রাজশাহী

ঈশ্বরদীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ১

ঈশ্বরদীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ১
ছবি: সংগৃহিত

ঈশ্বরদীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ১

পাবনার ঈশ্বরদীতে ডাম্পট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে সাইফুল ইসলাম (৪৪) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।

আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে শহরের পোস্ট অফিস মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঈশ্বরদী থানার উপপরিদর্শক (এসআই) জুলহাস উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।

নিহত সাইফুল ইসলাম নাটোরের লালপুর উপজেলার ভবানীপুর পশ্চিমপাড়া হাজীরহাট গ্রামের মকবুল হোসেনের ছেলে।

দুর্ঘটনায় আহতরা হলেন লালপুর উপজেলার রামকান্তপুর গ্রামের রাজন হোসেন (২২) ও আসমাউল মোল্লা (৪৭)। নিহত ও আহতরা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে একটি বিদেশী কোম্পানিতে কাজ করতেন। প্রতিদিনের মত আজও তারা মোটরসাইকেলে রূপপুর প্রকল্পে কাজে যাচ্ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, লালপুরের দিক থেকে একটি মোটরসাইকেলে চড়ে তিনজন রূপপুর প্রকল্পের দিকে যাচ্ছিলেন। সকাল আনুমানিক ৭টার দিকে ঈশ্বরদী শহরের প্রধান সড়ক দিয়ে যাওয়ার সময় পোস্ট অফিস মোড়ে একটি দ্রুতগামী ডাম্পট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলচালক সাইফুল নিহত হন। গুরুতর আহত দুজনকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয়। সেখান থেকে তাদের রাজশাহী মেডিকেল হাসপাতালে পাঠানো হয়।

ঈশ্বরদী থানার উপপরিদর্শক জুলহাস উদ্দিন জানান, দুর্ঘটনার পরপরই খবর পেয়ে মরদেহ উদ্ধার এবং আহতদের চিকিৎসার জন্য ঈশ্বরদী হাসপাতালে পাঠান। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে সিনিয়র অফিসারের নির্দেশক্রমে আইনগত ব্যবস্থা নেবেন।

রিয়াদগামী বিমানের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

বিমান রিয়াদগামী বিমানের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা থেকে রিয়াদগামী সব ফ্লাইট আগামী ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত করা হয়েছে।

জাতীয়

৪ ঘন্টা আগে

অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড

নোবেল অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড

অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখার নীতির ভিত্তি তৈরিতে অবদানের স্বীকৃতি হিসেবে ২০২৬ সালের অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন দুই মার্কিন অর্থনীতিবিদ রবার্ট ই. হল ও মাইকেল উডফোর্ড।

অর্থনীতি

৪ ঘন্টা আগে

এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষা দুই মাসের মধ্যে

অকৃতকার্য এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষা দুই মাসের মধ্যে

এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের ফল প্রকাশের দুই মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দিতে যাচ্ছে সরকার। এক বছর অপেক্ষা না করিয়ে দ্রুততম সময়ে পরীক্ষা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে শিক্ষা বোর্ডগুলো।

স্পেশাল ফিচার

৪ ঘন্টা আগে

মাদ্রাসায় ক্লাস নেন মামা, বেতন তোলেন রাবি ছাত্রদল নেতা

রাবি ছাত্রদল মাদ্রাসায় ক্লাস নেন মামা, বেতন তোলেন রাবি ছাত্রদল নেতা

রাজশাহীর বাঘা উপজেলার একটি আলিম মাদ্রাসায় নিজে ক্লাস না নিয়ে মামাকে দিয়ে পাঠদান করানোর অভিযোগ উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক নাফিউল ইসলাম জীবনের বিরুদ্ধে।

স্পেশাল ফিচার

৪ ঘন্টা আগে

পাগলা মসজিদের দানবাক্সে ১২ কেজির বেশি স্বর্ণ, রুপা সাড়ে ১২ কেজি

কিশোরগঞ্জ পাগলা মসজিদের দানবাক্সে ১২ কেজির বেশি স্বর্ণ, রুপা সাড়ে ১২ কেজি

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা পড়েছে ১২ কেজি ১৭৪ গ্রাম স্বর্ণ ও ১২ কেজি ৬৯০ গ্রাম রুপা। এসব স্বর্ণ ও রুপা নিলামের মাধ্যমে বিক্রি করা হবে।

সারাদেশ

৪ ঘন্টা আগে

নাটোরে চশমা ছাড়াই কোরআন পড়া সেই আব্বাস প্রামাণিক আর নেই

নাটোর নাটোরে চশমা ছাড়াই কোরআন পড়া সেই আব্বাস প্রামাণিক আর নেই

নাটোরের গুরুদাসপুরে চশমা ছাড়াই পবিত্র কোরআন পড়তে পারা কথিত ১২৩ বছর বয়সী আব্বাস প্রামাণিক মারা গেছেন। সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বিয়াঘাট ইউনিয়নের যোগেন্দ্রনগর গ্রামে নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

সারাদেশ

৫ ঘন্টা আগে