রাজশাহী মহানগর

বন্যার্তদের জন্য বিপিজেএ’র আর্থিক অনুদান প্রদান

বন্যার্তদের জন্য বিপিজেএ’র আর্থিক অনুদান প্রদান
সংগ্রহীত

ফেনী, কুমিল্লা ও চট্রগ্রামসহ দেশের বেশকিছু জেলার মানুষ বন্যার কবলে পড়ে মানবেতর জীবন যাপন করছেন। বানভাসিদের সাহায্যে নিজ নিজ অবস্থান থেকে যে যা পারছে সাহায্য সহযোগীতা করছে।

ফেনী, কুমিল্লা ও চট্রগ্রামসহ দেশের বেশকিছু জেলার মানুষ বন্যার কবলে পড়ে মানবেতর জীবন যাপন করছেন। বানভাসিদের সাহায্যে নিজ নিজ অবস্থান থেকে যে যা পারছে সাহায্য সহযোগীতা করছে।

তারই ধারাবাহিকতায় সেই অসহায় বানভাসি মানুষের কষ্ট লাঘবে কিছু নগদ আর্থিক সহযোগীতা করলেন বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখার নেতৃবৃন্দারা। বানভাসিদের জন্য বিপিজেএ রাজশাহী শাখার পক্ষ থেকে রাজশাহী জেলা প্রশাসকের ত্রান তহবিলে নগদ আর্থিক সহযোগীতা প্রদান করা হয়েছে।

আজ রবিবার (০১ সেপ্টেম্বর) বিকাল ৪টার দিকে রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদ সরকারী কাজে বাইরে থাকায় তার পক্ষে নগদ আর্থিক সহযোগীতা গ্রহন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মির্জা ইমাম উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখার সভাপতি শরিফুল ইসলাম তোতা, সহ-সভাপতি শাহিন খান, সাধারণ সম্পাদক সামাদ খান, সাংগঠনিক ও প্রচার সম্পাদক  সামিউল ইসলাম শামিম ও সদস্য সোহরাব হোসেন সৌরভ।

ইবির বায়োটেকনোলজি বিভাগে গবেষণাভিত্তিক পোস্টার প্রেজেন্টেশন

ইবি ইবির বায়োটেকনোলজি বিভাগে গবেষণাভিত্তিক পোস্টার প্রেজেন্টেশন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক সেমিনারের অংশ হিসেবে গবেষণাভিত্তিক প্রজেক্ট পোস্টার প্রেজেন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

শিক্ষা ও ক্যাম্পাস

৩ ঘন্টা আগে

রাজশাহীতে বাড়ি থেকে বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার

হত্যার সন্দেহ রাজশাহীতে বাড়ি থেকে বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার

রাজশাহী নগরের কেদুর মোড় এলাকায় একটি বাড়ি থেকে বেলী রানী (৭০) নামের এক বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহে আঘাতের চিহ্ন থাকায় প্রাথমিকভাবে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

রাজশাহী

৮ ঘন্টা আগে

রাজশাহীতে ৮৫ পূজামণ্ডপে ১৭ লাখ টাকা অনুদান দিলেন রাসিক প্রশাসক

প্রতিটি মণ্ডপ পাবে ২০ হাজার টাকা রাজশাহীতে ৮৫ পূজামণ্ডপে ১৭ লাখ টাকা অনুদান দিলেন রাসিক প্রশাসক

রাজশাহী মহানগরীর ৮৫টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১৭ লাখ টাকা আর্থিক অনুদান দিয়েছে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)। প্রতিটি পূজামণ্ডপে ২০ হাজার টাকা করে এ অনুদান দেওয়া হয়।

রাজশাহী

১১ ঘন্টা আগে

নাটোরে জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

ল্যাপটপ উদ্ধার নাটোরে জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

নাটোর রেলওয়ে স্টেশন থেকে চুরি হওয়া জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডারের ল্যাপটপ উদ্ধার করেছে পুলিশ।

রাজশাহী

১১ ঘন্টা আগে