রাজশাহী মহানগর

বিন্দু থেকে অলোকা মোড়ের ফ্লাইওভার নির্মানে বন্ধের দাবী

ব্যবহারের অযোগ্য হবে সড়ক, ৬০ ফিটের রাস্তা হবে ১০ ফিট

ব্যবহারের অযোগ্য হবে সড়ক, ৬০ ফিটের রাস্তা হবে ১০ ফিট
রাজশাহীর নগরীর বিন্দুর থেকে অলোকা মোড় পর্যন্ত ফ্লাইওভারের নির্মান কাজ বন্ধের দাবিতে মানববন্ধন।

অপরিকল্পিক এবং ব্যয় বহুল মোড়ের ফ্লাইওভার নির্মান কাজ নিয়ে নগরবাসী মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়ছে।

অপরিকল্পিত এবং ব্যয় বহুল মোড়ের ফ্লাইওভার নির্মান কাজ নিয়ে নগরবাসী মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়ছে। রাজশাহী নগরীর বিন্দুর মোড় হতে অলোকা মোড় পর্যন্ত ফ্লাইওভার নির্মান কাজ অবিলম্বে বন্ধ করার দাবিতে মানববন্ধন ও প্রতিকী ধর্মঘট করেছে স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী। মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে রাজশাহী নিউ মার্কেটের সামনে এই মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

মানববন্ধন থেকে অভিযোগ করা হয়, কোন প্রকার সম্ভাবনা বা প্রয়োজনীয়তা যাচাই-বাছাই ছাড়াই রাজশাহী সিটি কর্পোরেশনের কতিপয় ইঞ্জিনিয়ারের সহযোগিতায় অপরিকল্পিত ফ্লাইওভার নির্মাণ কাজ ডিপিপিতে অন্তর্ভুক্ত করে। এই সড়কে বড় কোন ধরনের গাড়ি চলাচল করে না, ফলে ফ্লাইওভার নির্মাণের প্রকল্প দেখিয়ে লুটপাট করা পায়তারা করা হচ্ছে। মানববন্ধনে রাজশাহী জর্জ কোর্টের আইনজীবী মুর্তুজা শাকিল জানান, অপরিকল্পিত ফ্লাইওয়ারের কাজ বন্ধ করা না হলে স্থানীয় এলাকাবাসী ও ব্যবসায়ীদের নিয়ে কঠোর আন্দোলনের মাধ্যমে আইনিভাবে মোকাবেলা করা হবে।

নদী গবেষক মাহবুব সিদ্দিকী জানান, নগরীর এই রাস্তায় ৬০ ফিট (ফুটপাতসহ) প্রস্থ রাস্তায় ফ্লাইওভার নির্মাণ করা হলে চলাচলের জন্য সড়কের প্রশস্ততা কমে ৯ থেকে ১০ ফিট থাকবে। সে ক্ষেত্রে সড়কটি ব্যবহারের অযোগ্য হয়ে পড়বে। ফলে অনতিবিলম্বে এই ফ্লাইওভার বাতিলের দাবিও জানান তিনি।মানববন্ধন ও প্রতিকী ধর্মঘট সমাবেশে উপস্থিত ছিলেন ইনতেখাব আলম বাবর, মিরাজ, কামরান, বাবর আলী, শামিউল ইসলাম শাওন, রাব্বানী, আতিকুর রহমান, আশিক ইসলামসহ স্থানীয় ব্যবাসায়ী ও এলকাবাসীসহ প্রায় দেড় শতাধিক লোক।

উল্লেখ্য যে, নগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় দুইটি প্যাকেজে প্রায় ৫০ কোটি ৭২ লাখ টাকা ব্যয়ে নগরীতে ফুটওভার ব্রীজ নির্মাণ করা হয়। বিপুল অর্থ ব্যায়ে নিয়ে নির্মিত ফুটওভার ব্রিজে আগ্রহ নেই পথচারীদের। এদিকে রুয়েটের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের শিক্ষাবিদের মতে, এসব ফুটওভার ব্রিজের একন কোনোও প্রয়োজন নেই। অপর দিকে নগরবাসী বলছেন, শুধুমাত্র সরকারি অর্থ অপচয় করার জন্য এসব প্রকল্প হাতে নেয়া হয়।’ আর এসব সব ফুট ওভারের
নীচে রাস্তার মাঝখান দিয়েই পারাপার হচ্ছেন পথচারীরা। ফলে কোনোই কাজে আসছে না এ ব্রিজগুলো।

২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১,৩৪৯

হাম ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১,৩৪৯

দেশে হামের সংক্রমণ ও উপসর্গজনিত মৃত্যুর সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৪৯ জন।

সারাদেশ

২২ মিনিট আগে

মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করার সুযোগ নেই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করার সুযোগ নেই: প্রধানমন্ত্রী

শারীরিক, মানসিক, আত্মিক ও সামাজিকভাবে ভালো থাকার নামই স্বাস্থ্য। তাই মানসিক স্বাস্থ্যকে কোনোভাবেই উপেক্ষা করার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রাজনীতি

২৫ মিনিট আগে

চাঁদাবাজি-দখলে অতিষ্ঠ ব্যবসায়ীরা, নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতা নিয়ে প্রশ্ন

বিবিসি বাংলা চাঁদাবাজি-দখলে অতিষ্ঠ ব্যবসায়ীরা, নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতা নিয়ে প্রশ্ন

চাঁদা না পেয়ে অফিসে হামলা, নির্মাণকাজ বন্ধ; রাজনৈতিক প্রশ্রয় ও আইন প্রয়োগের দুর্বলতাকে দায়ী করছেন ভুক্তভোগীরা।

জাতীয়

২৮ মিনিট আগে

মানবাধিকার ও ন্যায়বিচারে অবদান, শান্তিতে নোবেল পেলেন নাভি পিল্লে

নোবেল মানবাধিকার ও ন্যায়বিচারে অবদান, শান্তিতে নোবেল পেলেন নাভি পিল্লে

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন দক্ষিণ আফ্রিকার বিশিষ্ট আইনজ্ঞ ও মানবাধিকারকর্মী নাভানেথেম ‘নাভি’ পিল্লে। মানবাধিকার সুরক্ষা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এ পুরস্কারে ভূষিত করা হয়েছে।

আন্তর্জাতিক

২ ঘন্টা আগে

ইবির উন্নয়ন প্রকল্পের অগ্রগতি ত্বরান্বিত করার তাগিদ

ইবি ইবির উন্নয়ন প্রকল্পের অগ্রগতি ত্বরান্বিত করার তাগিদ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উন্নয়ন তৃতীয় পর্যায়ের প্রথম সংশোধিত প্রকল্পের বাস্তবায়ন কমিটির (পিআইসি) ১৬তম সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রকল্পের গুণগত মান বজায় রেখে কাজের অগ্রগতি ত্বরান্বিত করা এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

শিক্ষা ও ক্যাম্পাস

২ ঘন্টা আগে

সাংবাদিক পেটানোর ঘটনায় ছাত্রদলের তিন নেতাকর্মীসহ চারজনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

রাবি সাংবাদিক পেটানোর ঘটনায় ছাত্রদলের তিন নেতাকর্মীসহ চারজনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় শাখা ছাত্রদলের তিন নেতাকর্মী ও শহীদ জিয়াউর রহমান হল সংসদের সাধারণ সম্পাদক (জিএস) আরিফুল ইসলামের ছাত্রত্ব সাময়িকভাবে বাতিলের সুপারিশ করেছে তদন্ত কমিটি।

শিক্ষা ও ক্যাম্পাস

৪ ঘন্টা আগে