খেলা

আফগানিস্তানের বিপক্ষে লজ্জার হার বাংলাদেশের

আফগানিস্তানের বিপক্ষে লজ্জার হার বাংলাদেশের
ছবি: সংগৃহিত

আফগানিস্তানের বিপক্ষে লজ্জার হার বাংলাদেশের

আফগানিস্তানের বিপক্ষে লজ্জাজনকভাবে হেরে গেছে বাংলাদেশ। মোহাম্মদ গাজাফারের ঘূর্ণিতে চোখে যেন সর্ষেফুল দেখল টাইগাররা। ২৫ বলের মাঝে হারিয়েছে শেষ ৭ উইকেট। আর এতেই শান্তদের হার ৯২ রানে।

অথচ সহজ জয়ের পথেই ছিল টাইগাররা। ২৩৬ রানের লক্ষ্য তাড়ায় ২৫ দশমিক ৫ ওভারে ২ উইকেটেই তুলেছিল ১২০ রান। অথচ পরের ২৩ রান তুলতে গিয়েই গুটিয়ে গেছে দল। ৩৪ দশমিক ৩ ওভারে মাত্র ১৪৩ রানে শেষ বাংলাদেশের ইনিংস।

শারজায় তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে (বুধবার) আফগানিস্তানের মুখোমুখি হয় বাংলাদেশ। যেখানে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন আফগান অধিনায়ক হাশমতুল্লাহ শাহিদি।

আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি আফগানদের। তাসকিন আর মোস্তাফিজের তোপে মাত্র ৭১ রানেই ৫ উইকেট হারিয়ে ফেলে তারা। একটা সময় মনে হচ্ছিল হয়তো দ্রুতই গুটিয়ে যাবে তারা। তবে সেখান থেকে দলকে উদ্ধার করেন নাবি।

দারুণ সঙ্গ দেন হাশমতুল্লাহ শাহিদি। দু'জনে গড়েন ১২২ বলে ১০৪ রানের কার্যকর জুটি। সুবাদে ৪৯ দশমিক ৪ ওভারে ২৩৪ রান তুলে আফগানিস্তান। ৯২ বলে ৫২ করে আউট হন আফগান অধিনায়ক। ৭৯ বলে ৮৪ করে আউট হন নাবি।

তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান নেন সমান চারটা করে উইকেট। অন্যটা শরিফুল ইসলামের।

মাঝারি মানের লক্ষ্য তাড়ায় শুরুতেই তানজিদ তামিমের উইকেট হারায় বাংলাদেশ। ৩ দশমিক ১ ওভারে মাত্র ১২ রানে ভাঙে উদ্বোধনী জুটি। তবে দলকে ভালো শুরু এনে দেন সৌম্য সরকার। যদিও ফিরেছেন ইনিংস বড় করতে না পারার আক্ষেপ নিয়ে।

অধিনায়ক শান্তের সাথে ৫৪ বলে ৫৩ রানের জুটি ভেঙে সৌম্য আউট হন ৪৫ বলে ৩৩ করে। ১২ ওভারে ৬৫ রানে দ্বিতীয় উইকেটের পতন হয় বাংলাদেশের। এরপর অধিনায়কের সাথে মিলে হাল ধরেন মেহেদী মিরাজ।

দু'জনেই দায়িত্ব নিয়ে বুঝে-শুনে খেলতে থাকেন। তাদের জুটিও পঞ্চাশ পেরিয়ে যায়। বাংলাদেশ দলের সংগ্রহও পৌঁছে যায় তিন অংকের ঘরে। ২৫ ওভার শেষে টাইগারদের সংগ্রহ দাঁড়ায় ২ উইকেটে ১১৮ রান।

এরপরই যেন সব হিসেব বদলে যায়। ২৬তম ওভারে বল করতে এসে গাজাফার ফেরান থিতু হয়ে যাওয়া বাংলাদেশ অধিনায়ককে। শান্ত ফেরেন ফিফটি থেকে তিন রান দূরে। ৬৮ বলে ৪৭ করে। এরপর তাওহীদ হৃদয়কে নিয়ে আরো ১২ রান যোগ করেন মিরাজ।

এরপর যা হয়, তা হয়তো ভুলেই যেতে চাইবেন হৃদয়-মিরাজরা। ৫১ বলে ২৮ রান করা মিরাজকে ৩০ দশমিক ৪ ওভারে ফেরান গাজাফার। পরের ওভারে মাহমুদউল্লাহ রিয়াদ (২) রশিদ খানের শিকার। তবে আসল ধাক্কা আসে ৩৩তম ওভারে।

ওই ওভারেই ৩ উইকেট তুলে নেন গাজাফার। প্রথম বলেই মুশফিকুর রহিম (১), এরপর ৩২ দশমিক ৫ ওভারে রিশাদ হোসেনকে (১) ও শেষ বলে তাসকিনকে ফেরান গোল্ডেন ডাক উপহার দিয়ে। ক্যারিয়ারে প্রথমবার পাঁচ উইকেটের মাইলফলক স্পর্শ করেন গাজাফার।

এরপর শেষ উইকেট হিসেবে শরিফুল ইসলামকেও ফেরান গাজাফার। সব মিলিয়ে ২৬ রানে ৬ উইকেট নেন তিনি। মাঝে তাওহীদ হৃদয়কে (১১) শিকার করেন রশিদ খান। বাংলাদেশের হয়ে ৭ ব্যাটারই আউট হয়েছেন এক অংকের ঘরে।

এই হারে সিরিজে ১-০ তে পিছিয়ে গেল বাংলাদেশ।

দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ

ইউনিয়ন খেলার মাঠ নিশ্চিতসহ দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নিশ্চিত করতে আগামী দুই মাসের মধ্যে সারা দেশে অন্তত ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শ

জাতীয়

৭ ঘন্টা আগে

শিক্ষার মানের বদলে পাসের হার বাড়ানোর রাজনীতি হয়েছে: রিজভী

শিক্ষক দিবস শিক্ষার মানের বদলে পাসের হার বাড়ানোর রাজনীতি হয়েছে: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে দেশের শিক্ষাব্যবস্থা ও নৈতিক ভিত্তিকে চরমভাবে পক্ষাঘাতগ্রস্ত করা হয়েছিল।

রাজনীতি

৭ ঘন্টা আগে

ঢাবিতে হিজাব-নেকাব নিয়ে স্পষ্ট নীতিমালা চায় ইসলামী ছাত্রী সংস্থা

সুস্পষ্ট নীতিমালা প্রণয়নের দাবি ঢাবিতে হিজাব-নেকাব নিয়ে স্পষ্ট নীতিমালা চায় ইসলামী ছাত্রী সংস্থা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ক্লাস, পরীক্ষা ও ভাইভা বোর্ডসহ সব একাডেমিক কার্যক্রমে হিজাব ও নেকাব পরার বিষয়ে সুস্পষ্ট নীতিমালা প্রণয়নের দাবি জানিয়েছে ইসলামী ছাত্রী সংস্থা।

শিক্ষা ও ক্যাম্পাস

৮ ঘন্টা আগে

বিশ্বের শীর্ষ ২ শতাংশ গবেষকের তালিকায় ইবির ৫ গবেষক

ইবি বিশ্বের শীর্ষ ২ শতাংশ গবেষকের তালিকায় ইবির ৫ গবেষক

যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও নেদারল্যান্ডসভিত্তিক আন্তর্জাতিক প্রকাশনা সংস্থা এলসেভিয়ার (Elsevier) প্রকাশিত বিশ্বের শীর্ষ ২ শতাংশ গবেষকের তালিকায় স্থান পেয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পাঁচ শিক্ষক ও গবেষক।

শিক্ষা ও ক্যাম্পাস

৯ ঘন্টা আগে

১২ ডিসেম্বরের আগেই গঙ্গা চুক্তি করতে চায় বাংলাদেশ

পানি চুক্তি ১২ ডিসেম্বরের আগেই গঙ্গা চুক্তি করতে চায় বাংলাদেশ

পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ২০২৬ সালের ১২ ডিসেম্বরের আগেই ভারতের সঙ্গে নতুন গঙ্গা চুক্তি সম্পন্ন করতে চায় বাংলাদেশ। নতুন চুক্তিতে ১৯৭৭ সালের চুক্তির মতো ‘গ্যারান্টি ক্লজ’ ফিরিয়ে আনা বাংলাদেশের প্রধান অগ্রাধিকার বলে জানিয়েছেন তিনি।

জাতীয়

১০ ঘন্টা আগে

জার্মান পর্যটকের চুরি যাওয়া ল্যাপটপের খোঁজে রাজশাহীতে অভিযান

চুরি যাওয়া ম্যাকবুক ল্যাপটপ জার্মান পর্যটকের চুরি যাওয়া ল্যাপটপের খোঁজে রাজশাহীতে অভিযান

নাটোর রেলস্টেশন থেকে চুরি যাওয়া ম্যাকবুক ল্যাপটপ ও ডিএসএলআর ক্যামেরার সন্ধানে রাজশাহীতে এসে অবস্থান করছেন জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডার। ল্যাপটপটির অবস্থান শনাক্ত করতে রাজশাহীসহ বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক ইউনিট অভিযান চালালেও বৃহস্পতিবার বিকেল আড়াইটা পর্যন্ত তাঁর চুরি যাওয়া মালামাল উদ্ধার করা সম্ভব হয়নি।

রাজশাহী

১০ ঘন্টা আগে