খেলা

ঢাকা টেস্টে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দেবেন মার্করাম

ঢাকা টেস্টে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দেবেন মার্করাম
ছবি: সংগৃহিত

ঢাকা টেস্টে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দেবেন মার্করাম

২১ অক্টোবর ঢাকার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। এই ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দেবেন এইডেন মার্করাম। তেম্বা বাভুমা চোট পেয়ে প্রথম টেস্ট থেকে ছিটকে যাওয়ায় আজ শুক্রবার নেতৃত্বে এই পরিবর্তনের খবর দিয়েছে ক্রিকেট সাউথ আফ্রিকা।

দুই টেস্টের সিরিজ খেলতে এ মাসেই বাংলাদেশে আসছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। ২১ অক্টোবর ঢাকার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। এই ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দেবেন এইডেন মার্করাম। তেম্বা বাভুমা চোট পেয়ে প্রথম টেস্ট থেকে ছিটকে যাওয়ায় আজ শুক্রবার নেতৃত্বে এই পরিবর্তনের খবর দিয়েছে ক্রিকেট সাউথ আফ্রিকা।

৩৪ বছর বয়সী বাভুমার বাম হাতের ট্রাইসেপে চির ধরা পড়েছে। গত সপ্তাহে সংযুক্ত আরব আমিরাতে ইউরোপের দল আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলার সময় তিনি এই চোটে পড়েন।

চোট থাকলেও দলের সঙ্গে মঙ্গলবার ঢাকায় আসবেন বাভুমা। এ সময় তিনি দক্ষিণ আফ্রিকা ক্রিকেট মেডিকেল টিমের পর্যবেক্ষণে থাকবেন এবং চট্টগ্রামে দ্বিতীয় টেস্টের জন্য তৈরি হবেন। চট্টগ্রাম টেস্ট শুরু হবে ২৯ অক্টোবর।

বাভুমা ছিটকে পড়ায় প্রথম টেস্টের জন্য দক্ষিণ আফ্রিকা দলে ডাক পেয়েছেন ২১ বছর বয়সী ডিওয়াল্ড ব্রেভিস। তিনি প্রথমবার টেস্ট দলে ডাক পেলেন। এছাড়া চোটের কারণে ছিটকে পড়া নান্দ্রে বার্গারের জায়গায় ডাক পেয়েছেন ফাস্ট বোলার লুঙ্গি এনগিডি।

কলকাতার মুসলিম অধ্যুষিত কলোনিতে পানি বন্ধের অভিযোগ

জাতিসংঘে তৃণমূল সাংসদের চিঠি কলকাতার মুসলিম অধ্যুষিত কলোনিতে পানি বন্ধের অভিযোগ

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় মুসলিম অধ্যুষিত একটি কলোনিতে দীর্ঘদিন ধরে পানীয় জলের সরবরাহ বন্ধ থাকার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের হস্তক্ষেপ চেয়ে চিঠি দিয়েছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সংসদ সদস্য সমীরুল ইসলাম।

আন্তর্জাতিক

১ ঘন্টা আগে

‘আমার নামে একটি রিকশা থাকলেও প্রমাণ দিন’: গোলাম পরওয়ার

জামায়াত ‘আমার নামে একটি রিকশা থাকলেও প্রমাণ দিন’: গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, তাঁর নামে ৭০০–৮০০টি রিকশা থাকার প্রচারণা তো দূরের কথা, সারাদেশের কোথাও তাঁর নামে একটি রিকশা রয়েছে—এমন প্রমাণ দিতে পারলেও তা যথেষ্ট হবে।

রাজনীতি

১ ঘন্টা আগে

গঙ্গা চুক্তি নবায়ন নিয়ে ভারতের নতুন অবস্থান, আলোচনা হবে যৌথ নদী কমিশনে

গঙ্গা চুক্তি নবায়ন গঙ্গা চুক্তি নবায়ন নিয়ে ভারতের নতুন অবস্থান, আলোচনা হবে যৌথ নদী কমিশনে

বাংলাদেশের সঙ্গে গঙ্গা পানি বণ্টন চুক্তি নবায়ন নিয়ে যেকোনো আলোচনা বিদ্যমান প্রাতিষ্ঠানিক কাঠামো যৌথ নদী কমিশনের (জেআরসি) আওতায় পরিচালিত হবে বলে জানিয়েছে ভারত।

আন্তর্জাতিক

১ ঘন্টা আগে

২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১,৩৪৯

হাম ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১,৩৪৯

দেশে হামের সংক্রমণ ও উপসর্গজনিত মৃত্যুর সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৪৯ জন।

সারাদেশ

৩ ঘন্টা আগে

মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করার সুযোগ নেই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করার সুযোগ নেই: প্রধানমন্ত্রী

শারীরিক, মানসিক, আত্মিক ও সামাজিকভাবে ভালো থাকার নামই স্বাস্থ্য। তাই মানসিক স্বাস্থ্যকে কোনোভাবেই উপেক্ষা করার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রাজনীতি

৩ ঘন্টা আগে

চাঁদাবাজি-দখলে অতিষ্ঠ ব্যবসায়ীরা, নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতা নিয়ে প্রশ্ন

বিবিসি বাংলা চাঁদাবাজি-দখলে অতিষ্ঠ ব্যবসায়ীরা, নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতা নিয়ে প্রশ্ন

চাঁদা না পেয়ে অফিসে হামলা, নির্মাণকাজ বন্ধ; রাজনৈতিক প্রশ্রয় ও আইন প্রয়োগের দুর্বলতাকে দায়ী করছেন ভুক্তভোগীরা।

জাতীয়

৩ ঘন্টা আগে