রাজশাহী মহানগর

নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

রাজশাহী কলেজে যোগ দিতে পারেনি অধ্যক্ষ

রাজশাহী কলেজে যোগ দিতে পারেনি অধ্যক্ষ
ফাইল ছবি

বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের অব্যাহত বিক্ষোভের কারণে নিয়োগ পাওয়ার পাঁচ দিন পরও যোগ দিতে পারেননি রাজশাহী কলেজের নতুন অধ্যক্ষ ড. আনারুল হক প্রামাণিক।

বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের অব্যাহত বিক্ষোভের কারণে নিয়োগ পাওয়ার পাঁচ দিন পরও যোগ দিতে পারেননি রাজশাহী কলেজের নতুন অধ্যক্ষ ড. আনারুল হক প্রামাণিক। বৃহস্পতিবারও কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীরা তার নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও সমাবেশ করেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ৮ সেপ্টেম্বর রাজশাহী সরকারি শহিদ বুদ্ধিজীবী কলেজের অধ্যক্ষ ড. আনারুল হককে রাজশাহী কলেজের অধ্যক্ষ হিসাবে নিয়োগ দেন শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চশিক্ষা বিভাগ। এই খবর কলেজে জানাজানি হলে ৯ সেপ্টেম্বর থেকে শিক্ষার্থীরা এর প্রতিবাদে বিভিন্ন কর্মসূচি পালন শুরু করেন। লাগাতার কর্মসূচির অংশ হিসাবে বৃহস্পতিবারও তারা প্রশাসন ভবনের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন।

শিক্ষার্থীরা জানান, অধ্যাপক আনারুল হক প্রামাণিক স্বৈরাচার সরকারের আশীর্বাদে ইতোপূর্বে রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন। তখন ড. আনারুল হকসহ আরও কয়েকজন কর্মকর্তা মিলে আর্থিক দুর্নীতিতে জড়িয়ে পড়েন। এ অভিযোগ দুর্নীতি দমন কমিশন পর্যন্ত গড়ায়। শেষ পর্যন্ত আত্মসাতের অর্থ বোর্ড তহবিলে ফেরত দিয়ে তিনি দুদকের অভিযোগ থেকে মুক্ত হন। শিক্ষার্থীদের অভিযোগ, গত সরকারের রাজনৈতিক লেজুড়বৃত্তির কারণে দুদক তার বিরুদ্ধে মামলা করেও তাকে অব্যাহতি দিতে বাধ্য হয়। আনারুল হক আওয়ামী লীগের দলীয় এজেন্ডা বাস্তবায়নের জন্যই দলের সুপারিশে বিভিন্ন প্রতিষ্ঠানে পদ বাগিয়ে নিতে সক্ষম হন। শিক্ষা বোর্ডে পরীক্ষা নিয়ন্ত্রক থেকে শুরু করে রাজশাহীর শহিদ বুদ্ধিজীবী সরকারি কলেজেও অধ্যক্ষের পদও তিনি দখল করেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুর রহিম বলেন, স্বৈরাচারী শাসকের দালাল এবং প্রমাণিত দুর্নীতিবাজ আমরা দেশসেরা রাজশাহী কলেজের অধ্যক্ষ হিসাবে মেনে নিতে পারি না। সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে তাকে আলটিমেটাম দেওয়া হয়েছে-তিনি যেন কলেজে না আসতে পারেন। তিনি যদি পদত্যাগ না করেন, তাহলে আমরা সকালে বিক্ষোভ কর্মসূচি পালন করব। উল্লেখ্য, বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের আন্দোলনের মূখে ব্যক্তিগত কারণ দেখিয়ে রাজশাহী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল খালেক ১২ আগস্ট পদত্যাগ করে নিজের অর্থনীতি বিভাগের অধ্যাপক পদে যোগ দেন। এর প্রায় এক মাস পর রাজশাহী সরকারি শহিদ বুদ্ধিজীবী কলেজের অধ্যক্ষ ড. আনারুল হককে রাজশাহী কলেজের অধ্যক্ষ হিসাবে নিয়োগ দেন শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চশিক্ষা বিভাগ।
 

সরকারদলীয় এমপিদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

বিএনপি সরকারদলীয় এমপিদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে সরকারদলীয় সংসদ সদস্যদের (এমপি) বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

জাতীয়

২ ঘন্টা আগে

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

ক্রিকেট পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

পাকিস্তান অনূর্ধ্ব-১৯ নারী দলকে ৩২ রানে হারিয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে ফাইনালে উঠেছে বাংলাদেশ।

খেলা

২ ঘন্টা আগে

ইমরান খানের দলের প্রাদেশিক সরকার ভেঙে জরুরি অবস্থা জারি

পাকিস্তান ইমরান খানের দলের প্রাদেশিক সরকার ভেঙে জরুরি অবস্থা জারি

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) শাসনাধীন খাইবার পাখতুনখাওয়া প্রদেশের সরকার ভেঙে জরুরি অবস্থা জারি করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। প্রাথমিকভাবে ছয় মাসের জন্য এ ব্যবস্থা কার্যকর থাকবে।

আন্তর্জাতিক

২ ঘন্টা আগে

ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাওয়া যৌতুক নয়: হাইকোর্ট

হাইকোর্ট ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাওয়া যৌতুক নয়: হাইকোর্ট

ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা দাবি করলেই তা যৌতুক হিসেবে গণ্য হবে না, যদি সেই দাবি বিয়ের শর্ত বা বিবেচনার সঙ্গে সংশ্লিষ্ট না হয়। এমন পর্যবেক্ষণ দিয়ে যৌতুক দাবি ও নির্যাতনের অভিযোগে করা একটি মামলায় নিম্ন আদালতের দণ্ডাদেশ বাতিল করে আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট।

অপরাধ ও আইন

৩ ঘন্টা আগে

দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক

পূজা দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত টানা তিন দিন দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে।

অর্থনীতি

৩ ঘন্টা আগে

সৌদি রাজধানী রিয়াদে শক্তিশালী বিস্ফোরণ, সানায় বিমান হামলার পর উত্তেজনা

সৌদি সৌদি রাজধানী রিয়াদে শক্তিশালী বিস্ফোরণ, সানায় বিমান হামলার পর উত্তেজনা

সৌদি আরবের রাজধানী রিয়াদে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত রাজধানী সানায় বিমান হামলার পরপরই রিয়াদে এ বিস্ফোরণের খবর পাওয়া যায়।

আন্তর্জাতিক

৩ ঘন্টা আগে