খেলা

মিরপুরে হট্টগোল, ধাওয়া-পাল্টা ধাওয়া, চোখে পড়েছে প্রোটিয়াদেরও!

মিরপুরে হট্টগোল, ধাওয়া-পাল্টা ধাওয়া, চোখে পড়েছে প্রোটিয়াদেরও!
ছবি: সংগৃহিত

মিরপুরে হট্টগোল, ধাওয়া-পাল্টা ধাওয়া, চোখে পড়েছে প্রোটিয়াদেরও!

সাকিব আল হাসানকে দেশের মাটিতে শেষ টেস্ট খেলে অবসরের সুযোগ দেওয়ার দাবিতে মিরপুর স্টেডিয়ামে বিক্ষোভ করেছে তার ভক্ত-সমর্থকরা। তাদের দাবি না মানলে বিসিবি সভাপতির পদত্যাগ চেয়েছেন তারা।

পরে সাকিবিয়ানদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দিয়েছে সাকিব বিরোধীরা। আর মিরপুরে এই হট্টগোল চোখে পড়েছে সফররত দক্ষিণ আফ্রিকা দলেরও।

শের-ই বাংলা স্টেডিয়ামের সামনের রাস্তা নিরাপত্তা বেষ্টনিতে ঘেরা। এর মাঝেই জড়ো হয় সাকিব ভক্তরা। কিছু সময় পর সাকিব বিরোধীরা লাঠিসোটা নিয়ে সাকিবিয়ানদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেন। তাদের মুখে ছিলো 'সাকিব ভুয়া' স্লোগান। হঠাৎ আক্রমণে এলোমেলো হয়ে পড়েন সাকিবের সমর্থনে আসা ভক্তরা। তাঁরা দৌড়ে নিরাপদ আশ্রয়ে চলে যান।

এর আগে নিরাপত্তার অযুহাতে সাকিবকে দেশের মাটিতে শেষ টেস্ট খেলতে না দেয়ার প্রতিবাদে প্লাকার্ড হাতে জড়ো হন সাকিবিয়ানরা। সাকিবকে মিরপুর টেস্ট খেলতে না দেয়ার পেছনে বিসিবির কারসাজি আছে, মনে করছেন তারা। এমনকি বিসিবি সভাপতি ফারুক আহমেদের পদত্যাগও দাবি করেছেন তারা।

ভক্তদের ঠেকাতে যেখানে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হচ্ছে-সেখানে সাকিবের নিরাপত্তা দেওয়া কঠিন ছিলো না বলে মনে করেন সাকিব ভক্তরা। কোন রাজনৈতিক দলের কর্মী নয়, নিজেদের নিখাদ ক্রিকেট ভক্ত বলে দাবি বিক্ষোভকারীদের।হোটেলে ফেরার সময় সাকিবকে ঘিরে মিছিল–স্লোগান ও হট্টগোল, দৃষ্টি কেড়েছে দক্ষিণ আফ্রিকা দলেরও।

ফাইনালে চীনের দুই খেলোয়াড়

রাজশাহীতে আন্তর্জাতিক টেনিস ফাইনালে চীনের দুই খেলোয়াড়

রাজশাহীতে চলমান আন্তর্জাতিক অনূর্ধ্ব-১৮ জুনিয়র টেনিস টুর্নামেন্টের মেয়েদের এককের ফাইনালে মুখোমুখি হচ্ছেন চীনের দুই খেলোয়াড় সিয়ান জিয়াঙ ও জিমো সঙ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে সেমিফাইনালে নিজ দেশের প্রতিপক্ষকে হারিয়ে তাঁরা ফাইনালের টিকিট নিশ্চিত করেছেন। আগামীকাল শুক্রবার সকালে এই ফাইনাল খেলা হবে।

খেলা

৪০ মিনিট আগে

রামেবিতে মব কালচার বরদাশত নয়

ভূমিমন্ত্রী মিনু রামেবিতে মব কালচার বরদাশত নয়

বৃহস্পতিবার রাতে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয় পরিদর্শন ও উপাচার্য অধ্যাপক ডা. মোহা. জাওয়াদুল হকের সঙ্গে সাক্ষাৎকালে ভূমিমন্ত্রী এসব কথা বলেন। এ সময় তিনি উপাচার্যকে তাঁর চেয়ারে সসম্মানে বসিয়ে দেন এবং তাঁর সঙ্গে চা-চক্রে মিলিত হন।

রাজশাহী

৪৬ মিনিট আগে

দিল্লিতে বিক্ষোভ ঘিরে কঠোর নিরাপত্তা, মোতায়েন ২৩ হাজার পুলিশ

ভারত দিল্লিতে বিক্ষোভ ঘিরে কঠোর নিরাপত্তা, মোতায়েন ২৩ হাজার পুলিশ

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে প্রস্তাবিত বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানী দিল্লিতে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।

আন্তর্জাতিক

১ ঘন্টা আগে

তুরস্কের পার্লামেন্ট স্পিকারের সঙ্গে জামায়াত আমিরের বৈঠক

তুরস্ক তুরস্কের পার্লামেন্ট স্পিকারের সঙ্গে জামায়াত আমিরের বৈঠক

তুরস্কের পার্লামেন্টের স্পিকার প্রফেসর ড. নুমান কুরতুলমুশের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। বৈঠকে বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, সংসদীয় গণতন্ত্রে জামায়াতের ভূমিকা, রোহিঙ্গা সংকট এবং দুই দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে

রাজনীতি

১ ঘন্টা আগে

মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা নয়: ট্রাম্প

মার্কিন ইরান যুদ্ধ মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা নয়: ট্রাম্প

ইরানের সঙ্গে ‘ফলপ্রসূ আলোচনা’ চলছে জানিয়ে দেশটিতে হামলা না চালানোর ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা চালানো হবে না বলে জানিয়েছেন তিনি। তবে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর, সম্ভাব্য সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে পেন্টাগন।

আন্তর্জাতিক

৫ ঘন্টা আগে

চালের দাম বাড়ল কেজিতে ৩ টাকা

বাজারে সব জিনিসের দাম বৃদ্ধি চালের দাম বাড়ল কেজিতে ৩ টাকা

রাজধানীর খুচরা বাজারে সব ধরনের চালের দাম বেড়েছে। গত এক থেকে দেড় সপ্তাহের ব্যবধানে সরু চালের দাম কেজিতে ২ থেকে ৩ টাকা এবং মাঝারি চালের দাম ১ থেকে ২ টাকা বেড়েছে।

অর্থনীতি

৫ ঘন্টা আগে