রাজশাহী মহানগর

ওবাদুল কাদের সম্পর্কে তথ্য দিলে পুরষ্কৃত করা হবে

১৮৭ পুলিশ কর্মকর্তা সন্ত্রাসী -রাজশাহীতে স্বরাষ্ট্র উপদেষ্টা

১৮৭ পুলিশ কর্মকর্তা সন্ত্রাসী -রাজশাহীতে স্বরাষ্ট্র উপদেষ্টা
সংগ্রহীত

ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর কর্মস্থলে যোগ দেননি এমন ১৮৭ কর্মকর্তাকে ‘সন্ত্রাসী’ বলে আখ্যা দিয়েছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর কর্মস্থলে যোগ দেননি এমন ১৮৭ কর্মকর্তাকে ‘সন্ত্রাসী’ বলে আখ্যা দিয়েছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। একই সাথে তিনি আওয়ামী লীগ সরকারের আমলে দলীয় বিবেচনায় নিয়োগ পাওয়া বিসিএস কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে জানান।

শনিবার দুপুরে রাজশাহী-১ বিজিবি সদর দফতর পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, পুলিশে এ পর্যন্ত ১৮৭ জন কর্মকর্তা যোগদান করেননি। তারা আর পুলিশ বাহিনীর নাই। আমি ধরে নিয়েছি তারা সন্ত্রাসী। তাদেরকে যদি পাওয়া যায় সরাসরি তাদের গ্রেফতার করা হবে। ক্রিমিনালের ক্ষেত্রে যে ধরনের আইন, তাদের ক্ষেত্রেও একই আইন প্রয়োগ করা হবে।স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এসময় ওবাদুল কাদেরের বিষয়ে তথ্য দিলে সাংবাদিকদের পুরষ্কৃত করা হবে উল্লেখ করে এ বিষয়ে সাংবাদিকদের কাছে তথ্য থাকলে সেটিও দেয়ার আহ্বান জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী দলীয় বিবেচনায় নিয়োগপ্রাপ্তদের বিষয়ে আরও বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে দলীয় বিবেচনায় নিয়োগ পাওয়া বিসিএস কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এই ফ্যাসিস্ট সরকারের নিয়োগ গত ১৫ বছর যাবত হয়েছে। এটার বিরুদ্ধে একটা সিদ্ধান্তে আসতে হবে। তাদের ক্ষেত্রে ডেফিনেটলি (অবশ্যই) একটা ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে পুলিশ পুরোদমে কাজে যোগদান করতে পারছে না, এটা নিঃসন্দেহে একটা সত্যি কথা। জনগণের যে গুঞ্জন এটা মিথ্যা না। তবে গত ৫ আগস্টের পর যে অবস্থা ছিল সেটা থেকে এখন অনেকটা উত্তরণ হয়েছে, ইম্প্রুভ তো করেছে। তাদের ভিতর একটা ট্রমা কাজ করেছে। দুই/চার দিনে এটা কাটিয়ে উঠা কঠিন। তবে আস্তে আস্তে উন্নতি হচ্ছে।

কৃষি খাতকে যান্ত্রিককরণ ও সারের দুর্নীতির বিষয়ে কৃষি উপদেষ্টা বলেন, কৃষিক্ষেত্রে শুধু যান্ত্রিকীকরণই নয়, সারের ক্ষেত্রে একটা বড় দুর্নীতি হয়েছে। এটার ক্ষেত্রে আমরা একটা তদন্ত করছি। যারা দোষী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দুই/একজনকে ইতোমধ্যে আইনের আওতায় নেওয়া হয়েছে। এ সময় অন্যদের মধ্যে রাজশাহী ব্যাটেলিয়ান-১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মতিউল ইসলাম মন্ডল, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও সফরকারীরা প্রমুখ উপস্থিত ছিলেন। 

সাংবাদিক পেটানোর ঘটনায় ছাত্রদলের তিন নেতাকর্মীসহ চারজনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

রাবি সাংবাদিক পেটানোর ঘটনায় ছাত্রদলের তিন নেতাকর্মীসহ চারজনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় শাখা ছাত্রদলের তিন নেতাকর্মী ও শহীদ জিয়াউর রহমান হল সংসদের সাধারণ সম্পাদক (জিএস) আরিফুল ইসলামের ছাত্রত্ব সাময়িকভাবে বাতিলের সুপারিশ করেছে তদন্ত কমিটি।

শিক্ষা ও ক্যাম্পাস

১ ঘন্টা আগে

ফাইনালে চীনের দুই খেলোয়াড়

রাজশাহীতে আন্তর্জাতিক টেনিস ফাইনালে চীনের দুই খেলোয়াড়

রাজশাহীতে চলমান আন্তর্জাতিক অনূর্ধ্ব-১৮ জুনিয়র টেনিস টুর্নামেন্টের মেয়েদের এককের ফাইনালে মুখোমুখি হচ্ছেন চীনের দুই খেলোয়াড় সিয়ান জিয়াঙ ও জিমো সঙ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে সেমিফাইনালে নিজ দেশের প্রতিপক্ষকে হারিয়ে তাঁরা ফাইনালের টিকিট নিশ্চিত করেছেন। আগামীকাল শুক্রবার সকালে এই ফাইনাল খেলা হবে।

খেলা

২ ঘন্টা আগে

রামেবিতে মব কালচার বরদাশত নয়

ভূমিমন্ত্রী মিনু রামেবিতে মব কালচার বরদাশত নয়

বৃহস্পতিবার রাতে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয় পরিদর্শন ও উপাচার্য অধ্যাপক ডা. মোহা. জাওয়াদুল হকের সঙ্গে সাক্ষাৎকালে ভূমিমন্ত্রী এসব কথা বলেন। এ সময় তিনি উপাচার্যকে তাঁর চেয়ারে সসম্মানে বসিয়ে দেন এবং তাঁর সঙ্গে চা-চক্রে মিলিত হন।

রাজশাহী

২ ঘন্টা আগে

দিল্লিতে বিক্ষোভ ঘিরে কঠোর নিরাপত্তা, মোতায়েন ২৩ হাজার পুলিশ

ভারত দিল্লিতে বিক্ষোভ ঘিরে কঠোর নিরাপত্তা, মোতায়েন ২৩ হাজার পুলিশ

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে প্রস্তাবিত বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানী দিল্লিতে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।

আন্তর্জাতিক

৩ ঘন্টা আগে

তুরস্কের পার্লামেন্ট স্পিকারের সঙ্গে জামায়াত আমিরের বৈঠক

তুরস্ক তুরস্কের পার্লামেন্ট স্পিকারের সঙ্গে জামায়াত আমিরের বৈঠক

তুরস্কের পার্লামেন্টের স্পিকার প্রফেসর ড. নুমান কুরতুলমুশের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। বৈঠকে বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, সংসদীয় গণতন্ত্রে জামায়াতের ভূমিকা, রোহিঙ্গা সংকট এবং দুই দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে

রাজনীতি

৩ ঘন্টা আগে

মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা নয়: ট্রাম্প

মার্কিন ইরান যুদ্ধ মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা নয়: ট্রাম্প

ইরানের সঙ্গে ‘ফলপ্রসূ আলোচনা’ চলছে জানিয়ে দেশটিতে হামলা না চালানোর ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা চালানো হবে না বলে জানিয়েছেন তিনি। তবে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর, সম্ভাব্য সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে পেন্টাগন।

আন্তর্জাতিক

৭ ঘন্টা আগে