রাজশাহী মহানগর

রাজশাহীতে আরউজের সাংবাদিক সমাবেশ

গণমাধ্যমের স্বাধীনতা বিরোধী কালাকানুন বাতিলের দাবি

গণমাধ্যমের স্বাধীনতা বিরোধী কালাকানুন বাতিলের দাবি
সংগ্রহীত

সাইবার সিকিউরিটি আ্যাক্টসহ গণমাধ্যমের স্বাধীনতা বিরোধী সকল কালাকানুন বাতিল,সাংবাদিক দম্পতি সাগর-রুনিসহ সাংবাদিক হত্যার বিচার, সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন এবং সাংবাদিক নেতৃবৃন্দের নামে বানোয়াট নিউজ পরিবেশনের প্রতিবাদে সাংবাদিক

সাইবার সিকিউরিটি আ্যাক্টসহ গণমাধ্যমের স্বাধীনতা বিরোধী সকল কালাকানুন বাতিল,সাংবাদিক দম্পতি সাগর-রুনিসহ সাংবাদিক হত্যার বিচার, সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন এবং সাংবাদিক নেতৃবৃন্দের নামে বানোয়াট নিউজ পরিবেশনের প্রতিবাদে সাংবাদিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার রাজশাহী সাংবাদিক ইউনিয়েনের উদ্যোগে রাজশাহী সাহেব বাজার জিরো পয়েন্টে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। আরইউজের সভাপতি আব্দুল আউয়ালের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ফেডারেল সাংবাদিক ইউনিয়ন- বিএফইউজের সহকারী মহাসচিব ও রাজশাহী সাংবাদিক ইউনিয়েনের সাধারণ সম্পাদক ড. সাদিকুল ইসলাম স্বপন।

আরইউজের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক ডা. নাজিব ওয়াদুদ, সাবেক সহসভাপতি ও দিন কালের ব্যুরো প্রধান আব্দুস সবুর, সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক রাজশাহীর সংবাদ এর সম্পাদক এবং রাজশাহী এডিটরস ফোরামের সাধারণ সম্পাদক আহসান হাবীব অপু, এন টিভির রাজশাহী ব্যুরো চীফ ও রাজশাহী প্রেস ক্লাবের অহ্বায়ক স. ম সাজু, আরইউজের সহ-সভাপতি মঈন উদ্দীন, যুগ্ম সম্পাদক ওমর ফারুক কোষাধ্যক্ষ তৌফিক ইমাম পান্না, দেনিক ইত্তেফাক এর রাজশাহী ব্যুরো চীফ আনিসুজ্জামান, নতুন মাত্রার নির্বাহী সম্পাদক ড. ফজলুল হক তুহীন, সিনিয়র সাংবাদিক নজরুল ইসলাম জুলু, রাবি প্রেস ক্লাবের সাবেক সভাপতি ডালিম হোসেন শান্ত, ইসলামী টিভির রাজশাহী ব্যুরো চীফ রেজাউল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের ক্রিড়া সম্পাদকসহ বিভিন্ন গণমাধ্যমের রাজশাহীতে কর্মরত সাংবাদিকগণ।

ইবির বায়োটেকনোলজি বিভাগে গবেষণাভিত্তিক পোস্টার প্রেজেন্টেশন

ইবি ইবির বায়োটেকনোলজি বিভাগে গবেষণাভিত্তিক পোস্টার প্রেজেন্টেশন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক সেমিনারের অংশ হিসেবে গবেষণাভিত্তিক প্রজেক্ট পোস্টার প্রেজেন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

শিক্ষা ও ক্যাম্পাস

৩ ঘন্টা আগে

রাজশাহীতে বাড়ি থেকে বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার

হত্যার সন্দেহ রাজশাহীতে বাড়ি থেকে বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার

রাজশাহী নগরের কেদুর মোড় এলাকায় একটি বাড়ি থেকে বেলী রানী (৭০) নামের এক বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহে আঘাতের চিহ্ন থাকায় প্রাথমিকভাবে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

রাজশাহী

৮ ঘন্টা আগে

রাজশাহীতে ৮৫ পূজামণ্ডপে ১৭ লাখ টাকা অনুদান দিলেন রাসিক প্রশাসক

প্রতিটি মণ্ডপ পাবে ২০ হাজার টাকা রাজশাহীতে ৮৫ পূজামণ্ডপে ১৭ লাখ টাকা অনুদান দিলেন রাসিক প্রশাসক

রাজশাহী মহানগরীর ৮৫টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১৭ লাখ টাকা আর্থিক অনুদান দিয়েছে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)। প্রতিটি পূজামণ্ডপে ২০ হাজার টাকা করে এ অনুদান দেওয়া হয়।

রাজশাহী

১১ ঘন্টা আগে

নাটোরে জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

ল্যাপটপ উদ্ধার নাটোরে জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

নাটোর রেলওয়ে স্টেশন থেকে চুরি হওয়া জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডারের ল্যাপটপ উদ্ধার করেছে পুলিশ।

রাজশাহী

১১ ঘন্টা আগে