রাজশাহী মহানগরী জামায়াতের স্বাস্থ্য বিষয়ক সেক্রেটারি ও কর্মপরিষদ সদস্য ডা. হাসানুজ্জামান হাসুর আম্মা খোদেজা খাতুন (১০১) ইন্তেকাল করেছেন। আজ শুক্রবার বিকেল ৩টা ৩০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মরহুমার ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন রাজশাহী মহানগর জামায়াতের আমীর ড. মাওলানা কেরামত আলী এমপি এবং সেক্রেটারি ইমাজ উদ্দীন মন্ডল।

রাজশাহী মহানগর জামায়াতের ভারপ্রাপ্ত প্রচার ও মিডিয়া সেক্রেটারির পাঠানো এক শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমা খোদেজা খাতুনের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান। তারা মহান আল্লাহর কাছে মরহুমাকে জান্নাতুল ফেরদৌস নসিব এবং পরিবারের সদস্যদের এ শোক সহ্য করার তাওফিক কামনা করেন।

উল্লেখ্য, মরহুমার জানাজার নামাজ শুক্রবার রাত সাড়ে ৮টায় এশার নামাজের পর আলুপট্টি মসজিদে অনুষ্ঠিত হবে।