বিজ্ঞান ও প্রযুক্তি

শহিদদের স্মৃতি ধরে রাখবে ‘জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশন’

শহিদদের স্মৃতি ধরে রাখবে ‘জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশন’
ছবি: সংগৃহীত

শহিদদের স্মৃতি ধরে রাখবে ‘জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশন’

ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শহিদদের স্মৃতি ধরে রাখতে গঠিত হয়েছে ‘জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশন’।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা মোঃ নাহিদ ইসলাম এ তথ্য জানান।

নাহিদ ইসলাম বলেন, ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশবাসী একটি নতুন বাংলাদেশ পেয়েছে। এ নতুন বাংলাদেশ প্রাপ্তিতে ঝরেছে অনেক নাম না জানা শহিদের রক্ত।

ফাউন্ডেশন গঠনের উদ্দেশ্য নিয়ে তিনি বলেন, মূলত ছাত্র জনতার আন্দোলনে নিহতদের স্মৃতি ধরে রাখা, গণঅভ্যুত্থানে সকল শহিদ পরিবারকে পুনর্বাসন করা এবং আহতদের চিকিৎসা ব্যয় বহন করাই ফাউন্ডেশন গঠনের মূল উদ্দেশ্য। ফাউন্ডেশনে ব্যক্তি পর্যায়ে আর্থিক সহযোগিতার পাশাপাশি প্রবাসীদের কাছ থেকেও সহযোগিতা নেয়া হবে। সরকারও এ ফাউন্ডেশনে অর্থ প্রদান করবে।

ফাউন্ডেশনের জন্য অনুমোদিত ৭ সদস্যের কার্যনির্বাহী পরিষদে সভাপতি হিসেবে রয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডঃ মুহাম্মদ ইউনূস, সাধারণ সম্পাদক হিসেবে আছেন মীর মাহবুবুর রহমান যিনি শহিদ মুগ্ধের ভাই, কোষাধক্ষ্য হিসেবে আছেন কাজী ওয়াকার আহমাদ, দপ্তর সম্পাদক হিসেবে আছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মো: নাহিদ ইসলাম, নির্বাহী সদস্য হিসেবে আছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুরশিদ। পরবর্তীতে আরও ১৪ জন সদস্য এই কমিটিতে সংযুক্ত হবে।

যে ব্যাংক একাউন্টে সহায়তা পাঠানো যাবে:

একাউন্টের নাম: জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশন
হিসাব নম্বর: ৪৪২৬৩০১০২৮৬৭০
রমনা কর্পোরেট ব্রাঞ্চ
সোনালী ব্যাংক পিএলসি।

কার্যনির্বাহী পরিষদ ২৪ আগস্ট ২০২৪ থেকে ২৩ আগস্ট ২০২৬ পর্যন্ত দু বছর মেয়াদের জন্য অনুমোদন করা হয়েছে।

সরকারদলীয় এমপিদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

বিএনপি সরকারদলীয় এমপিদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে সরকারদলীয় সংসদ সদস্যদের (এমপি) বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

জাতীয়

২ ঘন্টা আগে

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

ক্রিকেট পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

পাকিস্তান অনূর্ধ্ব-১৯ নারী দলকে ৩২ রানে হারিয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে ফাইনালে উঠেছে বাংলাদেশ।

খেলা

২ ঘন্টা আগে

ইমরান খানের দলের প্রাদেশিক সরকার ভেঙে জরুরি অবস্থা জারি

পাকিস্তান ইমরান খানের দলের প্রাদেশিক সরকার ভেঙে জরুরি অবস্থা জারি

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) শাসনাধীন খাইবার পাখতুনখাওয়া প্রদেশের সরকার ভেঙে জরুরি অবস্থা জারি করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। প্রাথমিকভাবে ছয় মাসের জন্য এ ব্যবস্থা কার্যকর থাকবে।

আন্তর্জাতিক

৩ ঘন্টা আগে

ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাওয়া যৌতুক নয়: হাইকোর্ট

হাইকোর্ট ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাওয়া যৌতুক নয়: হাইকোর্ট

ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা দাবি করলেই তা যৌতুক হিসেবে গণ্য হবে না, যদি সেই দাবি বিয়ের শর্ত বা বিবেচনার সঙ্গে সংশ্লিষ্ট না হয়। এমন পর্যবেক্ষণ দিয়ে যৌতুক দাবি ও নির্যাতনের অভিযোগে করা একটি মামলায় নিম্ন আদালতের দণ্ডাদেশ বাতিল করে আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট।

অপরাধ ও আইন

৪ ঘন্টা আগে

দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক

পূজা দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত টানা তিন দিন দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে।

অর্থনীতি

৪ ঘন্টা আগে

সৌদি রাজধানী রিয়াদে শক্তিশালী বিস্ফোরণ, সানায় বিমান হামলার পর উত্তেজনা

সৌদি সৌদি রাজধানী রিয়াদে শক্তিশালী বিস্ফোরণ, সানায় বিমান হামলার পর উত্তেজনা

সৌদি আরবের রাজধানী রিয়াদে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত রাজধানী সানায় বিমান হামলার পরপরই রিয়াদে এ বিস্ফোরণের খবর পাওয়া যায়।

আন্তর্জাতিক

৪ ঘন্টা আগে