রাজশাহী মহানগর
গণভোটের রায় বাস্তবায়নসহ বিভিন্ন দাবীতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ
আজ শনিবার রাজশাহী মহানগরীতে ১১ দলীয় ঐক্যের উদ্যেগে গণভোটের রায় বাস্তবায়নসহ বিভিন্ন অধ্যাদেশ বাতিলের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিকেল ৫ নগরীর আলুপট্রি মোড়ে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন, সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান এবং জ্বালানি সংকট উত্তরণে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে রাজশাহীতে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্য।
শনিবার বিকেল ৫টায় নগরীর আলুপট্টি মোড় থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে গণকপাড়া মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচি পালিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর জামায়াতের নায়েবে আমীর অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিম এবং সঞ্চালনা করেন মহানগরীর সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরীর নায়েবে আমীর ডা. মোহাম্মদ জাহাঙ্গীর।
প্রধান অতিথির বক্তব্যে ডা. জাহাঙ্গীর বলেন, “গণভোটের রায়কে উপেক্ষা করে সরকার জনগণের সাথে প্রতারণা করছে। জনগণের রায় অমান্য করে কোনো সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারেনি। জনগণের মতামতকে অবহেলা করলে তারাই একসময় জবাব দেবে।”
সমাবেশে আরও উপস্থিত ছিলেন এনসিপির রাজশাহী মহানগরের আহ্বায়ক মোবাশ্বের আলী, মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মাহবুবুল আহসান বুলবুল, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সরকার, বাণিজ্য ও কল্যাণ সম্পাদক অধ্যাপক একে এম সারওয়ার জাহান প্রিন্স, অফিস সম্পাদক তৌহিদুর রহমান সুইট, তারবিয়াত সম্পাদক হাফেজ নুরুজ্জামান এবং যুব বিভাগের সেক্রেটারি সালাউদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। সমাবেশ থেকে দ্রুত দাবি বাস্তবায়নে সরকারের প্রতি আহ্বান জানানো হয়।




