রাজশাহী

ধামইরহাটে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালকের পদত্যাগের দাবি

ধামইরহাটে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালকের পদত্যাগের দাবি
ছবি: সংগৃহীত

ধামইরহাটে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালকের পদত্যাগের দাবী

নওগাঁর ধামইরহাটে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক মাকসূরা নূরের অপেশাদার আচরণ ও নার্সিং পেশা নিয়ে কটুক্তি করায় তার পদগ্যাগের একদফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ধামইরহাট নার্সিং সংস্কার পরিষদ।

শনিবার ১৪ সেপ্টেম্বর বেলা ১১ টায় হাসপাতাল চত্বরে ঘন্টাব্যাপী মানববন্ধনে নার্সিং সংস্কার পরিষদের সমন্বয়ক বিউটি বেগম বলেন, ‘২০১৬ সালে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর প্রতিষ্ঠার পর থেকে দীর্ঘ ৮ বছর যাবৎ প্রশাসন ক্যাডারের বিভিন্ন কর্মকর্তারা দায়িত্ব পালন করলে ও তারা আজ পর্যন্ত যুগপোযোগী নিয়োগ বিধি, পদন্নোতি, বদলী সহজীকরণসহ কোন পদক্ষেপই গ্রহণ করতে পারেনি বরং নার্সরা বিভিন্ন সময় তাদের সমস্যা নিয়ে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালকের কাছে গেলে তিনি কোন সমাধান না দিয়ে তাদের সাথে অপেশাদার আচরণ করেন।

আমরা মনে করি তিনি একজন ব্যার্থ মহাপরিচালক অনতিবিলম্বে তাহার সন্মানের সহিত পদত্যাগ করা উচিত।’
ধামইরহাট নার্সিং সংস্কার পরিষদের অপর সমন্বয়ক তারাজুল ইসলাম বলেন ‘নার্সরা যদি ৪র্থ গ্রেডে নার্সিং কলেজের অধ্যক্ষের দায়িত্ব পালন করতে পারে তাহলে কেন নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক এর দায়িত্ব পালন করতে পারবে না।’

সমন্বয়ক রাবেয়া সুলতানা বলেন, ‘বর্তমানে নার্সিং প্রফেশনে বিএসসি ইন নার্সিং ( স্নাতক) , এমএসসি ইন নার্সিং ও পিএইচডি ডিগ্রি প্রাপ্ত পর্যাপ্ত নার্স থাকার পরে ও নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর সহ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলে প্রশাসন ক্যাডারের লোকজন চেয়ার দখল করে থাকা অযৌক্তিক। আমরা মনে করি উচ্চ শিক্ষিত নার্সদের পদন্নোতির ব্যাবস্হা সহ সুযোগ সুবিধা নিশ্চিত করতে না পারলে রোগীরা প্রকৃত সেবা থেকে বঞ্চিত হবে।’

সরকারদলীয় এমপিদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

বিএনপি সরকারদলীয় এমপিদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে সরকারদলীয় সংসদ সদস্যদের (এমপি) বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

জাতীয়

১ ঘন্টা আগে

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

ক্রিকেট পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

পাকিস্তান অনূর্ধ্ব-১৯ নারী দলকে ৩২ রানে হারিয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে ফাইনালে উঠেছে বাংলাদেশ।

খেলা

১ ঘন্টা আগে

ইমরান খানের দলের প্রাদেশিক সরকার ভেঙে জরুরি অবস্থা জারি

পাকিস্তান ইমরান খানের দলের প্রাদেশিক সরকার ভেঙে জরুরি অবস্থা জারি

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) শাসনাধীন খাইবার পাখতুনখাওয়া প্রদেশের সরকার ভেঙে জরুরি অবস্থা জারি করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। প্রাথমিকভাবে ছয় মাসের জন্য এ ব্যবস্থা কার্যকর থাকবে।

আন্তর্জাতিক

১ ঘন্টা আগে

ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাওয়া যৌতুক নয়: হাইকোর্ট

হাইকোর্ট ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাওয়া যৌতুক নয়: হাইকোর্ট

ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা দাবি করলেই তা যৌতুক হিসেবে গণ্য হবে না, যদি সেই দাবি বিয়ের শর্ত বা বিবেচনার সঙ্গে সংশ্লিষ্ট না হয়। এমন পর্যবেক্ষণ দিয়ে যৌতুক দাবি ও নির্যাতনের অভিযোগে করা একটি মামলায় নিম্ন আদালতের দণ্ডাদেশ বাতিল করে আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট।

অপরাধ ও আইন

২ ঘন্টা আগে

দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক

পূজা দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত টানা তিন দিন দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে।

অর্থনীতি

২ ঘন্টা আগে

সৌদি রাজধানী রিয়াদে শক্তিশালী বিস্ফোরণ, সানায় বিমান হামলার পর উত্তেজনা

সৌদি সৌদি রাজধানী রিয়াদে শক্তিশালী বিস্ফোরণ, সানায় বিমান হামলার পর উত্তেজনা

সৌদি আরবের রাজধানী রিয়াদে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত রাজধানী সানায় বিমান হামলার পরপরই রিয়াদে এ বিস্ফোরণের খবর পাওয়া যায়।

আন্তর্জাতিক

৩ ঘন্টা আগে