খেলা

বেজে উঠেছে হাথুরুসিংহের বিদায়ের ঘণ্টা

বেজে উঠেছে হাথুরুসিংহের বিদায়ের ঘণ্টা
ছবি: সংগৃহিত

বেজে উঠেছে হাথুরুসিংহের বিদায়ের ঘণ্টা

পাকিস্তান সফরে অবিশ্বাস্য পারফরম্যান্সের জেরে হাথুরুসিংহে ইস্যু খানিকটা ধামাচাপা পড়লেও এখন আবার আলোচনায় উঠে এসেছে। আবারো গুঞ্জন চাকরি হারাতে চলেছেন বাংলাদেশ দলের এই প্রধান কোচ। তাকে সরিয়ে দেয়ার উপযুক্ত কারণ পেয়েছে বিসিবি (বাংলাদেশ ক্রিকেট বোর্ড)।

ভারত সফরটা মোটেও ভালো যায়নি বাংলাদেশের। টেস্ট সিরিজে ধবলধোলাই, টি-টোয়েন্টিতেও অসহায় আত্মসমর্পণ। হারের চেয়েও যেখানে প্রশ্নবিদ্ধ হারের ধরন। সব মিলিয়ে ভারত সফরটা ভুলেই যেতে চাইবেন সবাই।

এমন হারের পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে হাথুরুসিংহেকে নিয়ে। পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জেতায়, যে আলোচনা কমে এসেছিল তা আবারো জমে উঠেছে ভারত সফরের ব্যর্থতায়। তবে শুধু এই সফর নয়, আছে আরো কারণ।

বোর্ডের একটি সূত্র জানিয়েছে, মূলত অসদাচরণ ও আচরণবিধি ভাঙার অভিযোগেই শ্রীলঙ্কান এই কোচকে মেয়াদ শেষ হওয়ার আগে বিদায় দিতে যাচ্ছে বিসিবি। অর্থাৎ ২০২৩ বিশ্বকাপে নাসুম আহমেদের গায়ে হাত তোলায় ফেঁসে যাচ্ছেন তিনি।

এখানেই শেষ নয়, তামিম ইকবাল ও সাকিব আল হাসানের মধ্যকার বিভেদে ভূমিকা রাখারো অভিযোগ আছে তার বিরুদ্ধে। সেই সাথে চুক্তির বাইরে অতিরিক্ত ছুটি কাটানোয় তার উপর নাখোশ বিসিবি।

জানা গেছে, চুক্তি অনুযায়ী বছরে ৪৫ দিন ছুটি পাওনা থাকলেও চলতি মেয়াদের প্রথম বছরে তিনি অতিরিক্ত ছুটি কাটিয়েছেন ৬৭ দিন এবং দ্বিতীয় বছরে এখন পর্যন্ত অতিরিক্ত ১৪ দিন ছুটি কাটিয়েছেন হাথুরুসিংহে। এমতাবস্থায় চুক্তিভঙের অভিযোগ এনে কড়া পদক্ষেপ নিচ্ছে বিসিবি।

আরো জানা গেছে, মেয়াদ শেষ হওয়ার আগেই হাথুরুকে সরিয়ে দেয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে বিসিবি। হাথুরুসিংহেকে ‘বিদায়’ বলাটা এখন শুধুই সময়ের ব্যাপার মাত্র বিসিবির। এমনকি সেটি হয়ে যেতে পারে আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজের আগেই।

২১ অক্টোবর মাঠে গড়াবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট। সেই ম্যাচেও না থাকতে পারেন হাথুরু। যদিও তার সাথে বোর্ডের চুক্তির মেয়াদ ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত ছিল।

২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১,৩৪৯

হাম ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১,৩৪৯

দেশে হামের সংক্রমণ ও উপসর্গজনিত মৃত্যুর সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৪৯ জন।

সারাদেশ

২২ মিনিট আগে

মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করার সুযোগ নেই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করার সুযোগ নেই: প্রধানমন্ত্রী

শারীরিক, মানসিক, আত্মিক ও সামাজিকভাবে ভালো থাকার নামই স্বাস্থ্য। তাই মানসিক স্বাস্থ্যকে কোনোভাবেই উপেক্ষা করার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রাজনীতি

২৫ মিনিট আগে

চাঁদাবাজি-দখলে অতিষ্ঠ ব্যবসায়ীরা, নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতা নিয়ে প্রশ্ন

বিবিসি বাংলা চাঁদাবাজি-দখলে অতিষ্ঠ ব্যবসায়ীরা, নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতা নিয়ে প্রশ্ন

চাঁদা না পেয়ে অফিসে হামলা, নির্মাণকাজ বন্ধ; রাজনৈতিক প্রশ্রয় ও আইন প্রয়োগের দুর্বলতাকে দায়ী করছেন ভুক্তভোগীরা।

জাতীয়

২৮ মিনিট আগে

মানবাধিকার ও ন্যায়বিচারে অবদান, শান্তিতে নোবেল পেলেন নাভি পিল্লে

নোবেল মানবাধিকার ও ন্যায়বিচারে অবদান, শান্তিতে নোবেল পেলেন নাভি পিল্লে

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন দক্ষিণ আফ্রিকার বিশিষ্ট আইনজ্ঞ ও মানবাধিকারকর্মী নাভানেথেম ‘নাভি’ পিল্লে। মানবাধিকার সুরক্ষা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এ পুরস্কারে ভূষিত করা হয়েছে।

আন্তর্জাতিক

২ ঘন্টা আগে

ইবির উন্নয়ন প্রকল্পের অগ্রগতি ত্বরান্বিত করার তাগিদ

ইবি ইবির উন্নয়ন প্রকল্পের অগ্রগতি ত্বরান্বিত করার তাগিদ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উন্নয়ন তৃতীয় পর্যায়ের প্রথম সংশোধিত প্রকল্পের বাস্তবায়ন কমিটির (পিআইসি) ১৬তম সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রকল্পের গুণগত মান বজায় রেখে কাজের অগ্রগতি ত্বরান্বিত করা এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

শিক্ষা ও ক্যাম্পাস

২ ঘন্টা আগে

সাংবাদিক পেটানোর ঘটনায় ছাত্রদলের তিন নেতাকর্মীসহ চারজনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

রাবি সাংবাদিক পেটানোর ঘটনায় ছাত্রদলের তিন নেতাকর্মীসহ চারজনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় শাখা ছাত্রদলের তিন নেতাকর্মী ও শহীদ জিয়াউর রহমান হল সংসদের সাধারণ সম্পাদক (জিএস) আরিফুল ইসলামের ছাত্রত্ব সাময়িকভাবে বাতিলের সুপারিশ করেছে তদন্ত কমিটি।

শিক্ষা ও ক্যাম্পাস

৪ ঘন্টা আগে