রাজশাহী মহানগর

রাজশাহীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন

রাজশাহীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন
সংগ্রহীত

রাজশাহীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে  উদযাপিত হয়েছে।

রাজশাহীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে  উদযাপিত হয়েছে। আজ মঙ্গলবার (২২ অক্টোবর) নিরাপদ সড়ক চাই (নিসচা), রাজশাহী জেলা শাখার আয়োজনে সকাল সাড়ে ৮ ঘটিকায় একটি বর্ণাঢ্য রেলী, আলোচনা সভা ও দোয়া আয়োজনের মাধ্যমে এই দিবসটি উদযাপন করা হয়।

নিসচা রাজশাহী জেলা শাখার সভাপতি এ্যাড. তৌফিক আহসান টিটুর নের্তৃত্বে র‍্যালিটি নগরীর লক্ষ্মীপুরস্থ নিরাপদ সড়ক চাই এর কার্যালয় থেকে শুরু হয়ে লক্ষ্মীপুর মিন্টু চত্বর প্রদক্ষিণ করে সিএন্ডবি'র মোড় হয়ে আবার কার্যালয়ের সামনে এসে শেষ হয়। রেলী শেষে অফিস কার্যালয়ে আলোচনা সভা ও মরহুমা জাহানারা কাঞ্চনের ৩১তম মৃত্যু বার্ষিকীসহ সড়কে যারা প্রাণ দিয়েছেন তাদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।

আজকের এই সড়ক দিবস উদযাপন উপলক্ষে রাজশাহী জেলা শাখার পক্ষ থেকে চারটি দাবি উত্থাপন করা হয়। সেগুলো নিরাপদ সড়ক চাই এর প্রতিষ্ঠাতা ,চেয়ারম্যান জননন্দিত চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনকে সড়ক পরিবহন উপদেষ্টা হিসেবে মনোনীত করা। সড়ক পরিবহন আইন-২০১৮ সংশোধন করে সড়ক পরিবহন, সড়ক নিরাপত্তা আইন প্রনয়ন ও এর সঠিক বাস্তবায়ন, পাঠ্যপুস্তকে সড়ক নিরাপত্তা আইন বিষয়ক তথ্য অন্তর্ভুক্ত করা, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের সমন্বয়ে সড়ক নিরাপত্তা কমিটি গঠন ও সরকারীভাবে তাদের প্রশিক্ষণ প্রদান।

আলোচনা শেষে ধন্যবাদ বক্তব্য জ্ঞাপন করে আজকের অনুষ্ঠানের সমাপ্তি টানেন সংগঠনের সহ-সাধারন সম্পাদক প্রকৌ. আরিফুল ইসলাম আরিফ।

এ সময় উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই (নিসচা), রাজশাহী জেলা শাখার সহ-সভাপতি দেওয়ান একরামুল হক বাচ্চু, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ সুমন, সহ-সাধারণ সম্পাদক প্রকৌশলী মইনুল হক, সাবান আলী দিলীপ, প্রকাশনা সম্পাদক এম. এ. আওয়াল টিটু, মহিলা বিষয়ক সম্পাদক জামিলা আফসারী আলম প্রীতি, কার্যকরী সদস্য ডা. মনিরুল হক, ড. মো: সিরাজুল ইসলাম, আব্দুর রহমান, দেলোয়ারা সাইদা, ইউনুস আলী, সবুজ আলী, রুবেল আলী প্রমুখ। এছাড়াও উক্ত অনুষ্ঠানে রাজশাহী জেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দসহ সাধারণ শিক্ষার্থীরাও অংশগ্রহণ করে।

রেলী পরিচালনা করেন নিসচা রাজশাহী জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ডাক্তার আমানুল্লাহ বিন আখতার আবিদ, আলোচনা সভা পরিচালনা করেন সংগঠনের উপদেষ্টা ওয়ালিউর রহমান বাবু এবং দোয়া পরিচালনা করেন কার্যকরী সদস্য আবু তালেব।  

 
রামেবিতে মব কালচার বরদাশত নয়

ভূমিমন্ত্রী মিনু রামেবিতে মব কালচার বরদাশত নয়

বৃহস্পতিবার রাতে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয় পরিদর্শন ও উপাচার্য অধ্যাপক ডা. মোহা. জাওয়াদুল হকের সঙ্গে সাক্ষাৎকালে ভূমিমন্ত্রী এসব কথা বলেন। এ সময় তিনি উপাচার্যকে তাঁর চেয়ারে সসম্মানে বসিয়ে দেন এবং তাঁর সঙ্গে চা-চক্রে মিলিত হন।

রাজশাহী

৩ মিনিট আগে

দিল্লিতে বিক্ষোভ ঘিরে কঠোর নিরাপত্তা, মোতায়েন ২৩ হাজার পুলিশ

ভারত দিল্লিতে বিক্ষোভ ঘিরে কঠোর নিরাপত্তা, মোতায়েন ২৩ হাজার পুলিশ

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে প্রস্তাবিত বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানী দিল্লিতে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।

আন্তর্জাতিক

১ ঘন্টা আগে

তুরস্কের পার্লামেন্ট স্পিকারের সঙ্গে জামায়াত আমিরের বৈঠক

তুরস্ক তুরস্কের পার্লামেন্ট স্পিকারের সঙ্গে জামায়াত আমিরের বৈঠক

তুরস্কের পার্লামেন্টের স্পিকার প্রফেসর ড. নুমান কুরতুলমুশের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। বৈঠকে বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, সংসদীয় গণতন্ত্রে জামায়াতের ভূমিকা, রোহিঙ্গা সংকট এবং দুই দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে

রাজনীতি

১ ঘন্টা আগে

মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা নয়: ট্রাম্প

মার্কিন ইরান যুদ্ধ মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা নয়: ট্রাম্প

ইরানের সঙ্গে ‘ফলপ্রসূ আলোচনা’ চলছে জানিয়ে দেশটিতে হামলা না চালানোর ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা চালানো হবে না বলে জানিয়েছেন তিনি। তবে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর, সম্ভাব্য সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে পেন্টাগন।

আন্তর্জাতিক

৫ ঘন্টা আগে

চালের দাম বাড়ল কেজিতে ৩ টাকা

বাজারে সব জিনিসের দাম বৃদ্ধি চালের দাম বাড়ল কেজিতে ৩ টাকা

রাজধানীর খুচরা বাজারে সব ধরনের চালের দাম বেড়েছে। গত এক থেকে দেড় সপ্তাহের ব্যবধানে সরু চালের দাম কেজিতে ২ থেকে ৩ টাকা এবং মাঝারি চালের দাম ১ থেকে ২ টাকা বেড়েছে।

অর্থনীতি

৫ ঘন্টা আগে

সব ইসলামী দল এক হলেও ক্ষমতায় যাওয়া সম্ভব নয়: আ ফ ম খালিদ হোসেন

ঐক্যের আহ্বান সব ইসলামী দল এক হলেও ক্ষমতায় যাওয়া সম্ভব নয়: আ ফ ম খালিদ হোসেন

ইসলামী দলগুলোর ভোটের হিসাব তুলে ধরে বৃহত্তর ঐক্যের আহ্বান জানিয়েছেন সাবেক ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেছেন, সব ইসলামী দল এক হলেও বর্তমান বাস্তবতায় ক্ষমতায় যাওয়া সম্ভব নয়। সাধারণ জনগণের সঙ্গে দলগুলোর যোগাযোগের ঘাটতি রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

জাতীয়

৫ ঘন্টা আগে