ধর্ম

শুধু কোটা নয়, গোটা দেশটার সংস্কার চান আজহারী

শুধু কোটা নয়, গোটা দেশটার সংস্কার চান আজহারী
ছবি: সংগৃহীত

শুধু কোটা নয়, গোটা দেশটার সংস্কার চান আজহারী

সরকারি চাকরিতে কোটা সংস্কারের এক দফা দাবির আন্দোলনে উত্তাল পুরো দেশ। মঙ্গলবার দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের নেতাকর্মীদের সংঘর্ষে ৬ জন নিহত হয়েছে। আহত হয়েছেন কয়েকশ’। এবার এ বিষয়ে কথা বলেছেন দেশের জনপ্রিয় ইসলামিক স্কলার মাওলানা ড. মিজানুর রহমান আজহারী।

বুধবার (১৭ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজের এক পোস্টে তিনি বলেন, শুধু কোটা নয়; গোটা দেশটাই সংস্কারের প্রয়োজন!

ওই পোস্টের কমেন্টস সেকশনে তিনি লিখেছেন, পক্ষে কিংবা বিপক্ষে, আন্দোলন একটি গণতান্ত্রিক অধিকার। প্রাণ হনন তো গণতান্ত্রিক অধিকার না। আর এটা সমাধানও না। শিক্ষার্থীদের এমন রক্তাক্ত দৃশ্য সহ্য করার মতন নয়। কোটা সংস্কারের ইস্যুতে তাদের সাথে আলাপ করে যৌক্তিক সমাধানে পৌঁছা যেত। কিন্তু তা না করে তাদের উপর নির্বিচারে গুলি চালানো স্পষ্ট সীমালঙ্ঘন। আর আল্লাহ সীমালঙ্ঘনকারীদের পছন্দ করেন না।

উল্লেখ্য, চীন সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কোটা সংস্কার আন্দোলন প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন ‘মুক্তিযুদ্ধ নিয়ে এত ক্ষোভ কেন? মুক্তিযোদ্ধার নাতিপুতিরা কিছুই পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা সব পাবে?’। প্রধানমন্ত্রীর এমন বক্তব্যে কোটা সংস্কার আন্দোলনকারীদের ‘রাজাকারের বাচ্চা বা নাতিপুতি’ বলা হয়েছে অভিযোগ করে রোববার রাত থেকে প্রতিবাদ শুরু করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এরপর আন্দোলন ছড়িয়ে পড়ে রাজধানীজুড়ে। মঙ্গলবার সেই আন্দোলন দেশজুড়ে ছড়িয়ে পড়লে ৬ জনের প্রাণহানির ঘটনা ঘটে।

চট্টগ্রামে বৃষ্টি উপেক্ষা করে হাজারো ছাত্র-জনতার ঢল

চট্টগ্রামে বৃষ্টি উপেক্ষা করে হাজারো ছাত্র-জনতার ঢল

সারাদেশ

শুক্রবার, ০২ আগস্ট ২০২৪, ২:৩১ পিএম

নরসিংদীতে শিক্ষার্থীদের সঙ্গে আওয়ামী লীগ-পুলিশের সংঘর্ষ

নরসিংদীতে শিক্ষার্থীদের সঙ্গে আওয়ামী লীগ-পুলিশের সংঘর্ষ

সারাদেশ

শুক্রবার, ০২ আগস্ট ২০২৪, ২:২৫ পিএম

শনিবার বিক্ষোভ, রোববার থেকে লাগাতার অসহযোগ

শনিবার বিক্ষোভ, রোববার থেকে লাগাতার অসহযোগ

জাতীয়

শুক্রবার, ০২ আগস্ট ২০২৪, ২:১৬ পিএম

সংঘর্ষে রণক্ষেত্র হবিগঞ্জ, নিহত ১

সংঘর্ষে রণক্ষেত্র হবিগঞ্জ, নিহত ১

সারাদেশ

শুক্রবার, ০২ আগস্ট ২০২৪, ২:১২ পিএম

রাকসুর মেডিক্যাল ক্যাম্পে সাড়ে ৫ হাজার শিক্ষার্থীকে ৪০ লাখ টাকার সেবা

রাবি রাকসুর মেডিক্যাল ক্যাম্পে সাড়ে ৫ হাজার শিক্ষার্থীকে ৪০ লাখ টাকার সেবা

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী মেডিক্যাল ক্যাম্পে স্বাস্থ্যসেবা নিয়েছেন ৫ হাজার ৪৩৭ জন শিক্ষার্থী।

স্পেশাল ফিচার

১ ঘন্টা আগে

ইবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের বৃত্তি উৎসব, পেলেন ৪০ শিক্ষার্থী

ইবি ইবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের বৃত্তি উৎসব, পেলেন ৪০ শিক্ষার্থী

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মোরাল প্যারেন্টিং ট্রাস্টের উদ্যোগে বৃত্তি উৎসব অনুষ্ঠিত হয়েছে। এতে ৪০ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে।

শিক্ষা ও ক্যাম্পাস

১ ঘন্টা আগে

ধামইরহাটে পানি ও বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত

নওগাঁ ধামইরহাটে পানি ও বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত

নওগাঁর ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে জনসচেতনতা বাড়াতে গম্ভীরা নাটিকা অনুষ্ঠিত হয়েছে।

সারাদেশ

৩ ঘন্টা আগে

রামেক হাসপাতালে রোগীর পাশে ডা. জাহাঙ্গীর

রামেক হাসপাতালে রোগীর পাশে ডা. জাহাঙ্গীর

বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর নায়েবে আমির ও রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে দলটির মেয়র পদপ্রার্থী ডা. মোহাম্মদ জাহাঙ্গীর দলীয় কর্মীর অসুস্থ পিতাকে দেখতে হাসপাতালে ছুটে গেছেন।

সংগঠন সংবাদ

৪ ঘন্টা আগে

ডিনস অ্যাওয়ার্ড পেলেন ইবির ৩৬ শিক্ষার্থী

ইবি ডিনস অ্যাওয়ার্ড পেলেন ইবির ৩৬ শিক্ষার্থী

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আটটি অনুষদের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ৩৬ জন মেধাবী শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। অনুষদভিত্তিক সেরা ফলাফলের স্বীকৃতি হিসেবে তাঁদের এ সম্মাননা দেওয়া হয়।

শিক্ষা ও ক্যাম্পাস

৪ ঘন্টা আগে

রাজশাহীতে জাল টাকায় স্বর্ণের চেইন প্রতারণা, ঢাকায় গ্রেপ্তার ২

বোয়ালিয়া রাজশাহীতে জাল টাকায় স্বর্ণের চেইন প্রতারণা, ঢাকায় গ্রেপ্তার ২

রাজশাহীর সাহেববাজারে জাল টাকার নোট দিয়ে স্বর্ণের চেইন আত্মসাতের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বোয়ালিয়া মডেল থানা পুলিশ।

রাজশাহী

৪ ঘন্টা আগে