খেলা

ভারতের অস্বীকৃতিতে পাকিস্তানে চ্যাম্পিয়নস ট্রফির ইভেন্ট স্থগিত আইসিসির

ভারতের অস্বীকৃতিতে পাকিস্তানে চ্যাম্পিয়নস ট্রফির ইভেন্ট স্থগিত আইসিসির
ছবি: সংগৃহিত

ভারতের অস্বীকৃতিতে পাকিস্তানে চ্যাম্পিয়নস ট্রফির ইভেন্ট স্থগিত আইসিসির

আগামী ২০২৫ সালের ফেব্রুয়ারিতে পাকিস্তানের মাটিতে ৮ দলের অংশগ্রহণে হওয়ার কথা চ্যাম্পিয়নস ট্রফির আসর। যা সামনে রেখে আগামীকাল সোমবার লাহোরে একটি ইভেন্ট হওয়ার কথা ছিল আইসিসির। যেখানে টুর্নামেন্টের সময়সূচি ঘোষণা করা হবে এমন ধারণা করা হচ্ছিল। তবে শেষ মুহূর্তে এসে এই ইভেন্টটি স্থগিত করে দিয়েছে আইসিসি।

দেশটির সংবাদ মাধ্যমেও দেওয়া তথ্য অনুযায়ী, পাকিস্তানের মাটিতে ভারতের চ্যাম্পিয়নস ট্রফিতে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। যে কারণেই শেষ মুহূর্তে এসে ইভেন্টটি স্থগিত করেছে আইসিসি। যা এই টুর্নামেন্টের সময়সূচিকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে।

এ বিষয়ে আইসিসির একজন কর্মকর্তা মন্তব্য করেছেন, ‘সূচি নিশ্চিত করা হয়নি, চ্যাম্পিয়ন্স ট্রফির সময়সূচী নিয়ে আমরা এখনও আয়োজক এবং অংশগ্রহণকারী দেশগুলির সাথে আলোচনা করছি। একবার নিশ্চিত হলে আমরা আমাদের স্বাভাবিক চ্যানেলের মাধ্যমে তা ঘোষণা করব।’ ভারত পাকিস্তানে আসতে অস্বীকৃতি জানিয়েছে কিনা জানতে চাইলে তার উত্তর দেননি ওই কর্মকর্তা।

সোমবার লাহোরে এই ইভেন্টটি হওয়ার কথা ছিল টুর্নামেন্টের ১০০ দিন কাউন্টডাউন শুরুর করার জন্য। যাতে করে ট্রফি ট্যুর এবং টুর্নামেন্টের ব্র্যান্ডিং করতে পারে আইসিসি ও আয়োজক দেশ। তবে শেষ মুহূর্তে এসে স্থগিত করা হয় ইভেন্টটি।

এই অবস্থায় প্রশ্ন উঠেছে তাহলে কখন ফের এই ইভেন্টটি হতে পারে। যা নিয়ে ওই কর্মকর্তা জানিয়েছে, ‘ইভেন্টি শুধুমাত্র একটি ট্রফি ট্যুর ফ্ল্যাগ অফ এবং টুর্নামেন্ট/ব্র্যান্ডিং লঞ্চ ছিল। এই ইভেন্ট নিয়ে এখনও কাজ চলছে -- পরে আবার শিডিউল করা হবে কারণ লাহোরের বাইরের কার্যক্রম এখনই কঠিন।’

এদিকে পিসিবির দাবি, আইসিসি এমন কোনো ইভেন্টের দিনক্ষণই ঠিক করেনি। কাজেই সিডিউল স্থগিত করার তথ্যটি সত্য নয়।

এদিকে কদিন আগে পিসিবি প্রধান মহসিন নকভি চ্যাম্পিয়ন ট্রফিতে ভারতের অংশগ্রহণ ও হাইব্রিড মডেল নিয়ে পরিষ্কার জানিয়ে দিয়েছেন, ‘আমাদের স্পষ্ট অবস্থান (ভারতীয় ক্রিকেট বোর্ডের) কোনো সমস্যা থাকলে অবশ্যই লিখিতভাবে আমাদের জানাতে হবে। আজ পর্যন্ত, আমরা কোনো হাইব্রিড মডেলের বিষয়ে কথা বলিনি। এখন পর্যন্ত, এই ধরনের কোনো চিঠি আমার কাছে বা পিসিবি পৌঁছেনি।’

দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ

ইউনিয়ন খেলার মাঠ নিশ্চিতসহ দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নিশ্চিত করতে আগামী দুই মাসের মধ্যে সারা দেশে অন্তত ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শ

জাতীয়

৪ ঘন্টা আগে

শিক্ষার মানের বদলে পাসের হার বাড়ানোর রাজনীতি হয়েছে: রিজভী

শিক্ষক দিবস শিক্ষার মানের বদলে পাসের হার বাড়ানোর রাজনীতি হয়েছে: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে দেশের শিক্ষাব্যবস্থা ও নৈতিক ভিত্তিকে চরমভাবে পক্ষাঘাতগ্রস্ত করা হয়েছিল।

রাজনীতি

৪ ঘন্টা আগে

ঢাবিতে হিজাব-নেকাব নিয়ে স্পষ্ট নীতিমালা চায় ইসলামী ছাত্রী সংস্থা

সুস্পষ্ট নীতিমালা প্রণয়নের দাবি ঢাবিতে হিজাব-নেকাব নিয়ে স্পষ্ট নীতিমালা চায় ইসলামী ছাত্রী সংস্থা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ক্লাস, পরীক্ষা ও ভাইভা বোর্ডসহ সব একাডেমিক কার্যক্রমে হিজাব ও নেকাব পরার বিষয়ে সুস্পষ্ট নীতিমালা প্রণয়নের দাবি জানিয়েছে ইসলামী ছাত্রী সংস্থা।

শিক্ষা ও ক্যাম্পাস

৫ ঘন্টা আগে

বিশ্বের শীর্ষ ২ শতাংশ গবেষকের তালিকায় ইবির ৫ গবেষক

ইবি বিশ্বের শীর্ষ ২ শতাংশ গবেষকের তালিকায় ইবির ৫ গবেষক

যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও নেদারল্যান্ডসভিত্তিক আন্তর্জাতিক প্রকাশনা সংস্থা এলসেভিয়ার (Elsevier) প্রকাশিত বিশ্বের শীর্ষ ২ শতাংশ গবেষকের তালিকায় স্থান পেয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পাঁচ শিক্ষক ও গবেষক।

শিক্ষা ও ক্যাম্পাস

৬ ঘন্টা আগে

১২ ডিসেম্বরের আগেই গঙ্গা চুক্তি করতে চায় বাংলাদেশ

পানি চুক্তি ১২ ডিসেম্বরের আগেই গঙ্গা চুক্তি করতে চায় বাংলাদেশ

পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ২০২৬ সালের ১২ ডিসেম্বরের আগেই ভারতের সঙ্গে নতুন গঙ্গা চুক্তি সম্পন্ন করতে চায় বাংলাদেশ। নতুন চুক্তিতে ১৯৭৭ সালের চুক্তির মতো ‘গ্যারান্টি ক্লজ’ ফিরিয়ে আনা বাংলাদেশের প্রধান অগ্রাধিকার বলে জানিয়েছেন তিনি।

জাতীয়

৭ ঘন্টা আগে

জার্মান পর্যটকের চুরি যাওয়া ল্যাপটপের খোঁজে রাজশাহীতে অভিযান

চুরি যাওয়া ম্যাকবুক ল্যাপটপ জার্মান পর্যটকের চুরি যাওয়া ল্যাপটপের খোঁজে রাজশাহীতে অভিযান

নাটোর রেলস্টেশন থেকে চুরি যাওয়া ম্যাকবুক ল্যাপটপ ও ডিএসএলআর ক্যামেরার সন্ধানে রাজশাহীতে এসে অবস্থান করছেন জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডার। ল্যাপটপটির অবস্থান শনাক্ত করতে রাজশাহীসহ বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক ইউনিট অভিযান চালালেও বৃহস্পতিবার বিকেল আড়াইটা পর্যন্ত তাঁর চুরি যাওয়া মালামাল উদ্ধার করা সম্ভব হয়নি।

রাজশাহী

৭ ঘন্টা আগে