ধর্ম

মাহফিলের নামে অপ্রয়োজনীয় শব্দ সন্ত্রাস থামাতে হবে: আহমাদুল্লাহ

মাহফিলের নামে অপ্রয়োজনীয় শব্দ সন্ত্রাস থামাতে হবে: আহমাদুল্লাহ
ছবি: ফাইল

মাহফিলের নামে অপ্রয়োজনীয় শব্দ সন্ত্রাস থামাতে হবে: আহমাদুল্লাহ

প্রখ্যাত আলেম ও ইসলামি স্কলার শায়খ আহমাদুল্লাহ বলেছেন, থার্টি ফার্স্ট নাইটের নামে শব্দ দূষণ করা মারাত্মক অপরাধ। একইভাবে ওয়াজ মাহফিলের নামেও অপ্রয়োজনীয় শব্দ সন্ত্রাস থামাতে হবে। মানুষের কষ্ট হয় এমন কিছু করা উচিত নয়।

বিশিষ্ট এই চিন্তাবিদ বলেন, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অপপ্রচার করা এবং যাচাই-বাছাই না করে কোনো কথা ছড়িয়ে দেওয়া অন্যায়। এর মাধ্যমে সমাজে অন্যায় অপরাধের বিস্তৃতি ঘটছে। এটাকে রোধ করতে না পারলে অন্যায় ছড়িয়ে পড়বে।

শুক্রবার (৩ জানুয়ারি) রাতে যশোরের পুলেরহাটে আদ-দ্বীন সখিনা মেডিকেল কলেজ ময়দানে তিন দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের শেষ দিনের বক্তব্যে তিনি এসব কথা বলেন।

লাখো জনতার পিনপতন নীরবতার মাঝে বক্তৃতাকালে শায়খ আহমাদুল্লাহ বলেন, মুসলমানদের মধ্যে অনৈক্য বর্তমান সমাজের বড় সমস্যা। আল্লাহর কোরআন আর রাসুলের (সা.) হাদিসের আলোকে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে।

শায়খ বলেন, সমাজে মতবিরোধ নিয়ে যদি আমরা চলতে পারি, মৌলিক বিষয়ে মতপার্থক্য না থাকলে যদি আমাদের সমস্যা না হয়, তাহলে আমরা একে অপরের প্রতিপক্ষ হবো কেন? মতবিরোধের দেয়াল তুলে দিতে হবে। মুসলমানদের ঐক্যবদ্ধ হতে হবে। এ অবস্থান নিশ্চিত করা গেলে মুসলমানদের বিরুদ্ধে কেউ চোখ তুলে তাকাতে পারতো না।

শায়খ আহমাদুল্লাহ বলেন, সব মতপার্থক্য ভুলে আল্লাহর নির্দেশমতো ঐক্যবদ্ধ হতে হবে। এটা ফরজ। আমরা একে অপরের কল্যাণকামী নাহলে খালেস মুসলমান হওয়া যাবে না।

বাদ এশা মাহফিলে মাওলানা মিজানুর রহমান আজহারী বক্তব্য দেবেন। ইতোমধ্যে পুলেরহাট সংলগ্ন যশোর-বেনাপোল রোডেব আশপাশের কয়েক কিলোমিটারজুড়ে জনারণ্য তৈরি হয়েছে। আয়োজকরা বলছেন, আজ দশ লাখ লোক এই মাহফিলে শরিক হয়েছেন।

এ সম্পর্কিত আরও

২০২৭ সালের হজে যারা যেতে পারবেন না

হজ্ব ২০২৭ সালের হজে যারা যেতে পারবেন না

ধর্ম

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৪ পিএম

৪৩৪১ হাজিকে ৪ কোটি ৮৭ লাখ টাকা ফেরত দিচ্ছে সরকার

হাজি ৪৩৪১ হাজিকে ৪ কোটি ৮৭ লাখ টাকা ফেরত দিচ্ছে সরকার

ধর্ম

রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ৩:৪৭ পিএম

বিশ্ব ইজতেমার সম্ভাব্য তারিখ জানাল সরকার

ইজতেমা বিশ্ব ইজতেমার সম্ভাব্য তারিখ জানাল সরকার

ধর্ম

বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ৩:০৯ পিএম

আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

ধর্ম

বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ৯:১৩ এএম

সর্বশেষ প্রকাশিত খবর...