ধর্ম

প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে দুর্গোৎসব

প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে দুর্গোৎসব
ছবি: সংগৃহিত

প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে দুর্গোৎসব

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার বিজয়া দশমী আজ। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হচ্ছে শারদীয় দুর্গা উৎসব।

বিজয়া দশমীতে সারাদেশে স্থানীয় আয়োজন ও সুবিধামতো সময়ে বিজয়ার শোভাযাত্রা সহকারে প্রতিমা বিসর্জন দেয়া হবে।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জানিয়েছে, বিসর্জনের উদ্দেশ্যে ঢাকার ঢাকেশ্বরী মন্দির মেলাঙ্গন থেকে কেন্দ্রীয় বিজয়া শোভাযাত্রা বের হবে বিকাল ৪টায়।

এর আগে ঢাকার ২৫২টি পূজামণ্ডপের অধিকাংশ এসে জমা হবে পলাশী মোড়ে।

সেখান থেকে সম্মিলিতভাবে শুরু হবে বিজয়ার শোভাযাত্রা।

এরপর সদরঘাটের ওয়াইজঘাটের বুড়িগঙ্গা নদীতে একে একে প্রতিমা বিসর্জন দেয়া হবে।

মণ্ডপে-মণ্ডপে এখন বাজছে বিদায়ের ঘণ্টা। নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে সন্ধ্যার আগেই প্রতিমা বিসর্জনের নির্দেশনা দিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ।

গত বুধবার ষষ্ঠীপূজার মধ্য দিয়ে শুরু হয় বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।

এ বছর দেবী দুর্গার আগমন হয়েছে দোলায়।

হিন্দু ধর্মের বিশ্বাস অনুযায়ী, প্রতি শরতে কৈলাস ছেড়ে কন্যারূপে মর্ত্যলোকে আসেন দেবী দুর্গা।

তার এই ‘আগমন ও প্রস্থানের’ মধ্যে আশ্বিন মাসের শুক্লপক্ষের ষষ্ঠী থেকে দশমী তিথি পর্যন্ত পাঁচ দিন চলে দুর্গোৎসব।

সূত্র : বিবিসি

‘আমার নামে একটি রিকশা থাকলেও প্রমাণ দিন’: গোলাম পরওয়ার

জামায়াত ‘আমার নামে একটি রিকশা থাকলেও প্রমাণ দিন’: গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, তাঁর নামে ৭০০–৮০০টি রিকশা থাকার প্রচারণা তো দূরের কথা, সারাদেশের কোথাও তাঁর নামে একটি রিকশা রয়েছে—এমন প্রমাণ দিতে পারলেও তা যথেষ্ট হবে।

রাজনীতি

১ মিনিট আগে

গঙ্গা চুক্তি নবায়ন নিয়ে ভারতের নতুন অবস্থান, আলোচনা হবে যৌথ নদী কমিশনে

গঙ্গা চুক্তি নবায়ন গঙ্গা চুক্তি নবায়ন নিয়ে ভারতের নতুন অবস্থান, আলোচনা হবে যৌথ নদী কমিশনে

বাংলাদেশের সঙ্গে গঙ্গা পানি বণ্টন চুক্তি নবায়ন নিয়ে যেকোনো আলোচনা বিদ্যমান প্রাতিষ্ঠানিক কাঠামো যৌথ নদী কমিশনের (জেআরসি) আওতায় পরিচালিত হবে বলে জানিয়েছে ভারত।

আন্তর্জাতিক

৩ মিনিট আগে

২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১,৩৪৯

হাম ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১,৩৪৯

দেশে হামের সংক্রমণ ও উপসর্গজনিত মৃত্যুর সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৪৯ জন।

সারাদেশ

২ ঘন্টা আগে

মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করার সুযোগ নেই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করার সুযোগ নেই: প্রধানমন্ত্রী

শারীরিক, মানসিক, আত্মিক ও সামাজিকভাবে ভালো থাকার নামই স্বাস্থ্য। তাই মানসিক স্বাস্থ্যকে কোনোভাবেই উপেক্ষা করার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রাজনীতি

২ ঘন্টা আগে

চাঁদাবাজি-দখলে অতিষ্ঠ ব্যবসায়ীরা, নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতা নিয়ে প্রশ্ন

বিবিসি বাংলা চাঁদাবাজি-দখলে অতিষ্ঠ ব্যবসায়ীরা, নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতা নিয়ে প্রশ্ন

চাঁদা না পেয়ে অফিসে হামলা, নির্মাণকাজ বন্ধ; রাজনৈতিক প্রশ্রয় ও আইন প্রয়োগের দুর্বলতাকে দায়ী করছেন ভুক্তভোগীরা।

জাতীয়

২ ঘন্টা আগে

মানবাধিকার ও ন্যায়বিচারে অবদান, শান্তিতে নোবেল পেলেন নাভি পিল্লে

নোবেল মানবাধিকার ও ন্যায়বিচারে অবদান, শান্তিতে নোবেল পেলেন নাভি পিল্লে

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন দক্ষিণ আফ্রিকার বিশিষ্ট আইনজ্ঞ ও মানবাধিকারকর্মী নাভানেথেম ‘নাভি’ পিল্লে। মানবাধিকার সুরক্ষা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এ পুরস্কারে ভূষিত করা হয়েছে।

আন্তর্জাতিক

৪ ঘন্টা আগে