খেলা

‘কোনো অঘটন ঘটলে চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানে হবে না’

‘কোনো অঘটন ঘটলে চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানে হবে না’
ছবি: ফাইল

‘কোনো অঘটন ঘটলে চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানে হবে না’

চলতি মাসেই ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে পাকিস্তান। টাইগারদের বিপক্ষে সিরিজটি শুরু হবে ২১ আগস্ট থেকে। সাদা পোশাকের এই সিরিজ খেলতে এখন দেশটিতে অবস্থান করছে লাল-সবুজের দল। আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশও পাকিস্তানই। আইসিসির সেই টুর্নামেন্টের আগে দেশটিতে সফর করবে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মত দল।

চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানে হওয়ার কথা থাকলেও ভারত তাতে অংশ নিবে কি না তা এখনো নিশ্চিত নয়। নিরাপত্তা শঙ্কা এবং রাজনৈতিক বৈরিতার কারণে দেশটিতে গিয়ে খেলতে চায় না ভারত। এর আগে একই কারণে গত বছর বাবর আজমদের দেশে গিয়ে এশিয়া কাপে খেলে নি রোহিত শর্মারা। ফলে চ্যাম্পিয়ন্স ট্রফি হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হবে কি না তা নিয়েও আলোচনা আছে।

এমন বাস্তবতায় চ্যাম্পিয়ন্স ট্রফির আগে পাকিস্তান যে হোম সিরিজগুলো খেলবে সেসব সিরিজে সফরকারী দলগুলোকে কড়া নিরাপত্তা দেয়ার প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন দেশটির সাবেক ক্রিকেটার বাসিত আলী। নিজের ইউটিউব চ্যানেলে বাসিত আলী জানিয়েছে, এসব সিরিজে কোনো অঘটন ঘটলে চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানে নাও হতে পারে।

পাকিস্তানের সাবেক এই ক্রিকেটার বলেন, ‘চ্যাম্পিয়নস ট্রফি যেহেতু পাকিস্তানে অনুষ্ঠিত হবে, আর বাংলাদেশের পর ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মতো দল সফরে আসবে, তাই আমাদের নিরাপত্তার ব্যাপারে আরও মনোযোগ দেওয়া উচিত। ঈশ্বর না করুক, এসব সফরে কোনো অঘটন ঘটলে এখানে (পাকিস্তান) চ্যাম্পিয়নস ট্রফি খেলা হবে না। বেলুচিস্তান ও পেশোয়ারে আমাদের সৈন্যরা শহীদ হচ্ছেন। সরকারই শুধু বলতে পারে এটা কেন ঘটছে। কিন্তু এটা হওয়ার কথা নয়।’

সফরকারী দলগুলোকে প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতির মত নিরাপত্তা দেয়া উচিত জানিয়ে বাসিত আলী আরও বলেন, ‘নিরাপত্তার যেন সামান্যতম ত্রুটিও না ঘটে, এ বিষয়টি আমাদের নিশ্চিত করতে করতে হবে। বিদেশি দলগুলোর আমাদের প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির মতো নিরাপত্তা পাওয়া উচিত। আমি নিশ্চিত, মহসীন নাকভি (পিসিবি চেয়ারম্যান) এসব বিষয়ে সচেতন থাকবেন।’

‘চুয়েটে না ফেরার শর্তে’ ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ ভিসিকে উদ্ধার

চুয়েট ‘চুয়েটে না ফেরার শর্তে’ ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ ভিসিকে উদ্ধার

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে প্রায় ৩০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর উদ্ধার করেছে স্থানীয় প্রশাসন।

শিক্ষা ও ক্যাম্পাস

১০ মিনিট আগে

পবায় দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি বিষয়ক আলোচনা সভা

পবা পবায় দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি বিষয়ক আলোচনা সভা

রাজশাহীর পবা উপজেলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রাজশাহী

১৯ মিনিট আগে

ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

জনসচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিং এবং জুমার নামাজের খুতবায় সচেতনতামূলক বক্তব্য দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ডেঙ্গুর বিস্তার রোধে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দিয়েছেন তিনি।

জাতীয়

৪ ঘন্টা আগে

বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা গঠন প্রয়োজন: ডেপুটি স্পিকার

ছায়া মন্ত্রিসভা বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা গঠন প্রয়োজন: ডেপুটি স্পিকার

সরকারের কার্যক্রম তদারকি ও জবাবদিহি নিশ্চিত করতে বিরোধী দলকে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

জাতীয়

৪ ঘন্টা আগে