খেলা

১০১ টাকা দেনমোহরে রিশাদের বিয়ে

১০১ টাকা দেনমোহরে রিশাদের বিয়ে
ছবি: সংগৃহিত

১০১ টাকা দেনমোহরে রিশাদের বিয়ে

সময়টা বেশ ভালো কাটছে রিশাদ হোসেনের। টি-টোয়েন্টি বিশ্বকাপে বল হাতে তার মুগ্ধতার রেশ এখনো রয়েছে। ওই সময়টা আরো আনন্দঘন ও উপভোগ্য করে তুলতে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন তিনি।

বুধবার জীবনের নতুন ইনিংস শুরু করেছেন রিশাদ। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি নিজেই নিশ্চিত করেছেন এই খবর। ২১ বছর ৩৬২ দিন বয়সে শুভ এই কাজ সমাধা করলেন রিশাদ।

ফেসবুক পোস্টে ‘গট ম্যারিড’ উল্লেখ করে রিশাদ লিখেছেন, বেশ রোমাঞ্চের সাথে আনন্দের সংবাদ জানাচ্ছি যে, আমি যুগলবন্দি জীবন শুরু করেছি। আমাদের ভবিষ্যৎ হোক ভালোবাসা, আনন্দ ও সীমাহীন আশীর্বাদে ভরপুর।’

টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে তারকাখ্যাতি পাওয়া এই লেগ স্পিনার অবশ্য খুব জাঁকজমক আর আড়ম্বরপূর্ণ কোনো অনুষ্ঠান নয়, সাদাসিধেভাবেই সম্পন্ন করেছেন বিয়ের কাজ। গ্রাম্য পরিবেশেই হয়েছে আয়োজন।

এমনকি এই সময়ে যখন মোটা অংকের দেনমোহর ছাড়া বিয়ে করা দায়, তখন ভিন্ন এক নজির স্থাপন করলেন রিশাদ। জাতীয় দলের অন্যতম সেরা এই ক্রিকেটার বিয়ে করেছেন মাত্র ১০১ টাকা দেনমোহরে।

জানা গেছে, রিশাদের সদ্য বিবাহিত স্ত্রী সিদরাতুল মুনতাহা। তার বাড়ি নীলফামারী সদর উপজেলার ইটাখোলা ইউনিয়নে। তবে ব্যক্তিগতভাবে ধর্মীয় বিধান মেনে চলা এই ক্রিকেটার স্ত্রীর কোনো ছবি বা তথ্য সামনে আনেননি।

উল্লেখ্য, সদ্য শেষ হওয়া বিশ্বকাপে ৭.৭৬ ইকোনমি রেটে ১৪ উইকেট শিকার করেছেন রিশাদ। যা কোনো বাংলাদেশি বোলার হিসেবে বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ উইকেট শিকারের কীর্তি।

রাকসুর মেডিক্যাল ক্যাম্পে সাড়ে ৫ হাজার শিক্ষার্থীকে ৪০ লাখ টাকার সেবা

রাবি রাকসুর মেডিক্যাল ক্যাম্পে সাড়ে ৫ হাজার শিক্ষার্থীকে ৪০ লাখ টাকার সেবা

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী মেডিক্যাল ক্যাম্পে স্বাস্থ্যসেবা নিয়েছেন ৫ হাজার ৪৩৭ জন শিক্ষার্থী।

স্পেশাল ফিচার

৬ ঘন্টা আগে

ইবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের বৃত্তি উৎসব, পেলেন ৪০ শিক্ষার্থী

ইবি ইবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের বৃত্তি উৎসব, পেলেন ৪০ শিক্ষার্থী

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মোরাল প্যারেন্টিং ট্রাস্টের উদ্যোগে বৃত্তি উৎসব অনুষ্ঠিত হয়েছে। এতে ৪০ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে।

শিক্ষা ও ক্যাম্পাস

৬ ঘন্টা আগে

ধামইরহাটে পানি ও বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত

নওগাঁ ধামইরহাটে পানি ও বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত

নওগাঁর ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে জনসচেতনতা বাড়াতে গম্ভীরা নাটিকা অনুষ্ঠিত হয়েছে।

সারাদেশ

৮ ঘন্টা আগে

রামেক হাসপাতালে রোগীর পাশে ডা. জাহাঙ্গীর

রামেক হাসপাতালে রোগীর পাশে ডা. জাহাঙ্গীর

বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর নায়েবে আমির ও রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে দলটির মেয়র পদপ্রার্থী ডা. মোহাম্মদ জাহাঙ্গীর দলীয় কর্মীর অসুস্থ পিতাকে দেখতে হাসপাতালে ছুটে গেছেন।

সংগঠন সংবাদ

৯ ঘন্টা আগে

ডিনস অ্যাওয়ার্ড পেলেন ইবির ৩৬ শিক্ষার্থী

ইবি ডিনস অ্যাওয়ার্ড পেলেন ইবির ৩৬ শিক্ষার্থী

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আটটি অনুষদের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ৩৬ জন মেধাবী শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। অনুষদভিত্তিক সেরা ফলাফলের স্বীকৃতি হিসেবে তাঁদের এ সম্মাননা দেওয়া হয়।

শিক্ষা ও ক্যাম্পাস

৯ ঘন্টা আগে

রাজশাহীতে জাল টাকায় স্বর্ণের চেইন প্রতারণা, ঢাকায় গ্রেপ্তার ২

বোয়ালিয়া রাজশাহীতে জাল টাকায় স্বর্ণের চেইন প্রতারণা, ঢাকায় গ্রেপ্তার ২

রাজশাহীর সাহেববাজারে জাল টাকার নোট দিয়ে স্বর্ণের চেইন আত্মসাতের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বোয়ালিয়া মডেল থানা পুলিশ।

রাজশাহী

১০ ঘন্টা আগে