বিজ্ঞান ও প্রযুক্তি

ইন্টারনেট ব্যবহারের স্বাধীনতায় ‘আংশিক মুক্ত’ বাংলাদেশ

ইন্টারনেট ব্যবহারের স্বাধীনতায় ‘আংশিক মুক্ত’ বাংলাদেশ
ছবি: সংগৃহিত

ইন্টারনেট ব্যবহারের স্বাধীনতায় ‘আংশিক মুক্ত’ বাংলাদেশ

ইন্টারনেট ব্যবহারের স্বাধীনতায় বিশ্বের মধ্যে ৫০তম স্থানে রয়েছে বাংলাদেশ। স্বাধীনতার সূচক ১০০ ধরে বাংলাদেশের পয়েন্ট বলা হয়েছে ৪০।

আজ বুধবার 'ফ্রিডম অন দ্য নেট ২০২৪' শীর্ষক প্রকাশিত গবেষণা প্রতিবেদনে এমনটা জানানো হয়েছে। সেখানে বাংলাদেশকে ইন্টারনেট ব্যবহারের স্বাধীনতায় ‘আংশিক মুক্ত‘ বলে অভিহিত করা হয়েছে।

মার্কিন গবেষণা প্রতিষ্ঠান ফ্রিডম হাউস প্রতিবছর এই প্রতিবেদন তৈরি করে থাকে। প্রতিবেদন অনুযায়ী এই বছর শীর্ষস্থানে আছে আইসল্যান্ড। তাদের পয়েন্ট ৯৪। এই দেশটির ব্যবহারকারীরা ইন্টারনেটে সবচেয়ে বেশি স্বাধীনতা উপভোগ করে থাকে।

দক্ষিণ এশিয়ার মধ্যে এই তালিকায় এগিয়ে আছে শ্রীলঙ্কা (৩৯) ও ভারত (৪১)। এরপরই বাংলাদেশ থেকে শুধু পিছিয়ে আছে পাকিস্তান। তাদের অবস্থান ৬৩। নেপাল, ভুটান, মালদ্বীপ ও আফগানিস্তানকে এই সমীক্ষায় অন্তর্ভুক্ত করা হয়নি।

ফ্রিডম হাউজের ওয়েবসাইটে বলা হয়, ইন্টারনেট সংযোগ পেতে বাঁধা, কনটেন্টের সীমাবদ্ধতা ও ভোক্তা অধিকার লঙ্ঘন; এই তিন সূচকের মানের সমন্বয়ে ১০০ পয়েন্টের স্কোর সাজানো হয়েছে। সে অনুযায়ী, যে দেশের পয়েন্ট যত বেশি, সে দেশে নাগরিকদের ইন্টারনেট ব্যবহারের স্বাধীনতা তত বেশি।

প্রাপ্ত স্কোরের ভিত্তিতে দেশগুলোকে তিন ভাগে ভাগ করা হয়। পয়েন্ট ৭০ থেকে ১০০-র মধ্যে থাকলে সেই দেশ 'মুক্ত'। ৪০ থেকে ৬৯-র মধ্যে থাকলে 'আংশিক মুক্ত'। আর শূন্য থেকে ৩৯-র মধ্যে থাকলে সেই দেশকে 'মুক্ত নয়' বিভাগে রাখা হয়েছে। ৪০ পয়েন্ট নিয়ে বাংলাদেশ 'আংশিক মুক্ত' বিভাগে স্থান পেয়েছে।

মানবাধিকার ও ন্যায়বিচারে অবদান, শান্তিতে নোবেল পেলেন নাভি পিল্লে

নোবেল মানবাধিকার ও ন্যায়বিচারে অবদান, শান্তিতে নোবেল পেলেন নাভি পিল্লে

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন দক্ষিণ আফ্রিকার বিশিষ্ট আইনজ্ঞ ও মানবাধিকারকর্মী নাভানেথেম ‘নাভি’ পিল্লে। মানবাধিকার সুরক্ষা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এ পুরস্কারে ভূষিত করা হয়েছে।

আন্তর্জাতিক

১৫ মিনিট আগে

ইবির উন্নয়ন প্রকল্পের অগ্রগতি ত্বরান্বিত করার তাগিদ

ইবি ইবির উন্নয়ন প্রকল্পের অগ্রগতি ত্বরান্বিত করার তাগিদ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উন্নয়ন তৃতীয় পর্যায়ের প্রথম সংশোধিত প্রকল্পের বাস্তবায়ন কমিটির (পিআইসি) ১৬তম সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রকল্পের গুণগত মান বজায় রেখে কাজের অগ্রগতি ত্বরান্বিত করা এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

শিক্ষা ও ক্যাম্পাস

২৯ মিনিট আগে

সাংবাদিক পেটানোর ঘটনায় ছাত্রদলের তিন নেতাকর্মীসহ চারজনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

রাবি সাংবাদিক পেটানোর ঘটনায় ছাত্রদলের তিন নেতাকর্মীসহ চারজনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় শাখা ছাত্রদলের তিন নেতাকর্মী ও শহীদ জিয়াউর রহমান হল সংসদের সাধারণ সম্পাদক (জিএস) আরিফুল ইসলামের ছাত্রত্ব সাময়িকভাবে বাতিলের সুপারিশ করেছে তদন্ত কমিটি।

শিক্ষা ও ক্যাম্পাস

২ ঘন্টা আগে

ফাইনালে চীনের দুই খেলোয়াড়

রাজশাহীতে আন্তর্জাতিক টেনিস ফাইনালে চীনের দুই খেলোয়াড়

রাজশাহীতে চলমান আন্তর্জাতিক অনূর্ধ্ব-১৮ জুনিয়র টেনিস টুর্নামেন্টের মেয়েদের এককের ফাইনালে মুখোমুখি হচ্ছেন চীনের দুই খেলোয়াড় সিয়ান জিয়াঙ ও জিমো সঙ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে সেমিফাইনালে নিজ দেশের প্রতিপক্ষকে হারিয়ে তাঁরা ফাইনালের টিকিট নিশ্চিত করেছেন। আগামীকাল শুক্রবার সকালে এই ফাইনাল খেলা হবে।

খেলা

৩ ঘন্টা আগে

রামেবিতে মব কালচার বরদাশত নয়

ভূমিমন্ত্রী মিনু রামেবিতে মব কালচার বরদাশত নয়

বৃহস্পতিবার রাতে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয় পরিদর্শন ও উপাচার্য অধ্যাপক ডা. মোহা. জাওয়াদুল হকের সঙ্গে সাক্ষাৎকালে ভূমিমন্ত্রী এসব কথা বলেন। এ সময় তিনি উপাচার্যকে তাঁর চেয়ারে সসম্মানে বসিয়ে দেন এবং তাঁর সঙ্গে চা-চক্রে মিলিত হন।

রাজশাহী

৩ ঘন্টা আগে

দিল্লিতে বিক্ষোভ ঘিরে কঠোর নিরাপত্তা, মোতায়েন ২৩ হাজার পুলিশ

ভারত দিল্লিতে বিক্ষোভ ঘিরে কঠোর নিরাপত্তা, মোতায়েন ২৩ হাজার পুলিশ

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে প্রস্তাবিত বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানী দিল্লিতে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।

আন্তর্জাতিক

৪ ঘন্টা আগে