রাজশাহী মহানগর

রাজশাহীতে ৯৩ লক্ষ টাকা মূল্যের ৮১ ভরি স্বর্ণ উদ্ধার

রাজশাহীতে ৯৩ লক্ষ টাকা মূল্যের ৮১ ভরি স্বর্ণ উদ্ধার
সংগ্রহীত

রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার বশড়ী এলাকায় অভিযান পরিচালনা করে ৯৩ লক্ষ টাকা মূল্যের ৮১ ভরি স্বর্ণের বারসহ এক চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার বশড়ী এলাকায় অভিযান পরিচালনা করে ৯৩ লক্ষ টাকা মূল্যের ৮১ ভরি স্বর্ণের বারসহ এক চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারকৃত আসামি মো: দেলোয়ার হোসেন (৩৬) রাজশাহী মহানগরীর দামকুড়া থানার চর মাঝারদিয়াড়ের মো: আব্দুর রশিদের ছেলে।

জানা যায়, গত ৩০ জুন দুপুর পৌনে ১২ টার দিকে ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে কয়েকজন অবৈধভাবে স্বর্ণ ভারতে পাচারের উদ্দেশ্যে কাশিয়াডাঙ্গা থানার গুড়িপাড়া এলাকায় অবস্থান করছে। তারা এ স্বর্ণগুলো গুড়িপাড়া থেকে বঙ্গবন্ধু হাইটেক পার্কের রাস্তা দিয়ে নদী পথে নৌকা যোগে ভারতে নিয়ে যাবে। পরে দুপুর ১২ টায় কাশিয়াডাঙ্গা থানার বশরী গ্রামের শহর রক্ষা বাঁধে গোপনে অবস্থান করেন। কিছু সময় পরে তাঁরা তিন ব্যক্তিকে সন্দেহজনকভাবে বাঁধের উপর দিয়ে হেঁটে যেতে দেখেন। এসময় গোয়েন্দা পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই জন কৌশলে পালিয়ে গেলেও আসামি দেলোয়ারকে গ্রেপ্তার হয়। গ্রেপ্তারকৃত আসামির কাছ থেকে একটি স্বর্ণের বার ও তিনটি স্বর্ণের বিস্কুট উদ্ধার হয়। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৮১ ভরি।

জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি উক্ত স্বর্ণের বার ও স্বর্ণের বিস্কুটের কোনো বৈধ কাগজ পত্র দেখাতে পারেনি। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২১ শিশুসহ নিহত ২২

দুর্ঘটনা পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২১ শিশুসহ নিহত ২২

পাকিস্তানের পেশোয়ারের দির কলোনিতে একটি বেসরকারি স্কুলের ছাদ ধসে অন্তত ২১ শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ২০ শিশু।

আন্তর্জাতিক

৩৪ মিনিট আগে

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

সৌদি সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

সৌদি আরবের পবিত্র নগরী মক্কার একটি মসজিদের ভেতরে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির কর্তৃপক্ষ।

জাতীয়

৩৬ মিনিট আগে

রাজশাহীর ক্রিকেটারদের ৮ লাগেজ উদ্ধার, আটক ৫

লাগেজ রাজশাহীর ক্রিকেটারদের ৮ লাগেজ উদ্ধার, আটক ৫

রাজশাহী বিভাগীয় ক্রিকেট দলের ক্রিকেটারদের হারিয়ে যাওয়া আটটি লাগেজ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে আটক করা হয়েছে।

রাজনীতি

৩৭ মিনিট আগে

হরমুজ প্রণালিতে ইরানের হামলায় ২৪ ঘণ্টায় ডুবল দুই জাহাজ

সিঙ্গাপুরের পতাকাবাহী হরমুজ প্রণালিতে ইরানের হামলায় ২৪ ঘণ্টায় ডুবল দুই জাহাজ

ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় কৌশলগত বাণিজ্যিক জলপথ হরমুজ প্রণালিতে ২৪ ঘণ্টার ব্যবধানে দুটি বাণিজ্যিক জাহাজ ডুবে গেছে। বুধবার (১৪ অক্টোবর) ডুবে যাওয়া জাহাজ দুটি হলো সিঙ্গাপুরের পতাকাবাহী কন্টেইনার জাহাজ ‘জিএফএস প্রাইড’ এবং অ্যান্টিগা ও বারবুদার পতাকাবাহী বাল্ক ক্যারিয়ার ‘কেপ দাউ’।

আন্তর্জাতিক

৩৯ মিনিট আগে

বারনই নদী পুনরুজ্জীবনে কঠোর পদক্ষেপ

দখল-দূষণ ঠেকাতে বিশেষ টাস্কফোর্স বারনই নদী পুনরুজ্জীবনে কঠোর পদক্ষেপ

রাজশাহী ও নাটোর জেলার ওপর দিয়ে প্রবাহিত বারনই নদীকে দখল ও দূষণমুক্ত করে পুনরুজ্জীবিত করতে কঠোর পদক্ষেপ নিচ্ছে সরকার। নদী খননের পর পুনরায় দখল, ভরাট ও বর্জ্য ফেলা ঠেকাতে গঠন করা হয়েছে বিশেষ টাস্কফোর্স।

জাতীয়

২ ঘন্টা আগে