খেলা

ম্যাকাওকে ৭ গোলে বিধ্বস্ত করলো বাংলাদেশ

ম্যাকাওকে ৭ গোলে বিধ্বস্ত করলো বাংলাদেশ
ছবি: সংগৃহিত

ম্যাকাওকে ৭ গোলে বিধ্বস্ত করলো বাংলাদেশ

বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ ফুটবল দল শুক্রবার কম্বোডিয়ার নমপেনে ম্যাকাওকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে। আগের ম্যাচে ফিলিপাইনকে হারিয়ে জয়ে ফিরেছিল এবার ম্যাকাওকে বিধ্বস্ত করে দ্বিতীয় জয়টি তুলে নিয়েছে যুবারা।

এ জয়ের ফলে অনূর্ধ্ব-১৭ এশিয়া কাপের বাছাইয়ে ‘বি’ গ্রুপে অন্তত রানার্সআপ হওয়ার সম্ভাবনা টিকিয়ে রাখল বাংলাদেশ।

কম্বোডিয়ায় গোলবন্যা বইয়ে দেয়ার ম্যাচে ৪ গোল করেছেন নুরুল হুদা ফয়সাল, জোড়া গোলের দেখা পেয়েছেন মানিক, একটি গোল রিফাতের।

ম্যাচে প্রথম গোল পেতে বেশ লম্বা সময় অপেক্ষা করতে হয়েছে বাংলাদেশকে। ৪০ মিনিটে প্রথম গোলের দেখা পায় বাংলার যুবারা। ফয়সালের গোলে লিড নিয়েই বিরতিতে যায় বাংলাদেশ।

বিরতি থেকে ফিরে ম্যাকাওয়ের জালে গোল উৎসব শুরু করে লাল-সবুজের প্রতিনিধিরা। মানিক ৬৬ মিনিটে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। এরপর ৭১ থেকে ৭৫ মিনিটে আরো তিন গোল করে বাংলাদেশ। ৮২ মিনিটে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন ফয়সাল।

৮৩ মিনিটে ম্যাকাওয়ের কফিনে শেষ পেরেক ঠোকেন হ্যাটট্রিক ম্যান ফয়সাল। শেষ পর্যন্ত ৭-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

বাছাইপর্বের দশটি গ্রুপ চ্যাম্পিয়ন ও সেরা পাঁচ রানার্সআপ দল আগামী বছর চূড়ান্ত পর্বে খেলবে। কম্বোডিয়ায় বাছাইপর্বে তিন ম্যাচে বাংলাদেশের পয়েন্ট ৬

মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা নয়: ট্রাম্প

মার্কিন ইরান যুদ্ধ মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা নয়: ট্রাম্প

ইরানের সঙ্গে ‘ফলপ্রসূ আলোচনা’ চলছে জানিয়ে দেশটিতে হামলা না চালানোর ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা চালানো হবে না বলে জানিয়েছেন তিনি। তবে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর, সম্ভাব্য সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে পেন্টাগন।

আন্তর্জাতিক

৩ ঘন্টা আগে

চালের দাম বাড়ল কেজিতে ৩ টাকা

বাজারে সব জিনিসের দাম বৃদ্ধি চালের দাম বাড়ল কেজিতে ৩ টাকা

রাজধানীর খুচরা বাজারে সব ধরনের চালের দাম বেড়েছে। গত এক থেকে দেড় সপ্তাহের ব্যবধানে সরু চালের দাম কেজিতে ২ থেকে ৩ টাকা এবং মাঝারি চালের দাম ১ থেকে ২ টাকা বেড়েছে।

অর্থনীতি

৩ ঘন্টা আগে

সব ইসলামী দল এক হলেও ক্ষমতায় যাওয়া সম্ভব নয়: আ ফ ম খালিদ হোসেন

ঐক্যের আহ্বান সব ইসলামী দল এক হলেও ক্ষমতায় যাওয়া সম্ভব নয়: আ ফ ম খালিদ হোসেন

ইসলামী দলগুলোর ভোটের হিসাব তুলে ধরে বৃহত্তর ঐক্যের আহ্বান জানিয়েছেন সাবেক ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেছেন, সব ইসলামী দল এক হলেও বর্তমান বাস্তবতায় ক্ষমতায় যাওয়া সম্ভব নয়। সাধারণ জনগণের সঙ্গে দলগুলোর যোগাযোগের ঘাটতি রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

জাতীয়

৩ ঘন্টা আগে

দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ

ইউনিয়ন খেলার মাঠ নিশ্চিতসহ দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নিশ্চিত করতে আগামী দুই মাসের মধ্যে সারা দেশে অন্তত ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শ

জাতীয়

১৬ ঘন্টা আগে

শিক্ষার মানের বদলে পাসের হার বাড়ানোর রাজনীতি হয়েছে: রিজভী

শিক্ষক দিবস শিক্ষার মানের বদলে পাসের হার বাড়ানোর রাজনীতি হয়েছে: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে দেশের শিক্ষাব্যবস্থা ও নৈতিক ভিত্তিকে চরমভাবে পক্ষাঘাতগ্রস্ত করা হয়েছিল।

রাজনীতি

১৭ ঘন্টা আগে

ঢাবিতে হিজাব-নেকাব নিয়ে স্পষ্ট নীতিমালা চায় ইসলামী ছাত্রী সংস্থা

সুস্পষ্ট নীতিমালা প্রণয়নের দাবি ঢাবিতে হিজাব-নেকাব নিয়ে স্পষ্ট নীতিমালা চায় ইসলামী ছাত্রী সংস্থা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ক্লাস, পরীক্ষা ও ভাইভা বোর্ডসহ সব একাডেমিক কার্যক্রমে হিজাব ও নেকাব পরার বিষয়ে সুস্পষ্ট নীতিমালা প্রণয়নের দাবি জানিয়েছে ইসলামী ছাত্রী সংস্থা।

শিক্ষা ও ক্যাম্পাস

১৭ ঘন্টা আগে