খেলা

পর্দা উঠছে নারী বিশ্বকাপের, প্রথমদিনেই জ্যোতিদের ম্যাচ

পর্দা উঠছে নারী বিশ্বকাপের, প্রথমদিনেই জ্যোতিদের ম্যাচ
ছবি: সংগৃহিত

পর্দা উঠছে নারী বিশ্বকাপের, প্রথমদিনেই জ্যোতিদের ম্যাচ

সংযুক্ত আরব আমিরাতে আজ পর্দা উঠছে আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের। নবম আসরের প্রথম দিনেই মাঠে নামছে বাংলাদেশ। প্রতিপক্ষ স্কটল্যান্ড। শারজায় বিকাল চারটায় শুরু হবে উদ্বোধনী ম্যাচটি। একই মাঠে রাত আটটায় প্রথম দিনের অন্য ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান ও শ্রীলংকা।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরে দুটি গ্রুপে অংশ নিচ্ছে ১০টি দল। গ্রুপ 'বি'তে বাংলাদেশ খেলবে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, ও স্কটল্যান্ডের বিপক্ষে। গ্রুপ এ'তে আছে পাকিস্তান, ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও শ্রীলংকা নারী দল। ২০০৯ থেকে টুর্নামেন্টের আটটি আসরে সবচেয়ে সফল দল বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। ৬ বার শিরোপা জিতেছে তারা।

২০১৪'তে শুরু করে এ পর্যন্ত ৫টি আসরে খেলেছে বাংলাদেশ। প্রতিবারই বিদায় নিয়েছে প্রথম রাউন্ড থেকে। ২১টি ম্যাচ খেলে জিতেছে মাত্র ২টিতে। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে ৬ষ্ঠবার অংশ নিয়ে এবার ব্যর্থতার বৃত্ত থেকে বেরিয়ে আসার লক্ষ্য নিগার সুলতানা, জাহানারাদের। দুটি ওয়ার্ম আপ ম্যাচ খেলে শ্রীলংকার কাছে হারলেও, জিতেছে পাকিস্তানের বিপক্ষে। বিশ্বকাপের আসল পরীক্ষা শুরু হবে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে। স্কটিশদেরকে সর্বশেষ চার ম্যাচেই দাপটের সাথে হারিয়েছে টাইগ্রেসরা। জয় দিয়ে বিশ্বকাপ শুরুর আত্মবিশ্বাস জ্যোতিদের।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ ছিলো স্বাগতিক। কিন্তু ৫ আগষ্টে রাজনৈতিক পটপরিবর্তনে নিরাপত্তা ইস্যুতে কয়েকটি দেশের ভ্রমন নিষেধাজ্ঞায়, আইসিসি আমিরাতে সরিয়ে নিয়েছে বিশ্বকাপ। তবে আমিরাত খেলা হলেও, বিশ্বকাপ আয়োজন স্বত্ত্ব বাংলাদেশের হাতেই থাকছে।

শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তিসহ তিন দাবিতে আন্দোলনে চাকরিপ্রার্থীরা

নিবন্ধন শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তিসহ তিন দাবিতে আন্দোলনে চাকরিপ্রার্থীরা

দ্রুত ১৯তম শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তি প্রকাশসহ তিন দফা দাবিতে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছেন চাকরিপ্রার্থীরা। কর্মসূচির অংশ হিসেবে রোববার (১১ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করবেন তারা।

চাকুরি ও ক্যারিয়ার

৬ ঘন্টা আগে

সৌদির রিয়াদ বিমানবন্দরে বিস্ফোরণ, আহত বহু

রিয়াদের কিং খালিদ সৌদির রিয়াদ বিমানবন্দরে বিস্ফোরণ, আহত বহু

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে বিস্ফোরণে বহু মানুষ আহত হয়েছেন। শনিবার (১০ অক্টোবর) এ ঘটনা ঘটে। বিস্ফোরণের পর বিমানবন্দরের কয়েকটি অংশ থেকে যাত্রীদের সরিয়ে নেওয়া হয়। আহতদের উদ্ধারে এক ডজনেরও বেশি অ্যাম্বুলেন্স বিমানবন্দরে যায়।

আন্তর্জাতিক

৭ ঘন্টা আগে

এসএসসিতে অকৃতকার্যদের জন্য নতুন কর্মপরিকল্পনা নিচ্ছে সরকার

অকৃতকার্য এসএসসিতে অকৃতকার্যদের জন্য নতুন কর্মপরিকল্পনা নিচ্ছে সরকার

এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য তিন মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগসহ নতুন কর্মপরিকল্পনা গ্রহণ করছে সরকার। পাশাপাশি শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা অনুযায়ী কারিগরি প্রশিক্ষণ, ভাষা শিক্ষা এবং ক্ষুদ্র ব্যবসার জন্য প্রাথমিক তহবিলের ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে।

শিক্ষা ও ক্যাম্পাস

৭ ঘন্টা আগে

শাহজাহানপুরে গ্লোবাল ইসলামিক স্কুলে শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত

চাপাইনবয়াবগঞ্জ শাহজাহানপুরে গ্লোবাল ইসলামিক স্কুলে শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নে অবস্থিত গ্লোবাল ইসলামিক স্কুলে ‘শিক্ষা সম্মেলন’ অনুষ্ঠিত হয়েছে।

শিক্ষা ও ক্যাম্পাস

৮ ঘন্টা আগে

রুয়েটে ১১৫তম জরুরি সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

ফরেন ল্যাঙ্গুয়েজ সেন্টার চালুর অনুমোদন রুয়েটে ১১৫তম জরুরি সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ১১৫তম জরুরি সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বিশ্ববিদ্যালয়ে পৃথক ফরেন ল্যাঙ্গুয়েজ সেন্টার (Foreign Language Centre) চালুর অনুমোদন দেওয়া হয়েছে।

শিক্ষা ও ক্যাম্পাস

৯ ঘন্টা আগে