ধর্ম

পাকিস্তানে রোজা শুরু কবে, যা জানা গেল

পাকিস্তানে রোজা শুরু কবে, যা জানা গেল
ছবি: সংগৃহীত

পাকিস্তানে রোজা শুরু কবে, যা জানা গেল

অপেক্ষার পালা ধীরে ধীরে শেষ হচ্ছে। পবিত্র ও মহিমান্বিত মাস রমজান চলে এসেছে খুব কাছে। দিনের হিসেবে ২০ দিনও বাকি নেই। এর মধ্যে পবিত্র এ মাসের চাঁদ দেখার সম্ভাবনার তথ্য জানিয়েছে পাকিস্তানের আবহাওয়া বিভাগ। তারা বলেছে, আগামী ১ মার্চ পাকিস্তানের আকাশে রমজানের অর্ধচন্দ্র দেখতে পাওয়ার জোরাল সম্ভাবনা রয়েছে।

এটি সত্যি হলে ২ মার্চ দেশটির ধর্মপ্রাণ মুসল্লিরা প্রথম রোজা পালন করবেন।

পাকিস্তানের আবহাওয়া বিভাগ বলেছে, আগামী ২৮ ফেব্রুয়ারি বিকাল ৫টা ৪৫ মিনিটে রমজানের চাঁদের জন্ম হবে। ফলে পরেরদিন ১ মার্চ সন্ধ্যায় চাঁদটি খালি চোখে দেখার সম্ভাবনা বেড়ে গেছে।

ঐতিহ্য অনুযায়ী, পাকিস্তানের চাঁদ দেখা কমিটি, সেন্ট্রাল রুয়েত-ই-হিলাল শাবান মাসের ২৯তম দিনে রমজানের চাঁদের সন্ধানে বৈঠকে বসে। ওই সময় দেশের বিভিন্ন জায়গা থেকে চাঁদের ব্যাপারে তথ্য সংগ্রহ করে তারা।

এদিকে এ বছর ভৌগলিক অবস্থান ভেদে বিশ্বের মুসল্লিরা ১২ থেকে ১৭ ঘণ্টা রোজা রাখবেন।

প্রসঙ্গত, পাকিস্তানে দুই মার্চ রোজা শুরু হলে ভারত ও বাংলাদেশেও ওইদিন রোজা শুরু হবে।

এ সম্পর্কিত আরও

২০২৭ সালের হজে যারা যেতে পারবেন না

হজ্ব ২০২৭ সালের হজে যারা যেতে পারবেন না

ধর্ম

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৪ পিএম

৪৩৪১ হাজিকে ৪ কোটি ৮৭ লাখ টাকা ফেরত দিচ্ছে সরকার

হাজি ৪৩৪১ হাজিকে ৪ কোটি ৮৭ লাখ টাকা ফেরত দিচ্ছে সরকার

ধর্ম

রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ৩:৪৭ পিএম

বিশ্ব ইজতেমার সম্ভাব্য তারিখ জানাল সরকার

ইজতেমা বিশ্ব ইজতেমার সম্ভাব্য তারিখ জানাল সরকার

ধর্ম

বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ৩:০৯ পিএম

আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

ধর্ম

বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ৯:১৩ এএম

সর্বশেষ প্রকাশিত খবর...

রাবিতে দেশীয় অস্ত্র নিয়ে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা

পুলিশও ভয়ে পালিয়ে গেছে রাবিতে দেশীয় অস্ত্র নিয়ে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা

আমরা চেষ্টা করেও ব্যর্থ হয়েছি, তাদের নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। আমরা পুলিশকে ফোন দিয়েছি, কিন্তু পুলিশও ভয়ে পালিয়ে গেছে।’

শিক্ষা ও ক্যাম্পাস