রাজশাহী

রাজশাহী কলেজের অধ্যক্ষের পদত্যাগ

রাজশাহী কলেজের অধ্যক্ষের পদত্যাগ
ছবি: সংগৃহীত

রাজশাহী কলেজের অধ্যক্ষের পদত্যাগ

রাজশাহী কলেজের অধ্যক্ষের পদত্যাগ
শিক্ষার্থীদের আন্দোলনের মুখে রাজশাহী কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহা. আব্দুল খালেক পদত্যাগ করেছেন। সোমবার দুপুর ১২টার দিকে তিনি শিক্ষা মন্ত্রণালয়ের সচিব বরাবর নিজের পদত্যাগপত্র জমা দেন।

অধ্যক্ষের পদ থেকে পদত্যাগ করলেও অধ্যাপক খালেক এ কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষক অথবা রাজশাহীর যে কোনো সরকারি কলেজে এই বিভাগের শিক্ষক হিসেবে তাকে পদায়নের অনুরোধ জানিয়েছেন।

অধ্যাপক খালেক তার আবেদনে লেখেন- তিনি ক্রনিক লিভার ডিজিজ (সিএলডি) এবং ডায়াবেটিসে ভুগছেন। তিনি নিয়মিত চিকিৎসকের পরামর্শ মোতাবেক ওষুধ খান। বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে কলেজ পরিচালনায় অত্যধিক মানসিক চাপ অনুভব করছেন তিনি। তাই তার শারীরিক সমস্যা দেখা দিচ্ছে; যা একজন রোগীর জন্য ঝুঁকিপূর্ণ। তাই তিনি অধ্যক্ষের পদ থেকে পদত্যাগ করছেন।

এর আগে আন্দোলনকারী শিক্ষার্থীরা সকাল থেকে ভুয়া ভুয়া স্লোগানে পদত্যাগের দাবিতে অধ্যক্ষকে তার কার্যালয়ে অবরুদ্ধ করেন। সম্প্রতি ছাত্র-আন্দোলন চলাকালে অধ্যক্ষের সামনেই রাজশাহী কলেজের শিক্ষার্থীদের ওপর হামলা করে ছাত্রলীগ। সেই থেকে তার পদত্যাগের দাবি করছিলেন শিক্ষার্থীরা।

‘চুয়েটে না ফেরার শর্তে’ ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ ভিসিকে উদ্ধার

চুয়েট ‘চুয়েটে না ফেরার শর্তে’ ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ ভিসিকে উদ্ধার

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে প্রায় ৩০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর উদ্ধার করেছে স্থানীয় প্রশাসন।

শিক্ষা ও ক্যাম্পাস

৩ ঘন্টা আগে

পবায় দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি বিষয়ক আলোচনা সভা

পবা পবায় দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি বিষয়ক আলোচনা সভা

রাজশাহীর পবা উপজেলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রাজশাহী

৩ ঘন্টা আগে

ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

জনসচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিং এবং জুমার নামাজের খুতবায় সচেতনতামূলক বক্তব্য দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ডেঙ্গুর বিস্তার রোধে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দিয়েছেন তিনি।

জাতীয়

৭ ঘন্টা আগে

বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা গঠন প্রয়োজন: ডেপুটি স্পিকার

ছায়া মন্ত্রিসভা বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা গঠন প্রয়োজন: ডেপুটি স্পিকার

সরকারের কার্যক্রম তদারকি ও জবাবদিহি নিশ্চিত করতে বিরোধী দলকে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

জাতীয়

৭ ঘন্টা আগে