রাজশাহী মহানগর

হাসিনার সরকার ‘সুস্পষ্ট গণহত্যা’ চালিয়েছিল- ইমাজ উদ্দীন মন্ডল

হাসিনার সরকার ‘সুস্পষ্ট গণহত্যা’ চালিয়েছিল- ইমাজ উদ্দীন মন্ডল
সংগ্রহীত

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন দমনে শেখ হাসিনার সরকার ‘সুস্পষ্ট গণহত্যা’ চালিয়েছিল উল্লেখ করে রাজশাহী মহানগরী জামায়াতের সেক্রেটারী ইমাজ উদ্দীন মন্ডল বলেন, জুলাই-বিপ্লব আন্দোলন নিষ্ঠুরভাবে দমনের চেষ্টার কথা উল্লেখ করে প্রধান

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন দমনে শেখ হাসিনার সরকার ‘সুস্পষ্ট গণহত্যা’ চালিয়েছিল উল্লেখ করে রাজশাহী মহানগরী জামায়াতের সেক্রেটারী ইমাজ উদ্দীন মন্ডল বলেন, জুলাই-বিপ্লব আন্দোলন নিষ্ঠুরভাবে দমনের চেষ্টা করতে এবং কোনো মূল্যে গদি টিকিয়ে রাখতে হবে, এই জেদ ধরে শত শত মানুষকে শেখ হাসিনার সরকার হত্যা করে। আর এটা ছিল সুস্পষ্ট গণহত্যা। শুধু স্থলভাগে নয়, আকাশ থেকেও গুলি চালানো হয়। ইন্টারনেট সেবা পুরোপুরি বন্ধ করে দিয়ে যাদের হত্যা করা হয়েছে, তাদের লাশ গুম করা হয়। যারা এই গণহত্যা সংঘটিত করেছে তাদের বিচারের আওতায় আনার আহ্বান জানিয়ে তিনি রাজশাহীর শহীদ হাফিজুর রহমান শাহীনের হত্যাকারীদের বিচার করার জোর দাবী জানান। এ সময় নগরীর মেহেরচন্ডী দায়রা পাক চত্ত্বরকে শহীদ শাহীন চত্ত্বর ঘোষণা করা হয়।

শুক্রবার রাজশাহী মহানগরীর ২৬নং ওয়ার্ডের মেহেরচন্ডীর দায়রা পাক চত্বরে রাত ৯টায় স্বৈরাচার সরকারের গুম-খুন, হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের বিচারের দাবিতে এক সমাবেশে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন। রাজশাহী মহনগর জামায়াতের ২৬ নং ওয়ার্ডের সভাপতি মেসবাহুল আরেফিন রকেটের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগরী জামায়াতের প্রচার ও মিডিয়া সম্পাদক অধ্যাপক সারওয়ার জাহান প্রিন্স, রাজশাহীর পারিলা ও বটগাছি ইউনিয়নের আমির মাওলানা গোলাম আজম ও সহকারী সেক্রেটারী হাফেজ নুরুজ্জামান; মতিহার থানা আমির মাওলানা আব্দুল হক সোহেল, মতিহার থানা নায়েবে আমীর অধ্যাপক মোজাম্মেল হক, মতিহার থানা শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যপক হুমায়ুন কবির , নগরীর ৩০নং ওয়ার্ড- এর আমির ড. আক্কাস আলী। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন নগরীর ২৬নং ওয়র্ডি সেক্রেটারী মিজানুর রহমান মিলন।

স্বৈরাচার সরকারের গুম,খুন হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের বিচারের দাবিতে নগরীর ২৬নং ওয়ার্ডের জামায়াতে সমাবেশে নেতৃবৃন্দ বলেন, দেশের মধ্যে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা অবর্ণনীয় পুলিশী নির্যাতনের শিকার হলেও সব কিছু ভুলে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা দ্বিতীয় স্বাধীনতা পরবর্তী সময় রাজশাহী সিটি কর্পোরেশন, পুলিশ লাইন, বিভিন্ন মন্দির ও হিন্দুদের বাড়ি পাহরাসহ লুটপাট এবং চাঁদাবাজী রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। একই সাথে আন্দোলন সংগ্রামে নিহতদের সার্বিক দায়-দ্বায়িত্ব গ্রহনসহ আহতদেরও উপযুক্ত চিকিৎসা সেবায় যথাযথ ভাবে সহযোগীতা করা হয়েছে। বন্যা কবলিত এলাকায় সর্বাত্বক ত্রান পৌছানোর ব্যবস্থা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরী শাখা।

বক্তারা আরও বলেন, মহানগরীর ২৬ নং ওয়ার্ডের মেহেরচন্ডীতে ২০১০ সালের ১০ ফেব্রুয়ারি হাফিজুর রহমান শাহীনকে হত্যা করা হয়। শহীদ শাহিন হত্যার বিচার চেয়ে স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারের তীব্র নিন্দা ও প্রতিবাদও জানিয়ে নগরীর মেহেরচন্ডী দায়রা পাক চত্ত্বরকে শহীদ শাহীন চত্ত্বর ঘোষণা করা হয়।

মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা নয়: ট্রাম্প

মার্কিন ইরান যুদ্ধ মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা নয়: ট্রাম্প

ইরানের সঙ্গে ‘ফলপ্রসূ আলোচনা’ চলছে জানিয়ে দেশটিতে হামলা না চালানোর ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা চালানো হবে না বলে জানিয়েছেন তিনি। তবে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর, সম্ভাব্য সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে পেন্টাগন।

আন্তর্জাতিক

১ ঘন্টা আগে

চালের দাম বাড়ল কেজিতে ৩ টাকা

বাজারে সব জিনিসের দাম বৃদ্ধি চালের দাম বাড়ল কেজিতে ৩ টাকা

রাজধানীর খুচরা বাজারে সব ধরনের চালের দাম বেড়েছে। গত এক থেকে দেড় সপ্তাহের ব্যবধানে সরু চালের দাম কেজিতে ২ থেকে ৩ টাকা এবং মাঝারি চালের দাম ১ থেকে ২ টাকা বেড়েছে।

অর্থনীতি

১ ঘন্টা আগে

সব ইসলামী দল এক হলেও ক্ষমতায় যাওয়া সম্ভব নয়: আ ফ ম খালিদ হোসেন

ঐক্যের আহ্বান সব ইসলামী দল এক হলেও ক্ষমতায় যাওয়া সম্ভব নয়: আ ফ ম খালিদ হোসেন

ইসলামী দলগুলোর ভোটের হিসাব তুলে ধরে বৃহত্তর ঐক্যের আহ্বান জানিয়েছেন সাবেক ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেছেন, সব ইসলামী দল এক হলেও বর্তমান বাস্তবতায় ক্ষমতায় যাওয়া সম্ভব নয়। সাধারণ জনগণের সঙ্গে দলগুলোর যোগাযোগের ঘাটতি রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

জাতীয়

১ ঘন্টা আগে

দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ

ইউনিয়ন খেলার মাঠ নিশ্চিতসহ দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নিশ্চিত করতে আগামী দুই মাসের মধ্যে সারা দেশে অন্তত ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শ

জাতীয়

১৪ ঘন্টা আগে

শিক্ষার মানের বদলে পাসের হার বাড়ানোর রাজনীতি হয়েছে: রিজভী

শিক্ষক দিবস শিক্ষার মানের বদলে পাসের হার বাড়ানোর রাজনীতি হয়েছে: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে দেশের শিক্ষাব্যবস্থা ও নৈতিক ভিত্তিকে চরমভাবে পক্ষাঘাতগ্রস্ত করা হয়েছিল।

রাজনীতি

১৫ ঘন্টা আগে

ঢাবিতে হিজাব-নেকাব নিয়ে স্পষ্ট নীতিমালা চায় ইসলামী ছাত্রী সংস্থা

সুস্পষ্ট নীতিমালা প্রণয়নের দাবি ঢাবিতে হিজাব-নেকাব নিয়ে স্পষ্ট নীতিমালা চায় ইসলামী ছাত্রী সংস্থা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ক্লাস, পরীক্ষা ও ভাইভা বোর্ডসহ সব একাডেমিক কার্যক্রমে হিজাব ও নেকাব পরার বিষয়ে সুস্পষ্ট নীতিমালা প্রণয়নের দাবি জানিয়েছে ইসলামী ছাত্রী সংস্থা।

শিক্ষা ও ক্যাম্পাস

১৬ ঘন্টা আগে