রাজশাহী

মিছিলের সামনে থাকা নিয়ে রাজশাহীতে বিএনপির দুপক্ষের সংঘর্ষ

মিছিলের সামনে থাকা নিয়ে রাজশাহীতে বিএনপির দুপক্ষের সংঘর্ষ
ছবি: সংগৃহীত

মিছিলের সামনে থাকা নিয়ে রাজশাহীতে বিএনপির দুপক্ষের সংঘর্ষ

রাজশাহীতে মিছিলের সামনে দাঁড়ানো নিয়ে বিএনপির নেতা–কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পরপর দুটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়।

আজ বৃহস্পতিবার রাজশাহীর কাটাখালীতে বিক্ষোভ সমাবেশে এ ঘটনা ঘটে।

বিকেলে কাটাখারী পৌর বিএনপির নেতা–কর্মীরা মাসকাটাদীঘি স্কুল মাঠ থেকে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলের শুরুতে কাটাখালী পূর্ব ও পশ্চিমপাড়া বিএনপির দুই গ্রুপের নেতা–কর্মীরা সামনে দাঁড়ানোর চেষ্টা করেন। এ নিয়ে তাঁদের মধ্যে হাতাহাতি শুরু হয়।

মিছিল শেষে মাসকাটাদীঘি স্কুল মাঠে জড়ো হন নেতা–কর্মীরা। এ সময় মাঠের এক প্রান্তে পরপর দুটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। এতে এলাকাটিতে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে নেতা–কর্মীদের দুই পক্ষের মধ্যে আবারও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হয়েছেন।

এ সময় রাবি ছাত্রদলের সাধারণ সম্পাদক রাজু আহমেদ মামুন, জেলা যুবদলের সাবেক ধর্মবিষয়ক সম্পাদক মো. ইউসুফ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মনিরুল ইসলাম মনির প্রমুখ উপস্থিত ছিলেন।

ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

জনসচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিং এবং জুমার নামাজের খুতবায় সচেতনতামূলক বক্তব্য দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ডেঙ্গুর বিস্তার রোধে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দিয়েছেন তিনি।

জাতীয়

২ ঘন্টা আগে

বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা গঠন প্রয়োজন: ডেপুটি স্পিকার

ছায়া মন্ত্রিসভা বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা গঠন প্রয়োজন: ডেপুটি স্পিকার

সরকারের কার্যক্রম তদারকি ও জবাবদিহি নিশ্চিত করতে বিরোধী দলকে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

জাতীয়

২ ঘন্টা আগে

ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জামায়াতের নিন্দা ও প্রতিবাদ

জামায়াত ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জামায়াতের নিন্দা ও প্রতিবাদ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

রাজনীতি

৩ ঘন্টা আগে

পাকিস্তানে ট্রেন লাইনচ্যুত, নিহত ৬, আহত ৩০

ট্রেন পাকিস্তানে ট্রেন লাইনচ্যুত, নিহত ৬, আহত ৩০

পাকিস্তানের মুলতানে যাত্রীবাহী ট্রেন রেহমান বাবা এক্সপ্রেসের ১৪টি বগি লাইনচ্যুত হয়ে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জন।

আন্তর্জাতিক

৩ ঘন্টা আগে

দুর্যোগের ক্ষতি কমাতে বাস্তবসম্মত নগর পরিকল্পনার তাগিদ রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি দুর্যোগের ক্ষতি কমাতে বাস্তবসম্মত নগর পরিকল্পনার তাগিদ রাষ্ট্রপতির

দুর্যোগে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি কমাতে আগাম প্রস্তুতি গ্রহণ এবং বাস্তবসম্মত নগর পরিকল্পনার ওপর গুরুত্ব দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জাতীয়

৪ ঘন্টা আগে