ধর্ম

বাংলাদেশে ঈদুল ফিতর কবে, জানা যাবে রবিবার

বাংলাদেশে ঈদুল ফিতর কবে, জানা যাবে রবিবার
- ছবি - ইন্টারনেট

বাংলাদেশে ঈদুল ফিতর কবে, জানা যাবে রবিবার

বাংলাদেশে ঈদুল ফিতর কবে উদযাপিত হবে, তা জানতে রবিবার (৩০ মার্চ) পর্যন্ত অপেক্ষা করতে হবে।

শনিবার (২৯ মার্চ) ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঈদ কবে হবে, তা নির্ধারণ করতে রবিবার সভায় বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি। এদিন সন্ধ্যা সাড়ে ৬টায় ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে কমিটির সভা হবে।

এতে ধর্ম বিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেনের সভাপতিত্ব করার কথা রয়েছে।

ওই দিন দেশের আকাশে কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে টেলিফোনে (০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ অথবা ০২-৪১০৫০৯১৭) কিংবা ফ্যাক্স নম্বরে (০২-২২৩৩৮৩৩৯৭ বা ০২-৯৫৫৫৯৫১) জানাতে অথবা সংশ্লিষ্ট জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী অফিসারকে জানাতে অনুরোধ করেছে ইসলামিক ফাউন্ডেশন।

এ বছর বাংলাদেশে রোজা শুরু হয়েছে ২ মার্চ। সে হিসাবে রবিবার শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে রোজা হবে ২৯টি আর ঈদুল ফিতর উদযাপিত হবে সোমবার।

সোমবার (৩১ মার্চ) চাঁদ দেখা গেলে ৩০ রোজাই পূর্ণ হবে। সেক্ষেত্রে মঙ্গলবার (১ এপ্রিল) ঈদুল ফিতর উদযাপিত হবে।

এ সম্পর্কিত আরও

২০২৭ সালের হজে যারা যেতে পারবেন না

হজ্ব ২০২৭ সালের হজে যারা যেতে পারবেন না

ধর্ম

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৪ পিএম

৪৩৪১ হাজিকে ৪ কোটি ৮৭ লাখ টাকা ফেরত দিচ্ছে সরকার

হাজি ৪৩৪১ হাজিকে ৪ কোটি ৮৭ লাখ টাকা ফেরত দিচ্ছে সরকার

ধর্ম

রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ৩:৪৭ পিএম

বিশ্ব ইজতেমার সম্ভাব্য তারিখ জানাল সরকার

ইজতেমা বিশ্ব ইজতেমার সম্ভাব্য তারিখ জানাল সরকার

ধর্ম

বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ৩:০৯ পিএম

আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

ধর্ম

বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ৯:১৩ এএম