রাজশাহী মহানগর

নাদিম মোস্তফার মৃত্যুতে রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের শোক

নাদিম মোস্তফার মৃত্যুতে রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের শোক
ছবি: সংগৃহীত

নাদিম মোস্তফার মৃত্যুতে রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের শোক

রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাদিম মোস্তফার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম রাজশাহী বিশ্ববিদ্যালয়।

সোমবার (১ জুলাই) সংগঠনের সভাপতি (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. রেজাউল করিম এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোহাম্মাদ আমীরুল ইসলাম প্রেরিত এক বিবৃতিতে এ শোক জানানো হয়েছে।

শোক বিবৃৃতিতে বলা হয়েছে, এ বিশিষ্টজনের মৃত্যুতে জাতি একজন অকুতোভয় দেশপ্রেমিককে হারাল। যিনি আদর্শের প্রতি অবিচল থেকে আমৃত্যু জাতিকে সেবা দিয়ে গেছেন। এদেশের রাজনীতি এবং ছাত্র রাজনীতির ইতিহাসে স্বর্ণাক্ষরে তাঁর নাম লেখা থাকবে।

এই রাজনীতিবিদের মৃৃত্যুতে রাজননৈতিক অঙ্গনে যে শূন্যতার সৃষ্টি হলো তা সহজে পূরণ হবার নয়। জাতি এক যোগ্য ও সাহসী সন্তানকে হারালো। জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বলেন, মহান আল্লাহ তায়ালা তাঁকে জান্নাতবাসী করুন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণ করার তাওফিক দিন।

উল্লেখ্য, তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক সংসদ সদস্য, বিএনপির সাবেক বিশেষ সম্পাদক, রাজশাহী জেলা বিএনপির সাবেক সভাপতি ছিলেন। রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের ২ বার এমপি ছিলেন।

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২১ শিশুসহ নিহত ২২

দুর্ঘটনা পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২১ শিশুসহ নিহত ২২

পাকিস্তানের পেশোয়ারের দির কলোনিতে একটি বেসরকারি স্কুলের ছাদ ধসে অন্তত ২১ শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ২০ শিশু।

আন্তর্জাতিক

৩৩ মিনিট আগে

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

সৌদি সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

সৌদি আরবের পবিত্র নগরী মক্কার একটি মসজিদের ভেতরে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির কর্তৃপক্ষ।

জাতীয়

৩৫ মিনিট আগে

রাজশাহীর ক্রিকেটারদের ৮ লাগেজ উদ্ধার, আটক ৫

লাগেজ রাজশাহীর ক্রিকেটারদের ৮ লাগেজ উদ্ধার, আটক ৫

রাজশাহী বিভাগীয় ক্রিকেট দলের ক্রিকেটারদের হারিয়ে যাওয়া আটটি লাগেজ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে আটক করা হয়েছে।

রাজনীতি

৩৬ মিনিট আগে

হরমুজ প্রণালিতে ইরানের হামলায় ২৪ ঘণ্টায় ডুবল দুই জাহাজ

সিঙ্গাপুরের পতাকাবাহী হরমুজ প্রণালিতে ইরানের হামলায় ২৪ ঘণ্টায় ডুবল দুই জাহাজ

ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় কৌশলগত বাণিজ্যিক জলপথ হরমুজ প্রণালিতে ২৪ ঘণ্টার ব্যবধানে দুটি বাণিজ্যিক জাহাজ ডুবে গেছে। বুধবার (১৪ অক্টোবর) ডুবে যাওয়া জাহাজ দুটি হলো সিঙ্গাপুরের পতাকাবাহী কন্টেইনার জাহাজ ‘জিএফএস প্রাইড’ এবং অ্যান্টিগা ও বারবুদার পতাকাবাহী বাল্ক ক্যারিয়ার ‘কেপ দাউ’।

আন্তর্জাতিক

৩৮ মিনিট আগে

বারনই নদী পুনরুজ্জীবনে কঠোর পদক্ষেপ

দখল-দূষণ ঠেকাতে বিশেষ টাস্কফোর্স বারনই নদী পুনরুজ্জীবনে কঠোর পদক্ষেপ

রাজশাহী ও নাটোর জেলার ওপর দিয়ে প্রবাহিত বারনই নদীকে দখল ও দূষণমুক্ত করে পুনরুজ্জীবিত করতে কঠোর পদক্ষেপ নিচ্ছে সরকার। নদী খননের পর পুনরায় দখল, ভরাট ও বর্জ্য ফেলা ঠেকাতে গঠন করা হয়েছে বিশেষ টাস্কফোর্স।

জাতীয়

২ ঘন্টা আগে