রাজশাহী

২ হাত ও ডান পা নেই, এক পা দিয়েই জীবনের স্বপ্ন বুনছেন নাটোরের  রাসেল

২ হাত ও ডান পা নেই, এক পা দিয়েই জীবনের স্বপ্ন বুনছেন নাটোরের  রাসেল
ছবি: সংগৃহীত

২ হাত ও ডান পা নেই, এক পা দিয়েই জীবনের স্বপ্ন বুনছেন নাটোরের  রাসেল

নাটোরের রাসেল মৃধা (১৯) জন্ম থেকেই নেই দুই হাত ও ডান পা। তবু থেমে নেই রাসেল; রোববার থেকে শুরু হওয়া আলিম পরীক্ষা দিচ্ছেন বাম পা দিয়ে লিখে।

রোববার সকাল ১১টার দিকে নাটোর শহরের আল মাদরাসাতুল জমহুরিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে গিয়ে দেখা যায়, রাসেলের দুই হাত নেই। ডান পা নেই। রয়েছে একমাত্র বাম পা। তবে তা স্বাভাবিক আকারের চেয়ে অনেক ছোট। শারীরিক সক্ষমতার দিক দিয়ে পিছিয়ে থাকলেও পড়াশোনায় প্রবল আগ্রহ তার। তাই তো পায়ের আঙুলের ফাঁকে কলম রেখে আলিম পরীক্ষায় অংশগ্রহণ করেছে প্রতিবন্ধী পরীক্ষার্থী রাসেল মৃধা।

রাসেল সিংড়া পৌরসভার শোলাকুড়া মহল্লার দিনমজুর আব্দুর রহিম মৃধার ছেলে ও শোলাকুড়া ইসলামিয়া আলিম মাদ্রাসার ছাত্র। অভাব-অনটনের মধ্যেও প্রতিবন্ধী রাসেল মৃধার লেখাপড়ার প্রতি আলাদা আগ্রহ দেখে তার দরিদ্র মা-বাবা হাল ছাড়েননি। তার উচ্চশিক্ষার সেই স্বপ্ন আজ পূরণ হতে চলেছে।

আব্দুর রহিম মৃধা বলেন, ‘লেখাপড়ার প্রতি ছেলের আগ্রহ দেখে দিনমজুরি করে পড়াশোনা করাচ্ছি। লেখাপড়া শিখে ছেলে একদিন আমাদের মুখ উজ্জ্বল করবে।’

এর আগে সে পায়ে লিখে দাখিল পরীক্ষায় জিপিএ-৩ দশমিক ৮৮ পেয়ে উত্তীর্ণ হওয়ার খবর পেয়ে তৎকালিন নাটোরের জেলা প্রশাসক (বর্তমানে রাজশাহীর জেলা প্রশাসক) শামীম আহম্মেদ মিষ্টি ও ফুল নিয়ে রাসেলের বাড়ি গিয়ে তাকে ও তার পিতামাতাকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি তার লেখাপড়া চালিয়ে নেওয়ার জন্য উৎসাহ দিয়েছেন।

শোলাকুড়া ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোতাররফ হোসেন বলেন, ‘রাসেল মৃধা বিগত পরীক্ষাগুলোতেও কৃতিত্বের সঙ্গে পাস করেছে। আমরা আশাবাদী, রাসেল এবারও ভালো ফলাফল অর্জন করবে। লেখাপড়া শিখে প্রতিষ্ঠিত হয়ে সে সারা দেশের প্রতিবন্ধী শুধু নয় সব মানুষের কাছে দৃষ্ঠান্ত স্থাপন করবে। ’

আল মাদরাসাতুল জমহুরিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রের কেন্দ্র সচিব লক্ষ্মীপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা জয়নাল আবেদীন জানান, রাসেল মৃধার চেষ্টা ও চমৎকার লেখা দেখে তিনি অভিভূত হয়েছেন।

কম বয়সে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে যে ৭ অভ্যাস

স্বাস্থ্য কম বয়সে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে যে ৭ অভ্যাস

হৃদ্‌রোগ এখন আর শুধু বয়স্কদের স্বাস্থ্য সমস্যা নয়। তরুণদের মধ্যেও হার্ট অ্যাটাকের ঝুঁকি তৈরি হতে পারে। উচ্চ রক্তচাপ, রক্তে ক্ষতিকর কোলেস্টেরলের মাত্রা বেড়ে যাওয়া, ডায়াবেটিস, ধূমপান, শারীরিক নিষ্ক্রিয়তা ও অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস হৃদ্‌রোগের অন্যতম ঝুঁকির কারণ।

স্বাস্থ্য

১ মিনিট আগে

কার্যকর নীতি, সুশাসন ও জনস্বস্তির নিশ্চয়তা

অর্থনীতির সংকট মোকাবিলায় চাই কার্যকর নীতি, সুশাসন ও জনস্বস্তির নিশ্চয়তা

মূল্যস্ফীতি ১৬ বছরের সর্বোচ্চ, ৩৮ বছরের সর্বনিম্ন প্রবৃদ্ধির শঙ্কা

বাংলাদেশের অর্থনীতি এখন এক কঠিন সন্ধিক্ষণে। একদিকে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি সাধারণ মানুষের জীবনযাত্রাকে ক্রমেই দুর্বিষহ করে তুলছে, অন্যদিকে অর্থনৈতিক প্রবৃদ্ধি নিয়ে দেখা দিয়েছে গভীর উদ্বেগ। মূল্যস্ফীতি ১৬ বছরের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর আশঙ্কা এবং প্রবৃদ্ধি ৩৮ বছরের মধ্যে সর্বনিম্নে নেমে যাওয়ার সম্ভাবনা দেশের অর্থনৈতিক ব্যবস্থাপনা, উৎপাদনশীলতা ও মানুষের ক্রয়ক্ষমতা নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে এনেছে। এই পরিস্থিতি কেবল পরিসংখ্যানের সংকট নয়; এর সরাসরি প্রভাব পড়ছে মানুষের খাদ্যাভ্যাস, চিকিৎসা, শিক্ষা, কর্মসংস্থান ও ভবিষ্যৎ নিরাপত্তার ওপর।

সম্পাদকীয়

২ ঘন্টা আগে

মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগ

গোদাগাড়ীতে অনিয়মের প্রতিবাদ মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগ

রাজশাহীর গোদাগাড়ীতে সার-ডিলার নিয়োগে প্রশাসনের অনিয়মের অভিযোগে জনসাধারণের পক্ষে প্রতিবাদ জানাতে গিয়ে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে বলে অভিযোগ করেছেন রাজশাহী জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক ও গোদাগাড়ী উপজেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোঃ আব্দুল হামিদ বাবলু।

গোদাগাড়ী

৩ ঘন্টা আগে

চাপে বাংলাদেশের শিল্প ও কৃষক

পাটের সুতায় ভারতের শুল্কের দেয়াল চাপে বাংলাদেশের শিল্প ও কৃষক

বাংলাদেশি পাটসুতা ও টোয়াইনের ওপর টনপ্রতি সর্বোচ্চ ৪৪৫ ডলার অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপের পর ভারতের বাণিজ্য প্রতিকার মহাপরিদপ্তর (ডিজিটিআর) আরও সর্বোচ্চ ১৪০.০৪ ডলার অ্যান্টি-সাবসিডি শুল্কের সুপারিশ করেছে। এতে ভারতের বাজারে বাংলাদেশের পাটপণ্যের প্রতিযোগিতা সক্ষমতা আরও কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

জাতীয়

৩ ঘন্টা আগে

বৃক্ষরোপণ করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

রাজশাহী কেন্দ্রীয় উদ্যানে বৃক্ষরোপণ করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

পানি সম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন রাধাচূড়া গাছের চারা এবং রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন কাঠ বাদাম গাছের চারা রোপণ করেন।

রাজশাহী মহানগর

৩ ঘন্টা আগে

রাজশাহীর টি-বাঁধে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন

রাজশাহীর টি-বাঁধে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন

রাজশাহী মহানগরীর টি-বাঁধ পরিদর্শন করেছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, এমপি। আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে তিনি টি-বাঁধ পরিদর্শন করেন। এ সময় পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজশাহী শহররক্ষা বাঁধের বর্তমান অবস্থা ও সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে অবহিত হন।

ছবি

৩ ঘন্টা আগে