খেলা

বাংলাদেশকে ৫১৫ রানের বিশাল লক্ষ্য দিল ভারত

বাংলাদেশকে ৫১৫ রানের বিশাল লক্ষ্য দিল ভারত
ছবি: সংগৃহিত

বাংলাদেশকে ৫১৫ রানের বিশাল লক্ষ্য দিল ভারত

চেন্নাই টেস্টে বাংলাদেশকে ৫১৫ রানের পর্বতসমান লক্ষ্য দিয়েছে ভারত। ৪উইকেটে ২৮৭ রান করে দ্বিতীয় ইনিংস ঘোষণা করেছে স্বাগতিকরা, তাতে ভারতের লিড হয়েছে ৫১৪ রান।

ভারত দ্বিতীয় ইনিংসের ব্যাটিংয়ে নেমেছিল গতকাল। দ্বিতীয় দিন শেষে স্বাগতিকদের লিড ছিল ৩০৮ রান। অপরাজিত থাকা দুই ব্যাটার শুবমান গিল এবং রিশব পন্ত আজ তৃতীয় দিনের খেলা শুরু করেন।

গিল-পন্ত জুটিতেই আজ দলীয় সংগ্রহ আরও বাড়িয়েছে ভারত। ৩৩ ও ১২ রানে দিন শুরু করা গিল এবং পন্ত আজ সকালের সেশনেই নিজেদের ব্যক্তিগত অর্ধশতকের দেখা পান। মধ্যাহ্নবিরতিতে যাওয়ার আগে গিল এবং পন্ত অপরাজিত ছিলেন যথাক্রমে ৮৬ এবং ৮২ রানে।

তবে বিরতি থেকে ফেরার পরই আক্রমণাত্মক ভঙ্গিতে খেলা শুরু করেন পন্ত। চার-ছয়ের বন্যায় গিলের আগে শতক তুলে নেন তিনি। দ্বিতীয় সেশনের চতুর্থ ওভারে সাকিব আল হাসানের বলে ২ রান নিয়ে শতক পূর্ণ করেন পন্ত। আন্তর্জাতিক ক্রিকেটে এটি ভারতীয় এই ব্যাটারের ষষ্ঠ শতক।

প্রায় ৭০০ দিন পর টেস্টে ফিরেই শতকের দেখা পেয়েছেন এই ব্যাটার। প্রথম ইনিংসে তিনি করেছিলেন ৩৯ রান। এদিকে চেন্নাইয়ে শতক হাঁকিয়ে মহেন্দ্র সিং ধোনির সঙ্গী হয়েছেন পন্ত। ভারতীয় উইকেট কিপার ব্যাটারদের মধ্যে সমান ৬টি করে শতক আছে ধোনি এবং পন্তের।

এদিকে সেঞ্চুরি করার পর আর নিজের ইনিংস খুব বেশি এগিয়ে নিতে পারেননি পন্ত। মেহেদী মিরাজের বলে তারই মুঠোবন্দী হয়েছেন পন্ত। ১০৯ রানে ফিরেছেন তিনি। পন্ত ফেরার পর শতক তুলে নিয়েছেন গিলও। ভারতীয় এই ব্যাটার প্রথম ইনিংসে শূন্য রানেই আউট হয়েছিলেন। এদিকে গিল শতক হাঁকানোর পর আর ইনিংস ঘোষণা করতে খুব বেশি সময় নেননি অধিনায়ক রোহিত শর্মা।

ভারতের লিড যখন ৫১৪ রানের তখন ড্রেসিংরুম থেকে বেরিয়ে দুই ব্যাটারকে ওঠে যেতে ইশারা করেন রোহিত। ফলে জয়ের জন্য বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ৫১৫ রান। দ্বিতীয় ইনিংসে গিল ১১৯ রানে এবং লোকেশ রাহুল অপরাজিত ২২ রানে।

নিরন্তর সংগ্রাম আর এক জীবনের গল্প

শামসু কাকা নিরন্তর সংগ্রাম আর এক জীবনের গল্প

কিছু মানুষের জীবন উপন্যাসের মতো, অথচ তাঁদের নিয়ে কোনো উপন্যাস লেখা হয় না। তাঁদের জীবনে থাকে না বড় কোনো প্রাপ্তির গল্প, থাকে না সাফল্যের জাঁকজমক। থাকে শুধু বেঁচে থাকার নিরন্তর লড়াই, পরিবারের মুখে হাসি ফোটানোর চেষ্টা আর নিজের ইচ্ছেগুলোকে বিসর্জন দিয়ে সামনে এগিয়ে চলা। তাঁরা জীবনভর অন্যের জন্য বাঁচেন, অথচ নিজেদের জীবনে কতটা সুখী হতে পেরেছেন, সেই হিসাবটা আর কখনো মেলানো হয় না।

স্পেশাল ফিচার

৩৭ মিনিট আগে

রিয়াদে হুতি হামলায় দুই বাংলাদেশির মৃত্যু, তীব্র নিন্দা ঢাকার

হুথি রিয়াদে হুতি হামলায় দুই বাংলাদেশির মৃত্যু, তীব্র নিন্দা ঢাকার

সৌদি আরবের রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতি বিদ্রোহীদের হামলায় দুই বাংলাদেশি নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। একই ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

জাতীয়

২ ঘন্টা আগে

প্রথম বাংলাদেশি পেসার হিসেবে টেস্টে হাসানের হ্যাটট্রিক

ক্রিকেট প্রথম বাংলাদেশি পেসার হিসেবে টেস্টে হাসানের হ্যাটট্রিক

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের প্রথম পেসার হিসেবে হ্যাটট্রিক করেছেন ডানহাতি পেসার হাসান মাহমুদ। আফগানিস্তানের বিপক্ষে আবুধাবি টেস্টের তৃতীয় দিনের শুরুতেই এই কীর্তি গড়েন তিনি।

খেলা

২ ঘন্টা আগে

বিদ্যুৎস্পৃষ্ট ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল দুই ভাইয়ের

বিদ্যুৎস্পৃষ্ট বিদ্যুৎস্পৃষ্ট ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল দুই ভাইয়ের

নেত্রকোনার কেন্দুয়ায় বিদ্যুৎস্পৃষ্ট ভাইকে বাঁচাতে গিয়ে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১১ অক্টোবর) সকালে উপজেলার পাইকুড়া ইউনিয়নের কাওয়ালীকান্দা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

সারাদেশ

২ ঘন্টা আগে

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি, রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ৪

রাষ্ট্রদ্রোহ রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি, রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ৪

রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি দেওয়ার ঘটনায় রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে করা মামলায় চারজনকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

অপরাধ ও আইন

৩ ঘন্টা আগে