রাজশাহী

রাজশাহীতে দেয়াল টপকে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করলেন পরীক্ষার্থীরা

রাজশাহীতে দেয়াল টপকে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করলেন পরীক্ষার্থীরা
ছবি: সংগৃহীত

রাজশাহীতে দেয়াল টপকে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করলেন পরীক্ষার্থীরা

রাজশাহীতে অনুষ্ঠিত হওয়া শিক্ষক নিবন্ধন পরীক্ষায় গেট বন্ধ করে দেওয়ায় গেটের দেয়াল টপকে কেন্দ্রে প্রবেশের ঘটনা ঘটেছে। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

শুক্রবার (১২ জুলাই) রাজশাহী প্রমথনাথ সরকারি বালিকা বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

ভিডিওতে দেখা গেছে, পরীক্ষাকেন্দ্রের গেট বন্ধ করে দেওয়ায় দেয়াল টপকে ও প্রধান ফটক পেরিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করছেন একাধিক পরীক্ষার্থী। এর মধ্যে একজন নারী পরীক্ষার্থীকেও দেয়াল টপকাতে দেখা গেছে।

জানা গেছে, শুক্রবার সকাল ৯টায় এ কেন্দ্রে শিক্ষক নিবন্ধন পরীক্ষা শুরু হয়। তবে সাড়ে ৮টায় বন্ধ করে দেওয়া হয় গেট। এ সময় ৮টা ৪০ মিনিটে গেট খোলা না পেয়ে দেওয়াল টপকে পার হন পরীক্ষার্থীরা। এক নারী পরীক্ষার্থীও দেওয়াল টপকে কেন্দ্রে প্রবেশ করেন।

কলেজ শিক্ষিকার ভুয়া প্রত্যয়নপত্র, এনটিআরসিএর নির্দেশ মানছেন না অধ্যক্ষ
শুক্রবার রাতে সাদিকুল হাসান নামে একজন ফেসবুকে ২৮ সেকেন্ডের একটি ভিডিও শেয়ার করেন। এতে তিনি লিখেছেন, আজ রাজশাহীতে ১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার কেন্দ্রে এ ঘটনা ঘটে।

সকাল ৯টায় রাজশাহী প্রমথনাথ স্কুলের দৃশ্য। ৯টায় পরীক্ষা অথচ সাড়ে ৮টায় গেট বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। উপায় না দেখে অবশেষে দেয়াল টপকে যেতে হচ্ছে। এটাই ছিল তাদের শেষ নিবন্ধন পরীক্ষা।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়ার পর অনেকেই নেতিবাচক মন্তব্য করেছেন।

সরকারি প্রমথনাথ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিক দিল মাহমুদা খাতুন বলেন, ডিসি অফিস থেকেই নির্দেশনা ছিল। ম্যাজিস্ট্রেটও বসে ছিলেন। তিনিও নির্দেশনা দিলেন সাড়ে ৮টার পরে গেট বন্ধ করে দিতে হবে। তারপরও ৮টা ৪০ মিনিট পর্যন্ত আমরা গেট খোলা রেখেছি। এরপর ম্যাজিস্ট্রেট যখন বারবার বলছেন তখন আমরা গেট বন্ধ করে দিয়েছি। যখন গেট বন্ধ করা হলো তখনই পরীক্ষার্থীরা এ কাজ করেছেন।

তিনি বলেন, আমরা আসলেই খুব মর্মাহত। ওয়েদার খারাপ ছিল। অনেকে রিকশা না পাওয়ায় হেঁটে এসেছে। আমি ডিসি অফিসে যোগযোগ করে সবাইকে ভেতরে ঢুকতে দিয়েছি। এরপর ১ ঘণ্টা বেশি সময় দিয়ে প্রায় ১৫ জনের পরীক্ষা নেওয়া হয়েছে।

রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মহিনুল হাসান বলেন, আমি বিষয়টি দেখেছি। ভিডিওটাও আমাদের নজরে এসেছে। তবে স্কুল কর্তৃপক্ষের ভুল বোঝার কারণেই এমনটি ঘটেছে। আমরা পরে তাদের অতিরিক্তি সময় দিয়ে সবার পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করেছি।

রাকসুর মেডিক্যাল ক্যাম্পে সাড়ে ৫ হাজার শিক্ষার্থীকে ৪০ লাখ টাকার সেবা

রাবি রাকসুর মেডিক্যাল ক্যাম্পে সাড়ে ৫ হাজার শিক্ষার্থীকে ৪০ লাখ টাকার সেবা

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী মেডিক্যাল ক্যাম্পে স্বাস্থ্যসেবা নিয়েছেন ৫ হাজার ৪৩৭ জন শিক্ষার্থী।

স্পেশাল ফিচার

৫ ঘন্টা আগে

ইবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের বৃত্তি উৎসব, পেলেন ৪০ শিক্ষার্থী

ইবি ইবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের বৃত্তি উৎসব, পেলেন ৪০ শিক্ষার্থী

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মোরাল প্যারেন্টিং ট্রাস্টের উদ্যোগে বৃত্তি উৎসব অনুষ্ঠিত হয়েছে। এতে ৪০ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে।

শিক্ষা ও ক্যাম্পাস

৫ ঘন্টা আগে

ধামইরহাটে পানি ও বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত

নওগাঁ ধামইরহাটে পানি ও বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত

নওগাঁর ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে জনসচেতনতা বাড়াতে গম্ভীরা নাটিকা অনুষ্ঠিত হয়েছে।

সারাদেশ

৭ ঘন্টা আগে

রামেক হাসপাতালে রোগীর পাশে ডা. জাহাঙ্গীর

রামেক হাসপাতালে রোগীর পাশে ডা. জাহাঙ্গীর

বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর নায়েবে আমির ও রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে দলটির মেয়র পদপ্রার্থী ডা. মোহাম্মদ জাহাঙ্গীর দলীয় কর্মীর অসুস্থ পিতাকে দেখতে হাসপাতালে ছুটে গেছেন।

সংগঠন সংবাদ

৮ ঘন্টা আগে

ডিনস অ্যাওয়ার্ড পেলেন ইবির ৩৬ শিক্ষার্থী

ইবি ডিনস অ্যাওয়ার্ড পেলেন ইবির ৩৬ শিক্ষার্থী

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আটটি অনুষদের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ৩৬ জন মেধাবী শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। অনুষদভিত্তিক সেরা ফলাফলের স্বীকৃতি হিসেবে তাঁদের এ সম্মাননা দেওয়া হয়।

শিক্ষা ও ক্যাম্পাস

৮ ঘন্টা আগে

রাজশাহীতে জাল টাকায় স্বর্ণের চেইন প্রতারণা, ঢাকায় গ্রেপ্তার ২

বোয়ালিয়া রাজশাহীতে জাল টাকায় স্বর্ণের চেইন প্রতারণা, ঢাকায় গ্রেপ্তার ২

রাজশাহীর সাহেববাজারে জাল টাকার নোট দিয়ে স্বর্ণের চেইন আত্মসাতের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বোয়ালিয়া মডেল থানা পুলিশ।

রাজশাহী

৮ ঘন্টা আগে