রাজশাহী মহানগর

পেঁয়াজে সেঞ্চুরি, সবজির দামও চড়া

রাজশাহীতে বেড়েই চলেছে নিত্যপণ্যের দাম

রাজশাহীতে বেড়েই চলেছে নিত্যপণ্যের দাম
ফাইল ছবি

রাজশাহীতে বেড়েই চলেছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম। সপ্তাহের ব্যবধানে দামের দিক থেকে পেঁয়াজে সেঞ্চুরি করেছে। সবজির দামও বেশ চড়া। এনিয়ে নগরবাসীর মনে চরম অসন্তোষ বিরাজ করছে।

রাজশাহীতে বেড়েই চলেছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম। সপ্তাহের ব্যবধানে দামের দিক থেকে পেঁয়াজে সেঞ্চুরি করেছে। সবজির দামও বেশ চড়া। এনিয়ে নগরবাসীর মনে চরম অসন্তোষ বিরাজ করছে।

গত শুক্র ও শনিবার মহানগরীর সাহেববাজার, সাগরপাড়া, নিউমার্কেট ও শালবাগান, কোট বাজার ঘুরে দেখা যায়, বাজারে সরকার নির্ধারিত দামে পাওয়া যাচ্ছে না কোনো কিছুই। বেড়েছে মাছ, মুরগিসহ সব ধরনের সবজির দাম। ব্যবসায়ীরা বলছেন, কয়েকদিনের বৃষ্টিতে সবজির সরবরাহ কমে যাওয়ার ফলে বেড়ে যায় সব ধরনের কাঁচা বাজারের দাম। রাজশাহীর বিভিন্ন বাজারে সপ্তাহের ব্যবধানে দেখা গেছে ২’শ টাকার কাঁচা মরিচ বিক্রী হচ্ছে ২৪০ থেকে ২৬০ টাকায়। অনান্য সবজির দাম কেজি প্রতি ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত বেড়েছে। তবে ডিম, ব্রয়লার মুরগি ও মাংসের দাম উচ্চ মূল্যে স্থিতিশীল।

বাজারে প্রতি হালি লাল ডিম বিক্রি হচ্ছে ৪৮ টাকায়। সাদা ডিম বিক্রি হচ্ছে ৪৬ টাকা হালিতে। বাজারে প্রতি কেজি আলু ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। প্রতি কেজি পেঁয়াজ ১’শ থেকে ১১০ টাকা দরে বিক্রি হচ্ছে। গত সপ্তাহে পেঁয়াজ ছিল ৮০ টাকা কেজি। প্রতি কেজি আদা ও রসুন ২৪০ থেকে ২৮০ টাকা দরে বিক্রি হচ্ছে।

বাজারে প্রতি কেজি করলা বিক্রি হচ্ছে ৫০ টাকা। এছাড়াও বেগুন বিক্রি হচ্ছে মানভেদে ৫০ টাকা। পেঁপে বিক্রি হচ্ছে ১০০ টাকা। বরবটি বিক্রি হচ্ছে ৮০ টাকা, গাজর ৮০ টাকা, শসা বিক্রি হচ্ছে ৬০ টাকা, এছাড়াও ঢ্যাঁড়স ৬০ টাকা। মিষ্টিকুমড়া ৫০, ঝিঙে ও ধুন্দুল ৫০, সজনে ডাঁটা ৮০, পটল ৫০, লাউ ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সপ্তাহে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে ১৭০ টাকাতে। সোনালী মুরগি বিক্রি হচ্ছে ২৮০ টাকায়। গরু প্রতিকেজি ৭৫০ টাকা ও খাসি ১১০০ টাকায় বিক্রি হয়েছে। পাঙাশ মাছ প্রতি কেজি বিক্রি হচ্ছে ২০০ থেকে ২২০ টাকায়, তেলাপিয়া প্রতি কেজি ২২০ থেকে ২৪০ টাকায়, চাষের শিং মাছ প্রতি কেজি ৪৮০ থেকে ৫০০ টাকায়, রুই প্রতি কেজি ৩২০ থেকে ৩৫০ টাকায়, চাষের কই প্রতি কেজি ৩০০ টাকায়, দেশি ছোট কই প্রতি কেজি ৬’শ থেকে ৭’শ টাকায়, পাবদা প্রতি কেজি মানভেদে ৩০০ থেকে ৩৫০ টাকায়, শোল মাছ একটু বড় সাইজের প্রতি কেজি ৯০০ টাকায়, চিংড়ি প্রতি কেজি ৮০০ টাকায়, কাতলা মাছ প্রতি কেজি ৩২০ থেকে ৩৫০ টাকায়, বোয়াল প্রতি কেজি ৭’শ থেকে ৮’শ টাকায় ও টেংরা মাছ ছোট সাইজের প্রতি কেজি ৫’শ থেকে ৬’শ টাকায় বিক্রি হচ্ছে। ক্রেতারা জানান, গত সপ্তাহে যে সবজি ৪০ টাকা কেজি দরে কিনেছিলাম আজ এসে দেখি তা ৬০ টাকা হয়ে গেছে। বিশেষ করে করলা, শসার দাম প্রতি কেজিতে ২০-৩০ টাকা বেড়েছে। এছাড়াও পেঁয়াজের দামও বেড়েছে। মরিচও কেনা যাচ্ছে না অতিরিক্ত দামের কারণে।

রাকসুর মেডিক্যাল ক্যাম্পে সাড়ে ৫ হাজার শিক্ষার্থীকে ৪০ লাখ টাকার সেবা

রাবি রাকসুর মেডিক্যাল ক্যাম্পে সাড়ে ৫ হাজার শিক্ষার্থীকে ৪০ লাখ টাকার সেবা

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী মেডিক্যাল ক্যাম্পে স্বাস্থ্যসেবা নিয়েছেন ৫ হাজার ৪৩৭ জন শিক্ষার্থী।

স্পেশাল ফিচার

১২ ঘন্টা আগে

ইবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের বৃত্তি উৎসব, পেলেন ৪০ শিক্ষার্থী

ইবি ইবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের বৃত্তি উৎসব, পেলেন ৪০ শিক্ষার্থী

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মোরাল প্যারেন্টিং ট্রাস্টের উদ্যোগে বৃত্তি উৎসব অনুষ্ঠিত হয়েছে। এতে ৪০ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে।

শিক্ষা ও ক্যাম্পাস

১২ ঘন্টা আগে

ধামইরহাটে পানি ও বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত

নওগাঁ ধামইরহাটে পানি ও বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত

নওগাঁর ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে জনসচেতনতা বাড়াতে গম্ভীরা নাটিকা অনুষ্ঠিত হয়েছে।

সারাদেশ

১৩ ঘন্টা আগে

রামেক হাসপাতালে রোগীর পাশে ডা. জাহাঙ্গীর

রামেক হাসপাতালে রোগীর পাশে ডা. জাহাঙ্গীর

বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর নায়েবে আমির ও রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে দলটির মেয়র পদপ্রার্থী ডা. মোহাম্মদ জাহাঙ্গীর দলীয় কর্মীর অসুস্থ পিতাকে দেখতে হাসপাতালে ছুটে গেছেন।

সংগঠন সংবাদ

১৫ ঘন্টা আগে

ডিনস অ্যাওয়ার্ড পেলেন ইবির ৩৬ শিক্ষার্থী

ইবি ডিনস অ্যাওয়ার্ড পেলেন ইবির ৩৬ শিক্ষার্থী

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আটটি অনুষদের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ৩৬ জন মেধাবী শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। অনুষদভিত্তিক সেরা ফলাফলের স্বীকৃতি হিসেবে তাঁদের এ সম্মাননা দেওয়া হয়।

শিক্ষা ও ক্যাম্পাস

১৫ ঘন্টা আগে

রাজশাহীতে জাল টাকায় স্বর্ণের চেইন প্রতারণা, ঢাকায় গ্রেপ্তার ২

বোয়ালিয়া রাজশাহীতে জাল টাকায় স্বর্ণের চেইন প্রতারণা, ঢাকায় গ্রেপ্তার ২

রাজশাহীর সাহেববাজারে জাল টাকার নোট দিয়ে স্বর্ণের চেইন আত্মসাতের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বোয়ালিয়া মডেল থানা পুলিশ।

রাজশাহী

১৫ ঘন্টা আগে