পবিত্র আখেরি চাহার সোম্বা ২০ আগস্ট

পবিত্র আখেরি চাহার সোম্বা ২০ আগস্ট
- ছবি - ইন্টারনেট

পবিত্র আখেরি চাহার সোম্বা ২০ আগস্ট

বাংলাদেশের আকাশে শুক্রবার কোথাও ১৪৪৭ হিজরি সনের পবিত্র সফর মাসের চাঁদ দেখা যায়নি।

ফলে শনিবার পবিত্র মহররম মাস ৩০ দিন পূর্ণ হবে এবং রোববার থেকে পবিত্র সফর মাস গণনা করা হবে। সে অনুযায়ী আগামী ২৫ সফর, ২০ আগস্ট পবিত্র আখেরি চাহার সোম্বা (রাসুল সা. এর রোগমুক্তির দিন) পালিত হবে।

শুক্রবার সন্ধ্যায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে আয়োজিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।