ধর্ম

পূজার ছুটি বাড়ানোর সুপারিশ, নিরাপত্তার নিশ্চয়তা স্বরাষ্ট্র উপদেষ্টার

পূজার ছুটি বাড়ানোর সুপারিশ, নিরাপত্তার নিশ্চয়তা স্বরাষ্ট্র উপদেষ্টার
ছবি: রাজ টাইমস

পূজার ছুটি বাড়ানোর সুপারিশ, নিরাপত্তার নিশ্চয়তা স্বরাষ্ট্র উপদেষ্টার

আসন্ন জন্মাষ্টমির পূজায় সব ধরনের নিরাপত্তা দেয়ার আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) এম সাখাওয়াত হোসেন।

একইসাথে দুর্গাপুজার ছুটি বাড়িয়ে তিন দিন করার জন্য সুপারিশ করার কথাও জানান তিনি । সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি এই আশ্বাস দেন।

তিনি বলেন, ‘পূজায় যত নিরাপত্তা দরকার, পুলিশ, আনসার, বিজিবি তারা চাইলেই পাবেন। এক্ষেত্রে জেলা প্রশাসকরা দায়িত্ব নেবেন। আমাদের কাজ সবাইকে সুরক্ষা দেয়া, সেটা হিন্দু, মুসলমান, খ্রিস্টান যেই হোক। আমি আশা করি যে তারা আমার কথায় আশ্বস্ত হয়েছেন।’

তিনি আরো বলেন, ‘আমরা চাই না কোনো তৃতীয় পক্ষ দেশের বদনাম করুক। অনেকেই বলেন ওদিকে চলে যাব। সেকেন্ড ক্লাস সিটিজেন হয়ে কেউ থাকতে চায় না।’

সহিংসতার পেছনে ধর্ম কোনো কারণ নয় উল্লেখ করে তিনি বলেন, ‘ধর্মভিত্তিক কোনো মারামারি হচ্ছে না। মানুষকে তাড়ানো হচ্ছে তার জমি দখল করতে। এটা সংখ্যালঘুর সমস্যা না। এটা গরিব মানুষের সাথে হয়।’

একই সাথে আওয়ামী লীগকে পুনরায় পুনর্গঠনের আহ্বান জানিয়ে বলেন, ‘আওয়ামী লীগ মধ্যবিত্ত শ্রেণীর সেকুলারপন্থী দল ছিল। মিডল ক্লাস ইন্টেলেকচুয়ালরা তাদের সাপোর্ট করে। যারা এ দেশ স্বাধীন করেছে, স্বাধীনতার নেতৃত্ব দিয়েছে সেই দল এরকমভাবে ভেঙে পড়ে যাবে? আমি ওনাদের কথা দিচ্ছি আপনারা দল গুছিয়ে নেন। আপনাদের তো নিষিদ্ধ করা হয়নি।’

সূত্র : বিবিসি

‘চুয়েটে না ফেরার শর্তে’ ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ ভিসিকে উদ্ধার

চুয়েট ‘চুয়েটে না ফেরার শর্তে’ ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ ভিসিকে উদ্ধার

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে প্রায় ৩০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর উদ্ধার করেছে স্থানীয় প্রশাসন।

শিক্ষা ও ক্যাম্পাস

৩ ঘন্টা আগে

পবায় দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি বিষয়ক আলোচনা সভা

পবা পবায় দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি বিষয়ক আলোচনা সভা

রাজশাহীর পবা উপজেলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রাজশাহী

৩ ঘন্টা আগে

ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

জনসচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিং এবং জুমার নামাজের খুতবায় সচেতনতামূলক বক্তব্য দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ডেঙ্গুর বিস্তার রোধে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দিয়েছেন তিনি।

জাতীয়

৭ ঘন্টা আগে

বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা গঠন প্রয়োজন: ডেপুটি স্পিকার

ছায়া মন্ত্রিসভা বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা গঠন প্রয়োজন: ডেপুটি স্পিকার

সরকারের কার্যক্রম তদারকি ও জবাবদিহি নিশ্চিত করতে বিরোধী দলকে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

জাতীয়

৭ ঘন্টা আগে