রাজশাহী

রাজশাহীতে পদ্মার পানি বেড়েছে ৪ সেন্টিমিটার

রাজশাহীতে পদ্মার পানি বেড়েছে ৪ সেন্টিমিটার
ছবি: সংগৃহীত

রাজশাহীতে পদ্মার পানি বেড়েছে ৪ সেন্টিমিটার

ভারতের পশ্চিমবঙ্গে ফারাক্কা ব্যারাজের গেট খুলে দেওয়ার তিন দিন পর রাজশাহীতে পদ্মা নদীর পানির উচ্চতা বেড়েছে ৪ সেন্টিমিটার।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিকেল ৩টায় রাজশাহী শহরের বড়কুঠি পয়েন্টে পানির উচ্চতা রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ৩৪ সেন্টিমিটার। এর আগে বুধবার (২৮ আগস্ট) সন্ধ্যায় সর্বশেষ পানির উচ্চতা ছিল ১৬ দশমিক ৩০ সেন্টিমিটার।

রাজশাহী পাউবোর পানির উচ্চতা পরিমাপকারী এনামুল হক বলেন, সর্বশেষ বুধবার (২৮ আগস্ট) সন্ধ্যায় পানির উচ্চতা ছিল ১৬ দশমিক ৩০ সেন্টিমিটার। এরপর রাত থেকে পানি বৃদ্ধি পাচ্ছে। বৃহস্পতিবার সকাল ৬টায় পানির উচ্চতা ছিল ১৬ দশমিক ৩২ সেন্টিমিটার। সকাল ৯টা ও দুপুর ১২টায় ছিল ১৬ দশমিক ৩৩ সেন্টিমিটার। এ ছাড়া সর্বশেষ বিকেল ৩টায় ১৬ দশমিক ৩৪ সেন্টিমিটার হয় পানির উচ্চতা। ধারণা করা হচ্ছে পদ্মার পানি আরও বাড়তে পারে।

রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফুর রহমান অঙ্কুর গণমাধ্যমকে বলেন, প্রতি বছর ফারাক্কার সব গেট খুলে দেওয়া হয়। এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই।

উল্লেখ্য, ভারতের বিহারের গঙ্গায় পানির স্তর অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ায় গত শনিবার পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলায় অবস্থিত ফারাক্কা ব্যারাজের ১০৯টি গেটের সব কটি খুলে দেওয়া হয়।

রিয়াদগামী বিমানের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

বিমান রিয়াদগামী বিমানের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা থেকে রিয়াদগামী সব ফ্লাইট আগামী ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত করা হয়েছে।

জাতীয়

১৫ মিনিট আগে

অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড

নোবেল অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড

অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখার নীতির ভিত্তি তৈরিতে অবদানের স্বীকৃতি হিসেবে ২০২৬ সালের অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন দুই মার্কিন অর্থনীতিবিদ রবার্ট ই. হল ও মাইকেল উডফোর্ড।

অর্থনীতি

১৭ মিনিট আগে

এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষা দুই মাসের মধ্যে

অকৃতকার্য এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষা দুই মাসের মধ্যে

এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের ফল প্রকাশের দুই মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দিতে যাচ্ছে সরকার। এক বছর অপেক্ষা না করিয়ে দ্রুততম সময়ে পরীক্ষা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে শিক্ষা বোর্ডগুলো।

স্পেশাল ফিচার

৩১ মিনিট আগে

মাদ্রাসায় ক্লাস নেন মামা, বেতন তোলেন রাবি ছাত্রদল নেতা

রাবি ছাত্রদল মাদ্রাসায় ক্লাস নেন মামা, বেতন তোলেন রাবি ছাত্রদল নেতা

রাজশাহীর বাঘা উপজেলার একটি আলিম মাদ্রাসায় নিজে ক্লাস না নিয়ে মামাকে দিয়ে পাঠদান করানোর অভিযোগ উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক নাফিউল ইসলাম জীবনের বিরুদ্ধে।

স্পেশাল ফিচার

৫৮ মিনিট আগে

পাগলা মসজিদের দানবাক্সে ১২ কেজির বেশি স্বর্ণ, রুপা সাড়ে ১২ কেজি

কিশোরগঞ্জ পাগলা মসজিদের দানবাক্সে ১২ কেজির বেশি স্বর্ণ, রুপা সাড়ে ১২ কেজি

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা পড়েছে ১২ কেজি ১৭৪ গ্রাম স্বর্ণ ও ১২ কেজি ৬৯০ গ্রাম রুপা। এসব স্বর্ণ ও রুপা নিলামের মাধ্যমে বিক্রি করা হবে।

সারাদেশ

১ ঘন্টা আগে

নাটোরে চশমা ছাড়াই কোরআন পড়া সেই আব্বাস প্রামাণিক আর নেই

নাটোর নাটোরে চশমা ছাড়াই কোরআন পড়া সেই আব্বাস প্রামাণিক আর নেই

নাটোরের গুরুদাসপুরে চশমা ছাড়াই পবিত্র কোরআন পড়তে পারা কথিত ১২৩ বছর বয়সী আব্বাস প্রামাণিক মারা গেছেন। সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বিয়াঘাট ইউনিয়নের যোগেন্দ্রনগর গ্রামে নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

সারাদেশ

২ ঘন্টা আগে