ধর্ম

সকল মসজিদের সভাপতি হবে প্রশাসনের কর্মকর্তারা : ধর্ম উপদেষ্টা

সকল মসজিদের সভাপতি হবে প্রশাসনের কর্মকর্তারা : ধর্ম উপদেষ্টা
- ছবি - ইন্টারনেট

সকল মসজিদের সভাপতি হবে প্রশাসনের কর্মকর্তারা : ধর্ম উপদেষ্টা

ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, দেশে অপরাধের মাত্রা কমছে না, এত অপরাধ প্রবণতা পৃথিবীর কোনো দেশে নেই। সব জায়গায় জবাবদিহিতার আওতায় আনা হচ্ছে। ইসলামিক ফাউন্ডেশনে ফিরে এসেছে শৃঙ্খলা।

গতকাল শুক্রবার সামপ্রদায়িক সমপ্রীতি প্রতিষ্ঠা, সন্ত্রাস, দুর্নীতি ও মাদকসহ সামাজিক সমস্যা নিরসনে ইমাম–ওলামাদের করণীয় শীর্ষক খুলনা বিভাগীয় ইমাম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। খবর বাসসের।

ধর্ম উপদেষ্টা বলেন, সকল মসজিদের সভাপতি হবে প্রশাসনের কর্মকর্তারা। ইমামদের নিয়োগ বা বরখাস্ত হতে হবে সরকারের প্রদত্ত নীতিমালা অনুযায়ী।

এছাড়াও জনবান্ধব বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য ইমামদের প্রতি আহ্বান জানান তিনি। সভা শেষে নগরীর নূরনগরে অবস্থিত মেট্রোপলিটন মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন ঘোষণা করেন তিনি।

নামাজের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে ধর্ম উপদেষ্টা বলেন, যত বেশি মসজিদ তৈরি হবে তত বেশি মুসল্লি তৈরি হবে। নামাজ মানুষকে অশ্লীল ও খারাপ কাজ থেকে রক্ষা করে। এর ফলে সমাজ থেকে অপরাধ প্রবণতা কমে যাবে।

ড. খালিদ বলেন, মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা খুব তাড়াতাড়ি গেজেট আকারে প্রকাশিত হবে। এর ফলে মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের চাকরির নিশ্চয়তা তৈরি হবে। কেউ সহজেই তাদেরকে চাকরিচ্যুত করতে পারবে না। তিনি খুতবার আগে ইসলামের আলোকে সামাজিক সমস্যাগুলো মুসল্লিদের মাঝে তুলে ধরতে ইমামদের প্রতি অনুরোধ জানান।

এ সময় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. সালাম খান, বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকার, খুলনা রেঞ্জ ডি আই জি মো. রেজাউল হক, জেলা প্রশাসক সাইফুল ইসলামসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও

৪৩৪১ হাজিকে ৪ কোটি ৮৭ লাখ টাকা ফেরত দিচ্ছে সরকার

হাজি ৪৩৪১ হাজিকে ৪ কোটি ৮৭ লাখ টাকা ফেরত দিচ্ছে সরকার

ধর্ম

রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ৩:৪৭ পিএম

বিশ্ব ইজতেমার সম্ভাব্য তারিখ জানাল সরকার

ইজতেমা বিশ্ব ইজতেমার সম্ভাব্য তারিখ জানাল সরকার

ধর্ম

বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ৩:০৯ পিএম

আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

ধর্ম

বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ৯:১৩ এএম

আজ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

আজ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

ধর্ম

বুধবার, ১২ আগস্ট ২০২৬, ৬:৪৫ এএম

সর্বশেষ প্রকাশিত খবর...