খেলা

বিশ্বচ্যাম্পিয়ন হয়েই জিম্বাবুয়ের কাছে ধরাশায়ী ভারত

বিশ্বচ্যাম্পিয়ন হয়েই জিম্বাবুয়ের কাছে ধরাশায়ী ভারত
ছবি: সংগৃহিত

বিশ্বচ্যাম্পিয়ন হয়েই জিম্বাবুয়ের কাছে ধরাশায়ী ভারত

ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছে এখনও এক সপ্তাহ হয়নি। এর মধ্যেই টি-টোয়েন্টি সিরিজ খেলতে মাঠে নামতে হয়েছে বিশ্বকাপ জয়ের আনন্দে মেতে থাকা দলটিকে। কিন্তু বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর প্রথম ম্যাচেই জিম্বাবুয়ের কাছে ধরাশায়ী ভারত। যদিও অপেক্ষাকৃত তরুণ দল মাঠে নামিয়েছিল বিশ্বচ্যাম্পিয়নরা।

জিম্বাবুয়ের দেওয়া ১১৬ রানের টার্গেটে খেলতে নেমে ১০২ রানেই থামে ভারত। বিশ্বকাপের পর তরুণদের নিয়ে গঠিত দলই সফরে পাঠিয়েছে ভারত। তবে এদিন শুভমান গিলের নেতৃত্বাধীন ভারত হোঁচট খেয়েছে জিম্বাবুয়ের মাটিতে। ১৩ রানে হারে সিরিজের প্রথম ম্যাচে।

হারারেতে টস জিতে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন শুভমান গিল। ভারতীয় বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে জিম্বাবুয়ে কোনোরকমে ৯ উইকেটে ১১৫ রানের স্কোর দাঁড় করায়।

ওয়েসলি মাধেভেরে, ব্রায়ান বেনেট, সিকান্দার রাজা, ডিওন মেয়ার্স, ক্লাইভ মাদান্দে প্রত্যেকেই খেলেছেন ছোট ছোট ইনিংস। তবে এক বেনেট ছাড়া আর একই ব্যাট করতে পারেননি টি-টোয়েন্টি মেজাজে।

ভারতের পক্ষে রবি বিষ্ণোই নিজের ৪ ওভারে ১৩ রানের খরচায় পেয়েছেন ৪ উইকেট। ১১ রানে ২ উইকেট পেয়ে জিম্বাবুয়েকে আটকে রাখতে সাহায্য করেছেন ওয়াশিংটন সুন্দরও।

কিন্তু ১১৬ রানের টার্গেটে খেলতে নেমে ভারতের কাছে এই স্কোরই পাহাড়সম হয়ে যায় জিম্বাবুয়ের দুর্দান্ত বোলিংয়ের কল্যাণে। অভিষেক শর্মা (০), রুতুরাজ (৭), রিয়ান পরাগ (২), রিংকু সিং (০)— কেউ-ই নামের সুবিচার করতে পারেননি। গিল বাদে টপঅর্ডার ও মিডলঅর্ডারের কোনো ব্যাটার দাঁড়াতেই পারেননি জিম্বাবুয়ের বোলারদের সামনে।

১৭ ওভারের মধ্যে ৮৬ রানে ৯ উইকেট হারানো ভারতের শেষ ভরসা হয়ে দাঁড়িয়েছিলেন ওয়াশিংটন সুন্দর। ১৮ বলে ভারতের দরকার ছিল ৩০ রান। ১৮তম ওভারে ১২ রান তুলে হারের আগে না হারার প্রত্যয় দেখানো ওয়াশিংটন শেষ পর্যন্ত আর পেরে ওঠেননি। পেরে ওঠেনি ভারতও। শেষ ওভারের ১৬ রানের সমীকরণ না মেলাতে পারা ভারত ম্যাচ হেরেছে ১৩ রানে, সফরকারীরা ১৯.৫ ওভারে অলআউট ১০২ রানে।

টি-টোয়েন্টিতে দুই দলের ১০টি সাক্ষাতে জিম্বাবুয়ের এটি তৃতীয় জয়। ভারতকে হারিয়ে হারারেতে জিম্বাবুয়েনরা মেতে উঠেছে জয়োৎসব।

রাকসুর মেডিক্যাল ক্যাম্পে সাড়ে ৫ হাজার শিক্ষার্থীকে ৪০ লাখ টাকার সেবা

রাবি রাকসুর মেডিক্যাল ক্যাম্পে সাড়ে ৫ হাজার শিক্ষার্থীকে ৪০ লাখ টাকার সেবা

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী মেডিক্যাল ক্যাম্পে স্বাস্থ্যসেবা নিয়েছেন ৫ হাজার ৪৩৭ জন শিক্ষার্থী।

স্পেশাল ফিচার

১১ ঘন্টা আগে

ইবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের বৃত্তি উৎসব, পেলেন ৪০ শিক্ষার্থী

ইবি ইবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের বৃত্তি উৎসব, পেলেন ৪০ শিক্ষার্থী

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মোরাল প্যারেন্টিং ট্রাস্টের উদ্যোগে বৃত্তি উৎসব অনুষ্ঠিত হয়েছে। এতে ৪০ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে।

শিক্ষা ও ক্যাম্পাস

১১ ঘন্টা আগে

ধামইরহাটে পানি ও বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত

নওগাঁ ধামইরহাটে পানি ও বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত

নওগাঁর ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে জনসচেতনতা বাড়াতে গম্ভীরা নাটিকা অনুষ্ঠিত হয়েছে।

সারাদেশ

১২ ঘন্টা আগে

রামেক হাসপাতালে রোগীর পাশে ডা. জাহাঙ্গীর

রামেক হাসপাতালে রোগীর পাশে ডা. জাহাঙ্গীর

বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর নায়েবে আমির ও রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে দলটির মেয়র পদপ্রার্থী ডা. মোহাম্মদ জাহাঙ্গীর দলীয় কর্মীর অসুস্থ পিতাকে দেখতে হাসপাতালে ছুটে গেছেন।

সংগঠন সংবাদ

১৪ ঘন্টা আগে

ডিনস অ্যাওয়ার্ড পেলেন ইবির ৩৬ শিক্ষার্থী

ইবি ডিনস অ্যাওয়ার্ড পেলেন ইবির ৩৬ শিক্ষার্থী

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আটটি অনুষদের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ৩৬ জন মেধাবী শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। অনুষদভিত্তিক সেরা ফলাফলের স্বীকৃতি হিসেবে তাঁদের এ সম্মাননা দেওয়া হয়।

শিক্ষা ও ক্যাম্পাস

১৪ ঘন্টা আগে

রাজশাহীতে জাল টাকায় স্বর্ণের চেইন প্রতারণা, ঢাকায় গ্রেপ্তার ২

বোয়ালিয়া রাজশাহীতে জাল টাকায় স্বর্ণের চেইন প্রতারণা, ঢাকায় গ্রেপ্তার ২

রাজশাহীর সাহেববাজারে জাল টাকার নোট দিয়ে স্বর্ণের চেইন আত্মসাতের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বোয়ালিয়া মডেল থানা পুলিশ।

রাজশাহী

১৪ ঘন্টা আগে