খেলা

‘সবসময় আমাদের লক্ষ্য নেক্সট বিশ্বকাপ’ এ প্রসঙ্গে মুখ খুললেন পাপন

‘সবসময় আমাদের লক্ষ্য নেক্সট বিশ্বকাপ’ এ প্রসঙ্গে মুখ খুললেন পাপন
ছবি: সংগৃহিত

‘সবসময় আমাদের লক্ষ্য নেক্সট বিশ্বকাপ’ এ প্রসঙ্গে মুখ খুললেন পাপন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের সভা বসেছিল আজ। এজেন্ডায় ছিল নানা প্রসঙ্গ। তার মধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ পারফরম্যান্স কীভাবে মূল্যায়ন করেন বোর্ডকর্তারা, তার দিকেই চোখ ছিল সবার।

সভা শেষে সংবাদ সম্মেলনে এসে বিশ্বকাপ নিয়ে বোর্ডের মূল্যায়ন তুলে ধরেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এরপর সংবাদ সম্মেলনে এলে পাপনের কাছে জানতে চাওয়া হয়, সবসময় যদি লক্ষ্য পরের বিশ্বকাপ হয়; তাহলে সেটি কবে আসবে? পাপন বলেন, ‘এই যে আপনি কথাটা বললেন। আমরা খেলার আগে বলি যে নেক্সট বিশ্বকাপ। এটা কোথায় পেলেন?

আমি দেখলাম এক জায়গা আমি নাকি বলছি যে...আমি জীবনে এই কথা বলিই নাই। এইগুলো বানান কেমনে? কে বানায়, আপনারা? আমি বলছি যারা বানায়, তারা বানায় কেমনে। ’

বর্তমান সামাজিক যুগে অনেক কিছু তৈরি করে ভাইরাল করা হয়, যা আদতে হয়নি। পাপন যখন প্রশ্ন করেন, পরবর্তী বিশ্বকাপ নিয়ে তাঁর কথাটা কীভাবে বানানো হয়, তখন উত্তর এসেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি করা হয়। ‘যা দিয়ে বানায়, এখন যদি বানানোর পর যদি কেউ প্রশ্ন করেন, আমার কিছু বলার আছে? এমন অবস্থা হচ্ছে কোনটা যে সত্যি, কোনটা মিথ্যা বলা খুব মুশকিল। আমাকে পাঠিয়ে বলে এটা কী সত্যি? আমি কীভাবে বলবো সত্যি।’

বিসিবি সভাপতি বলেন, ‘যা দিয়েই বানানো হোক, বানানোর ওপর যদি প্রশ্ন করেন, আমার কিছু বলার আছে? এমন অবস্থা হয়েছে যে কোনটা আসলে সত্যি, কোনটা মিথ্যা বোঝার উপায় নেই। এতগুলো বের হচ্ছে যে আমার পরিচিত যারা আমাকে পাঠায়, বলে এটা কি সত্যি? আরে আমি কীভাবে বলব এটা সত্যি কি না।’

বারনই নদী পুনরুজ্জীবনে কঠোর পদক্ষেপ

দখল-দূষণ ঠেকাতে বিশেষ টাস্কফোর্স বারনই নদী পুনরুজ্জীবনে কঠোর পদক্ষেপ

রাজশাহী ও নাটোর জেলার ওপর দিয়ে প্রবাহিত বারনই নদীকে দখল ও দূষণমুক্ত করে পুনরুজ্জীবিত করতে কঠোর পদক্ষেপ নিচ্ছে সরকার। নদী খননের পর পুনরায় দখল, ভরাট ও বর্জ্য ফেলা ঠেকাতে গঠন করা হয়েছে বিশেষ টাস্কফোর্স।

জাতীয়

৩৪ মিনিট আগে

রাকসুর মেডিক্যাল ক্যাম্পে সাড়ে ৫ হাজার শিক্ষার্থীকে ৪০ লাখ টাকার সেবা

রাবি রাকসুর মেডিক্যাল ক্যাম্পে সাড়ে ৫ হাজার শিক্ষার্থীকে ৪০ লাখ টাকার সেবা

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী মেডিক্যাল ক্যাম্পে স্বাস্থ্যসেবা নিয়েছেন ৫ হাজার ৪৩৭ জন শিক্ষার্থী।

স্পেশাল ফিচার

১৫ ঘন্টা আগে

ইবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের বৃত্তি উৎসব, পেলেন ৪০ শিক্ষার্থী

ইবি ইবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের বৃত্তি উৎসব, পেলেন ৪০ শিক্ষার্থী

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মোরাল প্যারেন্টিং ট্রাস্টের উদ্যোগে বৃত্তি উৎসব অনুষ্ঠিত হয়েছে। এতে ৪০ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে।

শিক্ষা ও ক্যাম্পাস

১৫ ঘন্টা আগে

ধামইরহাটে পানি ও বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত

নওগাঁ ধামইরহাটে পানি ও বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত

নওগাঁর ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে জনসচেতনতা বাড়াতে গম্ভীরা নাটিকা অনুষ্ঠিত হয়েছে।

সারাদেশ

১৭ ঘন্টা আগে

রামেক হাসপাতালে রোগীর পাশে ডা. জাহাঙ্গীর

রামেক হাসপাতালে রোগীর পাশে ডা. জাহাঙ্গীর

বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর নায়েবে আমির ও রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে দলটির মেয়র পদপ্রার্থী ডা. মোহাম্মদ জাহাঙ্গীর দলীয় কর্মীর অসুস্থ পিতাকে দেখতে হাসপাতালে ছুটে গেছেন।

সংগঠন সংবাদ

১৮ ঘন্টা আগে