রাজশাহী মহানগর

রাজশাহীতে অধ্যাপক মজিবুর রহমান

নিরপেক্ষ নির্বাচনের জন্য সরকারকে যৌক্তিক সময় দিতে চায়

নিরপেক্ষ নির্বাচনের জন্য সরকারকে যৌক্তিক সময় দিতে চায়
শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে নগরীতে শ্রমিক সমাবেশ বক্তব্য রাখছেন অধ্যাপক মজিবুর রহমান।

আজ শুক্রবার রাজশাহী মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে নগরীতে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার রাজশাহী মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে নগরীতে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নগরীর একটি কমিউনিটি সেন্টারের অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মজিবুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পুলিশ চলে শ্রমিকদের টাকায়, জনগণের টাকায়। জনগনের টাকায় প্রতিপালিত পুলিশ জনগণের ওপর গুলি করে অসংখ্য মানুষকে হত্যা করেছে। এর চাইতে জঘন্য কাজ আর ইতিহাসে হতে পারে। অধ্যাপক মজিবুর রহমান বলেন, বর্তমান সরকারকে একটি যৌক্তিক সময়ের মধ্যে নিরপেক্ষ নির্বাচন করতে হবে। এই নিরপেক্ষ নির্বাচনের জন্য আমরা সরকারকে যৌক্তিক সময় দিতে চাই। নির্বাচনের জন্য খুব বেশী সময় নেওয়া উচিত নয়; আবার তাড়াহুড়া করাও উচিত না। বিভিন্ন প্রতিষ্ঠানে আওয়ামী লীগ তাদের দলীয় লোকদের বসিয়েছে। যৌক্তিক সময়ের মধ্যেই ওই সব প্রতিষ্ঠানে নিরপেক্ষ লোক বসাতে হবে। পুলিশে হোক, বিজিবিতে হোক, আরমিতে হোক, যেকোন শিক্ষা প্রতিষ্ঠানে, যেকোন শিল্প প্রতিষ্ঠানে যেখানে যাকে বসিয়েছে এই দলীয় লোকগুলো সরিয়ে সেখানে নিরোপেক্ষ লোক বসাতে হবে। এর জন্য যে সময় দরকার সে সময় আমাদের দিতে হবে।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজশাহী মহানগরের সভাপতি অধ্যাপক আব্দুস সামাদের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর আমীর ড: মাওলানা কেরামত আলী ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহসভাপতি মজিবুর রহমান ভুঁইয়া, হড়গ্রাম ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক আবুল কালাম আজাদ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের রাজশাহী মহানগরের সহ সভাপতি আফাজ উদ্দিন সরকার, কুতুব উদ্দিন প্রমূখ।

সরকারদলীয় এমপিদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

বিএনপি সরকারদলীয় এমপিদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে সরকারদলীয় সংসদ সদস্যদের (এমপি) বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

জাতীয়

২ ঘন্টা আগে

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

ক্রিকেট পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

পাকিস্তান অনূর্ধ্ব-১৯ নারী দলকে ৩২ রানে হারিয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে ফাইনালে উঠেছে বাংলাদেশ।

খেলা

২ ঘন্টা আগে

ইমরান খানের দলের প্রাদেশিক সরকার ভেঙে জরুরি অবস্থা জারি

পাকিস্তান ইমরান খানের দলের প্রাদেশিক সরকার ভেঙে জরুরি অবস্থা জারি

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) শাসনাধীন খাইবার পাখতুনখাওয়া প্রদেশের সরকার ভেঙে জরুরি অবস্থা জারি করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। প্রাথমিকভাবে ছয় মাসের জন্য এ ব্যবস্থা কার্যকর থাকবে।

আন্তর্জাতিক

২ ঘন্টা আগে

ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাওয়া যৌতুক নয়: হাইকোর্ট

হাইকোর্ট ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাওয়া যৌতুক নয়: হাইকোর্ট

ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা দাবি করলেই তা যৌতুক হিসেবে গণ্য হবে না, যদি সেই দাবি বিয়ের শর্ত বা বিবেচনার সঙ্গে সংশ্লিষ্ট না হয়। এমন পর্যবেক্ষণ দিয়ে যৌতুক দাবি ও নির্যাতনের অভিযোগে করা একটি মামলায় নিম্ন আদালতের দণ্ডাদেশ বাতিল করে আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট।

অপরাধ ও আইন

৩ ঘন্টা আগে

দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক

পূজা দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত টানা তিন দিন দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে।

অর্থনীতি

৩ ঘন্টা আগে

সৌদি রাজধানী রিয়াদে শক্তিশালী বিস্ফোরণ, সানায় বিমান হামলার পর উত্তেজনা

সৌদি সৌদি রাজধানী রিয়াদে শক্তিশালী বিস্ফোরণ, সানায় বিমান হামলার পর উত্তেজনা

সৌদি আরবের রাজধানী রিয়াদে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত রাজধানী সানায় বিমান হামলার পরপরই রিয়াদে এ বিস্ফোরণের খবর পাওয়া যায়।

আন্তর্জাতিক

৩ ঘন্টা আগে