রাজশাহী মহানগর

কোটা আন্দোলনকারীদের রুখে দেওয়ার ঘোষণা দিলো রাজশাহী যুবলীগ

কোটা আন্দোলনকারীদের রুখে দেওয়ার ঘোষণা দিলো রাজশাহী যুবলীগ
ছবি: সংগৃহীত

কোটা আন্দোলনকারীদের রুখে দেওয়ার ঘোষণা দিলো রাজশাহী মহানগর যুবলীগ

রাজশাহীতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের রুখে দেওয়ার ঘোষণা দিয়েছে রাজশাহী জেলা ও মহানগর যুবলীগ। সোমবার (১৪ জুলাই) এক অবস্থান কর্মসূচি থেকে এমন ঘোষণা দেন তারা। পৃথক আরেক কর্মসূচির মাধ্যমে এ ঘোষণা দেয় জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড।

সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজশাহী মহানগর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করে মহানগর যুবলীগ।

কর্মসূচিতে যুবলীগ নেতারা বলেন, দেশবিরোধী ষড়যন্ত্র করতেই মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের অবমাননা স্বাধীনতাবিরোধীদের মদদপুষ্ঠ তথাকথিত কোটাবিরোধীরা আজ মাঠে নেমেছে। কোটা আন্দোলনের নামে দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে রোববার রাতে স্বঘোষিত রাজাকার ও রাজাকারের সন্তান হিসেবে নিজেদের পরিচয় দানকারী এদের কারা সংগঠিত করছে? এদের মদদদাতা ও অর্থদাতাদের চিহ্নিত করা সময়ের দাবি। এরা মাথায় লাল-সবুজের পতাকা থাকতে পারে না। রাজাকার শাবকদের প্রতি নমনীয়তা দেখানোর কোনো সুযোগ নাই। এ সময় কোটা সংস্কার আন্দোলনকারীদের রুখে দেওয়ার ঘোষণা দেন যুবলীগ নেতারা।

মহানগর যুবলীগ সভাপতি মো. মনিরুজ্জামান খাঁন মণির সভাপতিত্বে কর্মসূচিতে রাজশাহী মহানগর আ.লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আসলাম সরকার, মতিহার থানা আ.লীগের সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন, মহানগর যুবলীগের সহসভাপতি মোখলেসুর রহমান মিলন, মুকুল শেখ, অ্যাডভোকেট মাজেদুল আলম শিবলী, জয়নাল আবেদীন, যুগ্মসাধারণ সম্পাদক রায়হানুর রহমান রয়েল, সাংগঠনিক সম্পাদক খালিদ হাসান বিপ্লব, অরবিন্দ দত্ত বাপ্পি প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে সোমবার বেলা ১১টার দিকে নগরীর কামারুজ্জামান চত্বরে একই কর্মসূচি পালন করেছে জেলা যুবলীগ। তারাও কোটা সংস্কার আন্দোলনকারীদের রুখে দিতে মঙ্গলবার থেকে রাজপথে থেকে থাকার ঘোষণা দিয়েছে। অবস্থান কর্মসূচিতে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাত সৈকত, সহসভাপতি মোজাহিদ হোসেন মানিক, আরিফুল ইসলাম রাজা, কাজী মোজাম্মেল হক, ওয়াসিম রেজা লিটন, যুগ্মসাধারণ সম্পাদক মোবারক হোসেন মিলন, সেজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম মিঠুসহ অনেকেই উপস্থিত ছিলেন।

এর আগে সোমবার সকাল ১০টার দিকে মহানগরীর শহীদ এ এইচ এম কামারুজ্জামান চত্বরে ‘চলো যাই যুদ্ধে, অসংগতির বিরুদ্ধে’ এই স্লোগানে বিক্ষোভ মিছিল করেছে রাজশাহী জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড। সংগঠনটির সাধারণ কামরুল ইসলাম মিঠুর সঞ্চালনায় জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী মোল্লা, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সহসভাপতি মাসুম আক্তার শিশির, মাসুম আল রশিদ, শরিফুজ্জামান তুহিন, যুগ্ম সম্পাদক আব্দুস সাত্তার প্রমুখ বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্যকে বিকৃতি করে মেধাবী শিক্ষার্থীরা নিজেদের রাজাকার দাবি করে আন্দোলনে নতুন মোড় নেওয়ার চেষ্টা করছে। বিএনপি-জামায়াতের মদদে তারা দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করার অপচেষ্টা চালাচ্ছে। তাদের এই হীন প্রচেষ্টা কখনোই সফল হবে না। তারা আন্দোলনের নামে রাজপথে জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের অসম্মান ও লাঞ্ছিত করছে। জাতীয় পতাকা পদদলিত করছে। তাই এরা কী চায় দেশের মানুষের আর বোঝার বাকি নেই। তাই যেখানেই তারা এমন আন্দোলন করবে মুক্তিযোদ্ধার সন্তানরা স্বাধীনতার পক্ষের মানুষদের সঙ্গে নিয়ে তাদের রুখে দেবে।

রাকসুর মেডিক্যাল ক্যাম্পে সাড়ে ৫ হাজার শিক্ষার্থীকে ৪০ লাখ টাকার সেবা

রাবি রাকসুর মেডিক্যাল ক্যাম্পে সাড়ে ৫ হাজার শিক্ষার্থীকে ৪০ লাখ টাকার সেবা

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী মেডিক্যাল ক্যাম্পে স্বাস্থ্যসেবা নিয়েছেন ৫ হাজার ৪৩৭ জন শিক্ষার্থী।

স্পেশাল ফিচার

৩ ঘন্টা আগে

ইবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের বৃত্তি উৎসব, পেলেন ৪০ শিক্ষার্থী

ইবি ইবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের বৃত্তি উৎসব, পেলেন ৪০ শিক্ষার্থী

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মোরাল প্যারেন্টিং ট্রাস্টের উদ্যোগে বৃত্তি উৎসব অনুষ্ঠিত হয়েছে। এতে ৪০ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে।

শিক্ষা ও ক্যাম্পাস

৩ ঘন্টা আগে

ধামইরহাটে পানি ও বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত

নওগাঁ ধামইরহাটে পানি ও বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত

নওগাঁর ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে জনসচেতনতা বাড়াতে গম্ভীরা নাটিকা অনুষ্ঠিত হয়েছে।

সারাদেশ

৪ ঘন্টা আগে

রামেক হাসপাতালে রোগীর পাশে ডা. জাহাঙ্গীর

রামেক হাসপাতালে রোগীর পাশে ডা. জাহাঙ্গীর

বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর নায়েবে আমির ও রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে দলটির মেয়র পদপ্রার্থী ডা. মোহাম্মদ জাহাঙ্গীর দলীয় কর্মীর অসুস্থ পিতাকে দেখতে হাসপাতালে ছুটে গেছেন।

সংগঠন সংবাদ

৬ ঘন্টা আগে

ডিনস অ্যাওয়ার্ড পেলেন ইবির ৩৬ শিক্ষার্থী

ইবি ডিনস অ্যাওয়ার্ড পেলেন ইবির ৩৬ শিক্ষার্থী

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আটটি অনুষদের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ৩৬ জন মেধাবী শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। অনুষদভিত্তিক সেরা ফলাফলের স্বীকৃতি হিসেবে তাঁদের এ সম্মাননা দেওয়া হয়।

শিক্ষা ও ক্যাম্পাস

৬ ঘন্টা আগে

রাজশাহীতে জাল টাকায় স্বর্ণের চেইন প্রতারণা, ঢাকায় গ্রেপ্তার ২

বোয়ালিয়া রাজশাহীতে জাল টাকায় স্বর্ণের চেইন প্রতারণা, ঢাকায় গ্রেপ্তার ২

রাজশাহীর সাহেববাজারে জাল টাকার নোট দিয়ে স্বর্ণের চেইন আত্মসাতের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বোয়ালিয়া মডেল থানা পুলিশ।

রাজশাহী

৬ ঘন্টা আগে