগে