রাজশাহী মহানগর

বরেন্দ্র জাদুঘরের সাথে হেরিটেজ রাজশাহীর মতবিনিময় অনুষ্ঠিত

বরেন্দ্র জাদুঘরের সাথে হেরিটেজ রাজশাহীর মতবিনিময় অনুষ্ঠিত
ছবি: সংগৃহিত

বরেন্দ্র জাদুঘরের সাথে হেরিটেজ রাজশাহীর মতবিনিময় অনুষ্ঠিত

এশিয়ার অন্যতম প্রত্নতাত্ত্বিক সংগ্রহশালা বরেন্দ্র গবেষণা জাদুঘর কর্তৃপক্ষের সাথে হেরিটেজ রাজশাহীর এক মতবিনিময় আজ সোমবার সকালে জাদুঘর পরিচালকের দপ্তরে অনুষ্ঠিত হয়। সভায় জাদুঘরকে নতুন আঙ্গিকে আরো এগিয়ে নেয়ার বিষয় নিয়ে আলোচনা করা হয়।

হেরিটেজ রাজশাহীর সভাপতি বিশিষ্ট গবেষক ও লেখক মাহবুব সিদ্দিকী এতে সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন বরেন্দ্র গবেষণা জাদুঘরের পরিচালক বিশিষ্ট প্রত্ন-স্থাপত্য বিশেষজ্ঞ প্রফেসর ড. কাজী মোস্তাফিজুর রহমান।

আলোচনায় অংশ নেন, হেরিটেজ রাজশাহীর সহসভাপতি সাংবাদিক ও লেখক সরদার আবদুর রহমান, সাধারণ সম্পাদক তৌফিকুর রহমান লাভলু, প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ, বীর মুক্তিযোদ্ধা মনিরুল ইসলাম জোহা, প্রফেসর ড. মো. সাহাল উদ্দিন, বিএফইউজে’র সহকারী মহাসচিব ড. সাদিকুল ইসলাম স্বপন, গবেষক ও কবি ড. ফজলুল হক তুহিন, অধ্যাপক কায়সারুজ্জামান, অধ্যাপক নজরুল ইসলাম, জাদুঘরের কর্মকর্তা মো. আসলাম রেজা ও সাবেক কর্মকর্তা আবদুল কুদ্দুস প্রমুখ। সভায় জাদুঘর ও হেরিটেজের মধ্যে পারস্পরিক মতবিনিময় পরামর্শ অব্যাহত রাখার বিষয়ে উভয় পক্ষ একমত হন।

২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১,৩৪৯

হাম ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১,৩৪৯

দেশে হামের সংক্রমণ ও উপসর্গজনিত মৃত্যুর সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৪৯ জন।

সারাদেশ

১ ঘন্টা আগে

মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করার সুযোগ নেই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করার সুযোগ নেই: প্রধানমন্ত্রী

শারীরিক, মানসিক, আত্মিক ও সামাজিকভাবে ভালো থাকার নামই স্বাস্থ্য। তাই মানসিক স্বাস্থ্যকে কোনোভাবেই উপেক্ষা করার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রাজনীতি

১ ঘন্টা আগে

চাঁদাবাজি-দখলে অতিষ্ঠ ব্যবসায়ীরা, নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতা নিয়ে প্রশ্ন

বিবিসি বাংলা চাঁদাবাজি-দখলে অতিষ্ঠ ব্যবসায়ীরা, নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতা নিয়ে প্রশ্ন

চাঁদা না পেয়ে অফিসে হামলা, নির্মাণকাজ বন্ধ; রাজনৈতিক প্রশ্রয় ও আইন প্রয়োগের দুর্বলতাকে দায়ী করছেন ভুক্তভোগীরা।

জাতীয়

১ ঘন্টা আগে

মানবাধিকার ও ন্যায়বিচারে অবদান, শান্তিতে নোবেল পেলেন নাভি পিল্লে

নোবেল মানবাধিকার ও ন্যায়বিচারে অবদান, শান্তিতে নোবেল পেলেন নাভি পিল্লে

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন দক্ষিণ আফ্রিকার বিশিষ্ট আইনজ্ঞ ও মানবাধিকারকর্মী নাভানেথেম ‘নাভি’ পিল্লে। মানবাধিকার সুরক্ষা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এ পুরস্কারে ভূষিত করা হয়েছে।

আন্তর্জাতিক

৩ ঘন্টা আগে

ইবির উন্নয়ন প্রকল্পের অগ্রগতি ত্বরান্বিত করার তাগিদ

ইবি ইবির উন্নয়ন প্রকল্পের অগ্রগতি ত্বরান্বিত করার তাগিদ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উন্নয়ন তৃতীয় পর্যায়ের প্রথম সংশোধিত প্রকল্পের বাস্তবায়ন কমিটির (পিআইসি) ১৬তম সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রকল্পের গুণগত মান বজায় রেখে কাজের অগ্রগতি ত্বরান্বিত করা এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

শিক্ষা ও ক্যাম্পাস

৩ ঘন্টা আগে

সাংবাদিক পেটানোর ঘটনায় ছাত্রদলের তিন নেতাকর্মীসহ চারজনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

রাবি সাংবাদিক পেটানোর ঘটনায় ছাত্রদলের তিন নেতাকর্মীসহ চারজনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় শাখা ছাত্রদলের তিন নেতাকর্মী ও শহীদ জিয়াউর রহমান হল সংসদের সাধারণ সম্পাদক (জিএস) আরিফুল ইসলামের ছাত্রত্ব সাময়িকভাবে বাতিলের সুপারিশ করেছে তদন্ত কমিটি।

শিক্ষা ও ক্যাম্পাস

৫ ঘন্টা আগে