রাজশাহী

রাজশাহীতে ১২ দিন পর ট্রেন চলল সীমিত পরিসরে

রাজশাহীতে ১২ দিন পর ট্রেন চলল সীমিত পরিসরে
ছবি: সংগৃহীত

রাজশাহীতে ১২ দিন পর ট্রেন চলল সীমিত পরিসরে

রাজশাহী থেকে সীমিত পরিসরে ট্রেন চলাচল শুরু হয়েছে। চলমান অস্থিতিশীল পরিস্থিতিতে ১২ দিন ট্রেন চলাচল বন্ধ ছিল। আজ বৃহস্পতিবার সকাল ৯টায় রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে দুটি ট্রেন ছেড়ে গেছে। এর মধ্যে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রুটে ‘লোকাল ৫৬৩’ এবং রাজশাহী-খুলনা রুটে ‘মহানন্দা এক্সপ্রেস’ ট্রেন ছেড়ে গেছে।

রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে প্রথমে মহানন্দা এক্সপ্রেস ট্রেন খুলনার উদ্দেশ্যে ছেড়ে যায়। এর কিছুক্ষণ পর চাঁপাইনবাবগঞ্জের রহনপুর স্টেশনের উদ্দেশ্যে ছেড়ে যায় লোকাল ৫৬৩ ট্রেন। পরে ট্রেনটি দুপুর নাগাদ আবার রাজশাহীতে ফিরে আসে। রাতে ফিরবে খুলনায় যাওয়া ট্রেন।

রেল কর্মকর্তারা জানান, ট্রেন দুটি চলবে সীমিত পরিসরে। কারফিউ শিথিল থাকার মধ্যে যাওয়া-আসা সম্ভব এমন গন্তব্যে ট্রেন দুটি চলবে। আন্তনগর ট্রেন ছাড়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।

রাজশাহী রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক আব্দুল করিম বলেন, ‘রাজশাহী থেকে আপাতত দুটি ট্রেন চলাচলের সিদ্ধান্ত হয়েছে। একটি মহানন্দা এক্সপ্রেস ও অপরটি ‘লোকাল ৫৬৩’ ট্রেন। আন্তনগর ট্রেন ছাড়ার এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় বিএনপির নিন্দা ও প্রতিবাদ

প্রতিবাদ ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় বিএনপির নিন্দা ও প্রতিবাদ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএনপি।

রাজনীতি

২ ঘন্টা আগে

টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১১ ইউনিট

আগুন টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১১ ইউনিট

গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল নামে একটি ওষুধ কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট।

সারাদেশ

২ ঘন্টা আগে

প্রথম ধাপে ৮০০ ইউপিতে ভোট ২১ জানুয়ারি

অনিয়মে প্রার্থিতা বাতিলের হুঁশিয়ারি প্রথম ধাপে ৮০০ ইউপিতে ভোট ২১ জানুয়ারি

আগামী ২৭ মের মধ্যে পাঁচ ধাপে দেশের প্রায় ৪ হাজার ৩০০ ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। ২০২৭ সালের ২১ জানুয়ারি প্রথম ধাপে প্রায় ৮০০ ইউপিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

জাতীয়

২ ঘন্টা আগে

‘চুয়েটে না ফেরার শর্তে’ ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ ভিসিকে উদ্ধার

চুয়েট ‘চুয়েটে না ফেরার শর্তে’ ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ ভিসিকে উদ্ধার

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে প্রায় ৩০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর উদ্ধার করেছে স্থানীয় প্রশাসন।

শিক্ষা ও ক্যাম্পাস

১৭ ঘন্টা আগে