খেলা

ভারতীয় সমর্থকদের সঙ্গে হাতাহাতির পর হাসপাতালে টাইগার রবি

ভারতীয় সমর্থকদের সঙ্গে হাতাহাতির পর হাসপাতালে টাইগার রবি
ছবি: সংগৃহিত

ভারতীয় সমর্থকদের সঙ্গে হাতাহাতির পর হাসপাতালে টাইগার রবি

ভারতের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ২৮০ রানের বিশাল ব্যবধানে হারের পর আজ দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ। কানপুরে টসে হেরে আগে ব্যাট করছে টাইগাররা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩ উইকেট হারিয়ে ১০৩ রান সংগ্রহ করেছে সফরকারীরা। এদিকে মমিনুল হকরা যখন লড়ছিলেন মাঠে তখন গ্যালারিতে ভারতীয় সমর্থকদের সঙ্গে হাতাহাতি হয়েছে টাইগার রবির।

আন্তর্জাতিক টুর্নামেন্ট এবং সিরিজগুলোতে মাঠেই দেখা যায় রবিকে। বাঘের বেশে গ্যালারিতে থেকে ক্রিকেটারদের সমর্থন যোগান তিনি। এ কারণে টাইগার রবি নামেই পরিচিত তিনি।

জানা গেছে, আজ মধ্যাহ্নবিরতির আগে বৃষ্টি নামলে কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামের গ্যালারির ভেতরের দিকে যান রবি। তখন ভারতীয় সমর্থকদের সঙ্গে কথা কাটাকাটি হয় তাঁর। একপর্যায়ে দুই পক্ষই হাতাহাতিতে জড়িয়ে পড়ে।

এ ঘটনায় আহত হয়েছেন টাইগার রবি। এরপর পুলিশ এসে রবিকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা দিতে তাকে হাসপাতালে নেয়া হয়েছে বলেও জানা গেছে।

শরীরে পেছনে এবং তলপেটে আঘাত করা হয়েছে বলে ভারতীয় গণমাধ্যম স্পোর্টস স্টারকে জানিয়েছেন রবি। তবে স্পোর্টস স্টারে প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে, সেখানে উপস্থিত পুলিশ সদস্যরা জানিয়েছেন, হাতাহাতির কোনো ঘটনা ঘটেনি।

চার দিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

সফর চার দিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

চার দিনের সরকারি সফরে আগামী ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক সুদৃঢ়করণ, অর্থনৈতিক অংশীদারত্ব জোরদার এবং বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

জাতীয়

৪২ মিনিট আগে

শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তিসহ তিন দাবিতে আন্দোলনে চাকরিপ্রার্থীরা

নিবন্ধন শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তিসহ তিন দাবিতে আন্দোলনে চাকরিপ্রার্থীরা

দ্রুত ১৯তম শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তি প্রকাশসহ তিন দফা দাবিতে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছেন চাকরিপ্রার্থীরা। কর্মসূচির অংশ হিসেবে রোববার (১১ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করবেন তারা।

চাকুরি ও ক্যারিয়ার

১১ ঘন্টা আগে

সৌদির রিয়াদ বিমানবন্দরে বিস্ফোরণ, আহত বহু

রিয়াদের কিং খালিদ সৌদির রিয়াদ বিমানবন্দরে বিস্ফোরণ, আহত বহু

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে বিস্ফোরণে বহু মানুষ আহত হয়েছেন। শনিবার (১০ অক্টোবর) এ ঘটনা ঘটে। বিস্ফোরণের পর বিমানবন্দরের কয়েকটি অংশ থেকে যাত্রীদের সরিয়ে নেওয়া হয়। আহতদের উদ্ধারে এক ডজনেরও বেশি অ্যাম্বুলেন্স বিমানবন্দরে যায়।

আন্তর্জাতিক

১১ ঘন্টা আগে

এসএসসিতে অকৃতকার্যদের জন্য নতুন কর্মপরিকল্পনা নিচ্ছে সরকার

অকৃতকার্য এসএসসিতে অকৃতকার্যদের জন্য নতুন কর্মপরিকল্পনা নিচ্ছে সরকার

এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য তিন মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগসহ নতুন কর্মপরিকল্পনা গ্রহণ করছে সরকার। পাশাপাশি শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা অনুযায়ী কারিগরি প্রশিক্ষণ, ভাষা শিক্ষা এবং ক্ষুদ্র ব্যবসার জন্য প্রাথমিক তহবিলের ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে।

শিক্ষা ও ক্যাম্পাস

১১ ঘন্টা আগে

শাহজাহানপুরে গ্লোবাল ইসলামিক স্কুলে শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত

চাপাইনবয়াবগঞ্জ শাহজাহানপুরে গ্লোবাল ইসলামিক স্কুলে শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নে অবস্থিত গ্লোবাল ইসলামিক স্কুলে ‘শিক্ষা সম্মেলন’ অনুষ্ঠিত হয়েছে।

শিক্ষা ও ক্যাম্পাস

১৩ ঘন্টা আগে