রাজশাহী মহানগর

রাজশাহীতে জামায়াত-শিবিরের ১১ নেতাকর্মী নিহত, দাবি আমিরের

রাজশাহীতে জামায়াত-শিবিরের ১১ নেতাকর্মী নিহত, দাবি আমিরের
ছবি: রাজ টাইমস

রাজশাহীতে জামায়াত-শিবিরের ১১ নেতাকর্মী নিহত, দাবি আমিরের

স্বৈরাচার শেখ হাসিনার শাসনামলে রাজশাহীতে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের ১১ নেতাকর্মীর মৃত্যু হয়েছে বলে দাবি করেছেন রাজশাহী মহানগর জামায়াতের আমীর ড. মাওলানা কেরামত আলী।

শনিবার (৩১ আগস্ট) দুপুরে রাজশাহী নগরীর একটি মিলনায়তনে রাজশাহীতে কর্মরত গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামায়াতের আমির বলেন, বিগত স্বৈরাচার শেখ হাসিনার শাসনামলে সবচেয়ে বেশি জুলুম ও নির্যাতনের শিকার হয়েছে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের জনশক্তি। আমরা কোনো প্রতিবাদ করতে পারি নি। এমন কি কেউ মারা গেলে জানাযার নামাজটাও পড়তে দেওয়া হয় নি। আমাদের লোকজন যে কান্না করবে সেই স্বাধীনতাটুকুও ছিল না। দেশের পটভূমি পরিবর্তন হওয়ার পর রাজনৈতিকভাবে প্রতিশোধ নিলে আমাদেরই বেশি প্রতিশোধ নেওয়া উচিত। কিন্তু জামায়াতে ইসলামী প্রতিহিংসার রাজনীতি করে না।

তিনি আরও বলেন, জামায়াত প্রতিশোধ নিতে চাই না। ছাত্র-জনকার গণঅভ্যুত্থানের বিনিময়ে আমরা স্বৈরাচার হটাতে সক্ষম হয়েছি। এখন দেশ গড়ার সময়। জামায়াত দেশ গঠনে কাজ করছে।

এসময় মহানগর জামায়াতের সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডল, নায়েবে আমির অধ্যক্ষ সিদ্দিক হোসেন, এডভোকেট আবু মোহাম্মদ সেলিম বারের সাবেক সহ-সভাপতি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

তাঁরা বলেন, কোন নিরাপরাধ মানুষ যেন মামলায় না জড়ায়, আমরা সেদিকে সজাগ দৃষ্টি রাখছি। আমরা প্রতিহিংসার রাজনীতি করি না। কোনো ধরনের অন্যায় ও লুটের সঙ্গে আমাদের নেতা-কর্মীদের সর্ম্পক নেই। আগামীতে অনেক কাজ আছে। আগামীতে জনগণকে ভোটের অধিকার ফিরিয়ে দিতে চায় জামায়াত। আমরা নতুন প্রজন্মকে ন্যায় ও সত্য সম্পর্কে জানাতে ও চেনাতে চাই।

নগর জামায়াতের মিডিয়া ও প্রচার সম্পাদক অধ্যাপক সারোয়ার জাহান প্রিন্সের সঞ্চালনায় অনুষ্ঠানে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি আব্দুল মোহাইমিন, রাজশাহী মহানগর ছাত্রশিবিরের সভাপতি সিফাত আলমসহ রাজশাহীতে কর্মরত প্রিন্ট, অনলাইন ও ইলেট্রোনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

নাটোরে চশমা ছাড়াই কোরআন পড়া সেই আব্বাস প্রামাণিক আর নেই

নাটোর নাটোরে চশমা ছাড়াই কোরআন পড়া সেই আব্বাস প্রামাণিক আর নেই

নাটোরের গুরুদাসপুরে চশমা ছাড়াই পবিত্র কোরআন পড়তে পারা কথিত ১২৩ বছর বয়সী আব্বাস প্রামাণিক মারা গেছেন। সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বিয়াঘাট ইউনিয়নের যোগেন্দ্রনগর গ্রামে নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

সারাদেশ

১৮ মিনিট আগে

২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে প্রকাশ হতে পারে এইচএসসির ফল

রেজাল্ট ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে প্রকাশ হতে পারে এইচএসসির ফল

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল আগামী ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে প্রকাশের সম্ভাবনা রয়েছে। এ সময়ের মধ্যে যেকোনো এক দিন ফল প্রকাশের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব দিয়েছে শিক্ষা বোর্ডগুলো।

শিক্ষা ও ক্যাম্পাস

২০ মিনিট আগে

হুতি হামলার আশঙ্কায় বাঙ্কারযুক্ত প্রাসাদে সৌদি যুবরাজ

সৌদি হুতি হামলার আশঙ্কায় বাঙ্কারযুক্ত প্রাসাদে সৌদি যুবরাজ

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় সৌদি আরবের রাজধানী রিয়াদে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এ পরিস্থিতিতে নিজের নিরাপত্তা নিশ্চিত করতে বাঙ্কার-সুবিধাসম্পন্ন সুরক্ষিত প্রাসাদে অবস্থান নিয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান।

আন্তর্জাতিক

২৩ মিনিট আগে

ইবিতে আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতা, ৫২ নবীন সদস্যকে বরণ

ইবি ইবিতে আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতা, ৫২ নবীন সদস্যকে বরণ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতা ও নবীন সদস্যদের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শিক্ষা ও ক্যাম্পাস

১ ঘন্টা আগে

ইবির বায়োটেকনোলজি বিভাগে গবেষণাভিত্তিক পোস্টার প্রেজেন্টেশন

ইবি ইবির বায়োটেকনোলজি বিভাগে গবেষণাভিত্তিক পোস্টার প্রেজেন্টেশন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক সেমিনারের অংশ হিসেবে গবেষণাভিত্তিক প্রজেক্ট পোস্টার প্রেজেন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

শিক্ষা ও ক্যাম্পাস

৫ ঘন্টা আগে